Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠নিপাতনে সিদ্ধ⌡
    কোন কারণে? কেন এমন হয়? কিভাবে? ​
    অবিশ্বাস্য হলেও হন্তারক রাবণ
    একদিন অস্পৃশ্য শিশুর মত কাঁদে…
    ধীরে যেন যৌবন না-এর নায়ে ওঠে
    রাম হয়ে যায় ভিখারি রাঘব,
    বিদ্রোহী কবিকে দ্বিধাবিভক্ত গাইতে হয়
    “ফুল নেব না অশ্রু নেব” –
    খিড়কি থেকে সিংহদুয়ার
    তার আরও বাইরের পৃথিবীর
    নগ্ন রক্তরঙিন ক্লেদাক্ত পথে প্রান্তরে
    বৈপরীত্যের এই বিষম ভেদ ভাবনা
    প্রতিপক্ষের কাছে অযাচিত আত্মসমর্পন
    মানব জীবনের চিরকালীন ট্রাজেডির বেহাগ করুণ…

    মানুষ যা বিশ্বাস করেনা, যে পথে চলে না
    সেই মত আর সেই পথই
    আবির্ভূত হয় মানুষের শ্রেষ্ঠ জীবনানুষঙ্গ হয়ে…
    মানুষ যা ভালোবাসে, বস্তুজৈবিক জীবন পর্যায়ে
    তাই হয়তো মনে আক্ষেপ ও ঘৃণার উদ্রেক করে
    যা সে অসম্ভব অবাস্তবিক অননুমেয় ভেবেছিল
    তাই একদিন সে সবচেয়ে বেশি ভালোবাসে…
    যে শৈল্পিক দর্শনে মননে একদিন
    অপ্রতিরোধ্য অন্তরে সৃষ্টি ​ করে প্রস্তরিত বুকে প্রাণ
    সেই হয়ে ওঠে মাতাল বিধ্বংসী…
    ফুলের সাথে সখ্য হতে গিয়ে
    সে হয়ে যায় বিষকুম্ভ ভ্রমর
    সারা জীবন সম্প্রীতির নীতিবাক্য আউড়িয়ে
    সে হয়ে যায় সনির্বন্ধ স্বৈরাচারী…

    একটা মাত্র বিশিষ্ট অহং প্রগলভায়
    সর্বোচ্চস্থানীয় পূণ্যবান হয়ে যায়
    অতলান্তিক নরকের চির প্রজ্বলিত পুনঃদগ্ধ পাপী…
    মানুষের মন মানসের জটাজাল দেখে শুনে
    মানুষই সবচেয়ে বিস্মিত সন্দিগ্ধ বেশি
    এত এত রক্তাক্ত কবিতার পাতা, নাটকের অঙ্ক
    উপন্যাসের চতুর্মাত্রিক চরিত্রের চালচিত্র
    এত শত চলচ্চিত্রের প্রক্ষেপিত ছায়া শব্দ ​
    আর ইথারে ভাসমান তড়িৎচুম্বকীয় তথ্য
    সবাই সবই সমস্তই যেন মেঘের উপর মেঘ
    এই শর্মিলী সফেদ তো এই ধুসর বিষন্ন
    কেবলই সময়ান্তরে বাড়ানো উদ্বেগ…

    বিপ্লব প্রতিবিপ্লব যুদ্ধ গৃহযুদ্ধ শোষন অনাহার
    এনেছে মৃত্যু শিল্পীত নিপীড়িত দেয়াল চিত্র
    ধুমায়িত চায়ের কাপে সভ্য জগতের আদিম রক্ত
    চুমুক অপেক্ষায় শিরঃপীড়া আক্রান্ত নিরর্থক প্রেতাত্মা
    লাল কালিতে সাক্ষরিত জীবন দন্ডের রায়
    একটি কুসুমিত ইস্পাত হৃদয় শুধু
    নিঃশব্দ নৈর্ব্যক্তিক চাহনিতে অন্তিম কলম চালায়
    মৃত্যুকে তুচ্ছ জ্ঞান ক’রে
    বিচূর্ণিত আয়নায় ভূবনবিদারী হাহাকার করে
    বিষম কোণে প্রতিবিম্বিত স্বঘোষিত দন্ডিত চেহারা…
    ________________________________________________
    “আমার নিজের বলে কিছু নেই
    কখনও ছিল কি?
    বলো কার থাকে?
    আর কেন মিথ্যা, প্রভূ?
    আর কেন মুখোশ, প্রভূ?…
    এই বাঁচা কি দরকারি খুব?
    এই মরা কি খুব জরুরী
    এই বাঁচা কি হাই-এর তুড়ির শামিল
    নাকি ধাপ্পা, জলজ জোচ্চুরি?…
    পৃথিবী কি কোনদিন বাসযোগ্য ছিল?”
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠কাব্যগ্রন্থঃ ‘বিকল্প বাতাস’ / কবিরুল ইসলাম⌡

    ___________________________________________________
    সাম্প্রতিকতম – ⌠দিবারাত্রির স্লোগান⌡, ⌠মায়াকোভস্কির মনোলগ⌡, ⌠সি’জদা⌡, ⌠তুমি অনন্ত তুমি বসন্ত⌡, ⌠বসন্ত বিষন্ন⌡, ⌠ফুলহার⌡, ⌠সন্ধ্যার অন্ধকারে⌡, ⌠বসুন্ধরার বুকে⌡ ও ⌠রক্তাক্ত রাশিফল⌡
    __________________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
    [ Copyright © 2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ] ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​

    17
    8 Comments
    • স্বপ্নের কত রঙ! আকাঙ্ক্ষার কত আঙ্গিক! বাঁচার আকুতি কত হৃদয়বিদারক!

    • সুন্দর শব্দের বিন্যাসে দারুণ লিখেছেন!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 24 March 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • শুভকামনা নিরন্তর

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar