Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠দূর্বিনীত দাবানল⌡
    কোনো একদিন, প্রতিদিন সব প্রহরে
    প্রতি টুকরো টুকরো মফস্বলে
    কোমল কাদার বীজতলা গ্রামে
    আমি বিশ্বাস করি লেখা হবে
    নূতন কোনো জীয়নের কবিতা
    থাকবে না এমন কোনো দেয়াল
    যার আড়ালে ঢাকা পড়ে যেতে পারে
    যুগাধিক কালের আশাহত পান্ডুলিপি
    বহুতল-ভবনী বহুব্রীহি রাজধানী
    কিংবা বিভাগীয় মাতবরী চোখ রাঙানী
    কিছুতেই আমাদের সরল মৌখিক
    প্রতিবেশিক চালচিত্র লুট হবে না…
    ​
    এমন চোরাবালিতে পড়ো না
    যখন তোমার বাক্যে কেবলই শব্দবহুলতা
    পরস্পর অর্থহীন ব্যক্তিক বৈপরীত্য
    নানা অনুভূতির বালখিল্য বিন্যাসে
    তোমার অন্তরতম বিশ্বাস, আত্মময়তা
    ক্রমশ আহত, নিষ্পেষিত ও শেষে নিহত …
    চেষ্টিত কল্পনাপ্রাবল্যে নিষ্কলঙ্ক আত্মবোধ
    পারম্পার্য ও গন্তব্যের তোয়াক্কা করে না
    যে কল্পনাকে তুমি সৃজন ভেবেছো
    জীবনের পর্যায় সারনীর মৌলিকতায়
    শুধু সে যুগান্তরে স্থানিক পুনরাবৃত্তিই ঘটাবে…
    ​
    অতএব, চুলোয় যাক জটাধারী বটেশ্বর
    সাপ্তাহিক ও মাসিক সাহিত্যপত্রাদী
    নোটগোনা ময়ূরপুচ্ছ লেজুড় প্রকাশক
    নাকের বাড়ন্ত লোম উৎপাটনপটীয়সী
    কালান্তিক বখাটে বুদ্ধিজীবীর দল
    ডাকুক যে দলভারী শালিসই
    তাতে দেখো আর যাই হোক
    বন্ধ হবে না সাহিত্য নিয়ে বেনিয়া বেসাতি…
    ​
    হ্যাঁ, হয়তো সভ্য নচ্ছনওয়ালা কিতাবী বিদ্যান
    তোমার স্বচ্ছ চালানী মালের আগুনে
    তপ্ত শলা বেগুনি জিহ্বা
    অন্ধ বধির কলমের একটা মক্ষীবনিতা খোঁচায়
    আমাদের চোখে ও চেখে দেখা
    জীবন নাটকের প্রতিটি নাঙ্গা দৃশ্যের
    অকপট, সাবলীল আর নাতিরঞ্জিত প্রতিভাস
    এবং তদীয় স্বমেহনের ঐকিক সুখ
    সারা জীবনের জন্যে স্তব্ধ ক’রে দিতে পারে
    ছোটলোকই আপাত অচলয়াতনের কিশোর দেবতা
    শাক্য বাণে হস্ত পদ শলাকাবিদ্ধ নব্য যীশু
    সত্য সারল্যের ক্ষয় নিয়ে তুমি ভেবো না…
    ​ ​
    কবি লেখক না, শুধু তুমি মানুষ হতে চাও
    নিজস্ব ভাষায় কথা বলে ওঠো
    এমন এক চিত্রশিল্পের জন্ম দাও
    যা হবে তোমার মন মৃত্তিকার নাড়ীছেড়া
    আসছে প্রজন্মকে অপুষ্টজনিত বেলুন উদর
    না দেখতে চাইলে, উপবিষ্ট হাতে গোনা আত্মকারিগর
    প্রগতিশীল চিৎকারে আর বাঁদর পাকামী করো না…
    __________________________________________________
    “অথবা যাদের আয়ুর মধ্যে
    ভেসে যেত ম্যারিক্যান জোনাকী
    আর যাদের স্মৃতি থেকে
    একশ বছরের বেদনা ঢুকে গেল,
    ভব্যতার দোহায় পেড়ে শেখাবে কি আর এমন
    তরল সত্য? তরল সত্য মানে কী
    সোনার মারবেল অথবা রূপোর ডাংগুলি
    রেশমী চাঁদের উপর কাবাডির আয়োজন !”
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠চিতাপ্রাণ / দূর্বাশা দূর্বার⌡
    প্রতিশিল্প
    শিল্প ও আত্মচৈতন্যের ছোট কাগজ
    প্রথম বর্ষ / দ্বিতীয় সংখ্যা
    নভেম্বর ১৯৯৪

    __________________________________________________
    সাম্প্রতিকতম – ⌠নিপাতনে সিদ্ধ⌡, ⌠মায়াকোভস্কির মনোলগ⌡, ⌠সি’জদা⌡, ⌠তুমি অনন্ত তুমি বসন্ত⌡, ⌠বসন্ত বিষন্ন⌡, ⌠ফুলহার⌡, ⌠সন্ধ্যার অন্ধকারে⌡, ⌠বসুন্ধরার বুকে⌡ ও ⌠রক্তাক্ত রাশিফল⌡
    __________________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
    [ Copyright © 2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    17
    6 Comments
    • চমৎকার লিখেছেন

    • মুগ্ধতা সহ শুভকামনা… বহুতল-ভবনী বহুব্রীহি রাজধানী
      কিংবা বিভাগীয় মাতবরী চোখ রাঙানী

    • শানিত শব্দে কবিতা যেন বিদ্রোহ করে গেল! অভূতপূর্ব!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 26 March 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • অসাধারণ লিখেছেন।

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar