-
⌠অধিকরণে শূন্য বিভক্তি ⌡
সাধ ক’রে আর কে’ইবা জীবন-অনীহ হতে চায়
জীবনের পর্বতশীর্ষ ফেলে শূন্য সমুদ্র উচ্চতায়
নিশ্ছিদ্র লোহার বাসরে কোন্ এক অশুভ ক্ষণে
ঢুকে পড়ে কাল-নাগিনী অজান্তে মনে মনে
আরাধ্য জগত পথ হারায় কৃষ্ণকূয়ো তমসায়…
‘না’ এর নৈরাশ্য নেতিবাচকতার শোনিত ধারে
এই নৃত্যপটীয়সী জীবন বড্ড নাছোড়বান্দা
পায়েলের মত, ঘরণীর মনসা চুড়ির মত
দিয়াশলাইয়ের বাকশে আগুনকাঠির অস্থিরতায়
চলতে ফিরতে বসতে সে অহরহ বাঁজতে থাকে
হৃদ-অলিন্দে সান্দ্র দ্বিধার থকথকে আহত অভিমানে…
“তুমি কি কখনও ছন্দিত বর্ষার মত কেঁদেছো !”
কান্না হাসির অতীত কুন্দন নদীর পাড়ে
মৃত্যু সত্যিই অনন্য এক জীবন কল্পনা সাজায়…
আত্ম-অতিক্রমী জীবন নিয়ে
বহু প্রাণ এই ধুলোর পৃথিবীতে বিরাজে…
সে স্থান পায়, স্থানিক হতে পারে না…
সে যখন জীবন পায়,
সংসারের কিন্নরী প্রবাহতাপে
তার জীবন-জল বাষ্পীভূত হতে শুরু করে…
তার অবস্থান তখন না মাটিতে,
না পাতালে আর না আকাশে…
অসহনীয় নিরাপদ এক ত্রিশঙ্কু স্থানাঙ্কে সে থাকে,
থেকে যায়, সয়ে যায় সময়ের অনন্ত অনার্য আদর…
কাঁচদৃষ্টিতে তখন তাঁর মহাভূবনী প্রতিবিম্ব
“শস্ত্রে নাহি ছিন্ন হয় এ আত্মা কখন
নাহি হয় কভু ইহা অনলে দহন
সিক্ত নাহি হয় ইহা কভুও সলীলে
নাহি হয় কভু ইহা শুষ্ক সমীরণে…”*
তুমি যেমন নিঃশেষ, প্রান্তিক বিস্মরণে
“সে আছে সে ছিল সে থাকবে অনন্তে
হ্রাস কিংবা বৃদ্ধিরহিত মনের অজান্তে
চিরপুরানো হয়েও চির নতুন চমকিত
শরীরের শত মরণে সে হয়না নিহত…”*
তুমি অস্পৃশ্য অতনু আত্মগর্ভা,
“আলো হতে এসে আঁধারে মিশে যায়
চোখে নাহি দেখা দেয় নিমিষে ফুরায়
আপন হয়ে করে বাস দেহের ভিতরে
বিদায় বেলা শত ডাকে আর না ফেরে”*
এমন স্তোত্রের অনাবিল স্রোত বয়ে যায়
আমার সুষমাকান্ডের সবুজাভ পথে
যাকে আমি প্রার্থনার সমীপে সমাসীন করেছি
যুপকাষ্ঠে দাঁত চেপে সমস্ত যৌবনব্যাপী
তুলপরাণী, তোমার জন্যেই আমার এমন গৃহসন্ন্যাস
না হলে কবেই হিমালয়ের সব বরফ গ’লে
আমার তরল কথার নহর ছুটতো
তোমার অপেক্ষিত জানালার পাশ দিয়ে…
“তুমি আমাকে ভালোবাসো না’কি জ্যোৎস্না?”
আমি কিন্তু অলীক নদীর রূপোলি স্রোত না
আনো আরও অশেষ দ্বিধা, দূরে থাক দূর্লভ
হারিয়ে পূর্ণ হোক তোমাকে পাবার সাধ সব
মোহনায় এসে জড় হোক সুনীল ভাঙ্গন ভাবনা…
“এই যে দিলাম প্রেম ২৭ বছর পরে
তুমি যখন হ’লে আমার চিরতরে
প্রেমগুলো সমস্ত সময়ের সত্যি
শিগ্রি বলো তোমার মতামত কি?
এখনো কি আমার জন্যে মন কেমন করে !”
কি জানি কার ভুলে এমন মরুসদৃশ নদী
বেঁচে রয়েছি আমরা জীবন্মৃত আজ অব্দি
চির অচেনা যাত্রীর জাহাজ ভাসিয়ে সুদূরে
নিস্তরঙ্গী ব্যথিত জলে মৃত বন্দর একা করে
ফিরে না আসার প্রতিজ্ঞায় চারিধার নিঃশব্দি
“স্তব্ধ শব্দিতায় আমাকে ভাসালে
আমাকে কেন এমন ভালোবাসালে !
তুমি যখন চাইবে আমি আসবোনা
আর কাউকে এমন ভালোবাসবোনা
বিদায় দিয়ে কেন এমন পথ রোধ করে দাড়ালে?”
“আমার আলো ভূবনে ধীরে ভেসে আসে আঁধার
আমি প্রচলিত মুক্ত প্রাণ কিন্তু পরাবৃত্ত রুদ্ধ দ্বার”
আমাকে সবাই পাবে, আমি শুধু হারাবো
সন্ধ্যে আলো’ই আমার আজন্ম ভবিতব্য
আমাকে তুমি পেয়েছো, শীতলতার চাঁদ
তাইতে হৃদয়ে এমন দিঘল শূন্য প্রমাদ
আমি কি নিশ্চিহ্ন অতীতের অভিযোগ জানাবো !
__________________________________
গলিত স্মৃতির বাস্প সেদিনের পল্লব শাখায়
বারম্বার প্রতারিত অস্ফুট কুয়াশা রচনায়;
বিলুপ্ত বজ্রের ঢেউ নিশ্চিত মৃত্যুতে প্রতিহত।
আমার অজ্ঞাত দিন নগণ্য উদার উপেক্ষাতে
অগ্রগামী শূন্যতাকে লাঞ্চিত করেছে অবিরত
তথাপি তা প্রস্ফুটিত মৃত্যুর অদৃশ্য দুই হাতে…
⌠ অলক্ষ্যে / সুকান্ত ভট্টাচার্য ⌡
__________________________________
“ন জায়তে, ম্রিয়তে, বা, কদাচিৎ,
ন অয়ম্, ভূত্বা, ভবিতা, বা, ন ভূয়ঃ,
অজঃ, নিত্যঃ, শাশ্বতঃ, অয়ম্, পুরাণঃ,
ন হন্যতে, হন্যমানে, শরীরে”
⌠ শাশ্বতী ⌡
[* প্রযুক্ত – গীতা শ্লোক – ২০ ]
ভাবানুবাদ – আনোয়ার পারভেজ নূর শিশির
__________________________________________
মৃদু কৈফিয়তঃ
এটি একটি পুনঃস্পৃষ্ট প্রয়াস যেটি ইতোপূর্বে ⌠ শূন্য বিভক্তি ⌡ শিরোনামে তুলটে প্রকাশিত হয়েছিল… এটির পরিবর্ধিত দীর্ঘ অবয়ব হয়তো সবার কাছে হৃদয়গ্রাহী না’ও হ’তে পারে, যেহেতু মন ছূটেছিল তাই অনিবার্যভাবেই লিখিত ও গ্রন্থিত হ’লো…
__________________________________________________________
দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য এখানে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
[ Copyright © 2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]16 Comments-
-
আমার আলো ভূবনে ধীরে ভেসে আসে আঁধার
আমি প্রচলিত মুক্ত প্রাণ কিন্তু পরাবৃত্ত রুদ্ধ দ্বারঅসাধারণ অভিব্যক্তি কবির কবিতায়
-
ব্যকরণের চর্চা তেমন চলেনা,কবিবরের কবিতা পাঠে মন আর বসে রয়না। দেখে-পড়ে মুগ্ধতায় ডুবে থাকি আসবে কখন শিশিরের বিন্দু বিন্দ কালির লেপন।(অভিনন্দন চমৎকার উপস্থাপনায়)💐
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 06 April 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
@anwar-parvez-nur-shishir
“তুমি আমাকে ভালোবাসো না’কি জ্যোৎস্না?”
আমি কিন্তু অলীক নদীর রূপোলি স্রোত না
আনো আরও অশেষ দ্বিধা, দূরে থাক দূর্লভ
হারিয়ে পূর্ণ হোক তোমাকে পাবার সাধ সব
মোহনায় এসে জড় হোক সুনীল ভাঙ্গন ভাবনা…
এক ঝলক খোলা হাওয়ার মতো কি অসাধারণ শব্দাঞ্জলি ! কেন জানি কোনো রুপোলি নদীর তীরে ভরা জোস্নার রাতে হারিয়ে গেলাম হটাৎ ! অসীম মুগ্ধতা জানাই কবি। কেমন আছেন? সব কুশল তো ?
-
২০ মার্চ যশোরে বাড়িতে এসে খুব ভীষণ অলস হয়ে গিয়েছি, জানেন? আচ্ছা আপনি কেমন আছেন? কত কত দিন আপনার কোনো খবর পাইনি…! পরবাসী হয়ে ধ’রে অনেক যুগ সম্পূর্ণ রমজান মাস কোনো ভাবেই যশোরে কাটাতে পারিনি, এবারই প্রথম, এ এক রকম আলাদা অনুভূতি… এর মধ্যেও কয়েকটা দীর্ঘ কবিতা লিখেছি, বই পড়ার অবসর পাচ্ছিনে তেমন যদিও, তারপরেও পড়ছি… আপনার কথা বেশ জানতে ইচ্ছে করছে, কেমন ছিলেন আপনি? এখানে এতদিন কেন আসেননি…!
-
@anwar-parvez-nur-shishir লেখালেখি থেকে দূরে বাস্তবতার জগতে ভালো ছিলাম না কবি। জানেন, আজ অনেকদিন পর আবার লিখতে বসেছি নতুন করে। কতবার ভেবেছি আপনাকে লিখবো , আপনি হয়তো ব্যাস্ত তাই লিখতে গিয়েও থেমে গেছি। কতদিন কথা হয়নি আপনার সাথে। আপনি যশোরে বুঝি !! অনেক যুগ পর যশোরে রমজান কাটাচ্ছেন। কেমন লাগছে ? কি বই পড়ছেন ?
-
অনেক অনেক দিন কথা হয়নি আপনার সঙ্গে সত্যিই, কিন্তু আমি কখনই এত ব্যস্ত থাকিনা যে আমাকে আপনি লিখবেন না…! আপনাকে যে বইগুলোর লিংক দিয়েছিলাম, পড়েছেন? আচ্ছা জানেন, এবার পড়েছি বেশ কিছু কবি’র কাব্যগ্রন্থ তার মধ্যে শক্তি চট্টোপাধ্যায়, পূর্ণেন্দু পত্রী, সুনীল গঙ্গোপাধ্যায় প্রমুখ, আর সাতক্ষীরার কবি ও লেখক গাজী আজিজুর রহমান এর ‘স্বেচ্ছামৃত্যুর করতলে কবি’ আলোচনা গ্রন্থ, হ্যারল্ড ল্যাম্বের ‘ওমর খৈয়াম’ আরও বেশ কিছু বই পড়বো এবার… আপনার নিজের ও কাজের কথা জানিয়ে আমাকে নিশ্চয়ই মেইল দিবেন… কবিতার অনেক কথা জমে আছে, সেগুলো আপনাকে বলতে ইচ্ছে করছে… যশোরে খুব ভালো লাগছে…
-
@anwar-parvez-nur-shishir আমার মেইল পেয়েছেন কবি ? আমাকে জানান আপনার কথা।
-
-
"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "
পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির
সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই
পারভেজ শিশির মঞ্চ
![]()
তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন
*
সূচীপত্র
- নাত-ই-রাসুল
সরোয়ার-ই-কায়্যেনাত
নবীজি লহ সালাম
হাবিব-ই-এলাহি
নূর-উল-মুলক
পূর্ণিমার আলো
নূর-ই-শাফিঈ
হাবিব-ই-রব্ব
বেহেশতি ফুল
সুপথ দিশারী
নূর-ই-এলাহি
পরম আপন
মরু বুলবুল
জীবন সাহারা
শুকতারা অমলিন
কাবার দুলাল
কন্যা কবি
ম্যেরি এলিজাবেথ ফ্র্যে
ম্যেরিনা স্বেতায়্যেভা
এ্যাড্রিয়্যান রিচ্ - সংগীত ভাবনা
একটি গান … সহস্র মুগ্ধতা [ ১ ]
একটি গান … সহস্র মুগ্ধতা [ ২ ]
একটি গান … সহস্র মুগ্ধতা [ ৩ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৪ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৫ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৬ ] * (ন্যেনে ভারুগিঁরে) - গল্প
- বিলম্বিত জবানবন্দী
কৃষ্ণকলি
বাদাম
সাপ্তাহিক সংকলণ
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৮-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১১-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ০৪-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২৮-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২১-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৪-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ০৭-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ৩১-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২৪-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৭-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১০-১২-২০২২
অনুবাদ কাব্য
মহামায়া প্রশস্তি
ফেরা
পদ্মাবতী - প্রথম স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - দ্বিতীয় স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - তৃতীয় স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - চতূর্থ স্তবক – দ্বিতীয় পট
কবিতা
'মা'
আব্বা
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি
পায়ের নিচে কার্নিশ
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্তেহার
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি
- English Poetry
- The Mother
Autoventure
Liquid Glass Dream
Reflection on White Board
The Homecoming
MEHSOOS
~THE MOONCHILD~
~THE DREAM FAIR~
~THE FATHER~
The Runway
~FINAL WISH~
~ THE BLACK CROWS ~
~ The Souls ~
________________________
প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]



অসাধারণ।