Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠বেদনার অনুবাদ⌡
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ( রূপনগরের সুরগাঁথা )

    সেই কখন থেকে তোমাকে
    বাড়ির ছোট বাচ্চাদের দিয়ে
    ডাকিয়ে চলেছি, এই হয়তো এলে…
    ওরা আমার সামনে এসে
    ম্লান মুখে দাঁড়িয়ে থাকছে
    আবারও পাঠিয়ে অপেক্ষায় থাকছি
    তোমার নিশ্চিন্তে আমাকে উপেক্ষার চেহারাটা
    নিজের চোখে দেখতে
    আমাকেই এবার পা ওঠাতে হলো
    আমি জানি তুমি ঐ ঘরে রয়েছো
    কত কত দিন তোমাকে দেখিনি…

    তোমার ঘরটায় ঢুকে দেখি
    তুমি খোলা আলমারির সামনে দাঁড়িয়ে
    আমার শরীরের শব্দে শুধু একবার তাকালে
    তোমার মুখাবয়বে সবুজ ফ্লুর‍্যোসেন্ট দ্যুতি
    কুমড়ো লতার আলশির মত
    তোমার বাহুর লোমে শিশির জমে রয়েছে…
    তোমার দাঁতেও একই রঙের আভা…
    চোখ নামিয়ে কি একটা ভাবতে গিয়েছি
    তোমার চেহারার রঙ আবার পালটে গেলো
    এবার আকাশী ফ্লুর‍্যোসেন্ট রঙে তুমি তাকালে
    “কোথায় নিয়ে যাবে আমাকে?”

    আমি তোমাকে পদ্মদিঘীর কাছে নিয়ে যেতে এসেছি
    সেখানেই আমাদের জ্যোৎস্না বাসর
    “তোমাকে কথা দিয়েছিলাম, মনে নেই !”
    আচ্ছা, তুমি তবে বিয়ের অনুষ্ঠানের সাজে ব্যস্ত !
    কোথায় কোথায় আমি তোমাকে খুঁজে হয়রান
    আর তুমি এমনভাবে সেজে রয়েছো !
    কিন্তু তোমার মুখ কেন এমন আনন্দ বিষন্ন !
    আমি তোমাকে ডাকছি, তুমি আসছো
    তুমি আসছো আমার একটু একটু পেছনে
    নিঃশব্দে আলতো পা ফেলে ফেলে…

    তোমাকে ছুঁয়ে রয়েছে ছিটেফোঁটা কিছু বৃষ্টি
    তুমি যেন চলতে চলতে ইথারদেহী হয়ে গেলে
    আমার চোখে তখন কেবল তুমিরঙা ঘাসফুল
    আমি জিজ্ঞেস করছি, “তুমি কি আসছো !”
    আমার চারপাশে তোমার মধু ‘হুম’এর অনুরণন…
    তোমার দেহলতা আমি হারিয়ে ফেলেছি
    যা কিছু তোমার কন্ঠে কথা বলছে
    সে কিছু আকাশী ঘাসফুল…!

    তুমি আমার পেছনে আসতে আসতে
    কখন যে পথ হারিয়ে ফেলেছো…!
    চোখের উপর একটা মিঠে সোনালী আলোর ছোঁপ
    আরও কিছুক্ষণ তোমার সাথে হেঁটে হেঁটে
    আমার পথ ফুরিয়ে আসুক, ফুরিয়ে আসুক…
    __________________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য এখানে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
    [ Copyright © 2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    15
    13 Comments
"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar