Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠নিসর্গে নোঙর⌡
    পৃথিবীর মায়াবী কোলাহলের পরিসরে
    নৈব্যক্তিক মহিমা আর করুণার রাজ্যে
    নিঃশর্ত বিলীন হয়ে যায়
    রহস্যময় আত্মা আলিঙ্গনের মায়ায়
    ধীরে সন্তর্পণে ফেলে যায় নিঃশ্বাস
    স্তবকে স্তবকে মহাজাগতিক স্বপ্নের প্রবল নিণাদ
    স্বর্গীয় এক স্রোতের শোণিত ধারায়
    আত্মবিসর্জিত কবি সমস্ত স্বপ্নের বৈধব্যে মৃতপ্রায়

    কবি তোমার শব্দের ধাক্কায় নদী বয়ে যায়,
    অস্তিত্বের গভীরতার মধ্য দিয়ে
    সেই সব অস্থির দিনরাত্রির শব্দশেল
    প্রসন্ন মনে সভ্যতার পলল যোগায়
    প্রতিটি স্তবকের উজ্জ্বল প্রদীপ আলোয়
    বিস্মৃত পথিক যেন নব জীবনের পথ পেয়ে যায়

    প্রবল উন্মাতাল অতলান্তিক সাগরের মাঝখানে
    হারিয়ে যাওয়া একজন নাবিকের মতো
    মৃত্যুর নিসর্গে চকিতেই নোঙর করে
    জীবনের বিক্ষিপ্ত মন্ত্রে যেন কোনো যতিচ্ছেদ নেই
    যেখানে আবেগ, যন্ত্রণা চিরতরে অন্বেষণ ক’রে
    জীবনেরও অতীত কোনো জীবন

    মহানগরের চতুর্মাত্রিক গোলকধাঁধায়
    যেখানে সুউচ্চ প্রস্তর প্রাচীরে বাঁধা পায় ভোরের আলো
    সেখানে ধান-পাথর আর চকমকি আপেলের মধ্যে
    প্রতিদিনের যত বেঁচে থাকার ঘ্রাণ পাওয়া যায়
    সত্যিই যদি চোখ দিয়েই সব কিছু দেখা যেতো !
    মহত্ব কত সহজেই হয়ে যেতো নিলাম
    হৃদয়ের যন্ত্রণা, আকুল আকাঙ্ক্ষা, সময়ের সাথে সাথে…!

    সূর্যোদয়ের শতপাখা আগুনের মতো প্রাণবন্ত
    অথচ ক্রমশ আগ্রাসী এবং বিপন্ন তারুণ্য
    যেন জাঁকজমকের মধ্যে একটি বিষন্ন নাগরদোলা
    বুকের ভেতরের প্রতিনিয়ত লড়াই
    শস্য মাড়াই কলে একাকী ব্যথিত হৃদপিন্ড
    অতঃপর ভূলুন্ঠিত যৌবন
    প্রাণ জনসংযোগ কামনা ক’রে চলে
    প্রেমের মিষ্টি আলিঙ্গনের জন্য হাহাকার ক’রে ওঠে
    এমন একটি বিশ্বে কেউ কেউ হারিয়ে যায়
    যেখানে সে মহাশূন্যের আগন্তুক…

    স্থাপত্যবিদ্যা যেখানে একমাত্র শিল্পকলা
    যেখানে গগণচুম্বী ইমারতের বুকে
    সুকৌশলে লালিত হয় দাম্ভিকতার প্রতিবেশ
    আত্মা সেখানে রাত্রির আঁধার সুষমা’কে উপেক্ষা করে
    কৃষ্ণকুয়োর অনুসন্ধানে ব্যাপৃত
    অবসন্ন কবি, তুমি শব্দ চাও না সত্য…!
    গন্তব্যহীন কবি অন্ধকারে দিনের আলো খুঁজে হয়রান
    তার উত্তরাধিকার শুধু রশ্মি বিচ্ছুরিত সূর্য
    আকর সৌন্দর্যের একমাত্র প্রতিভূ
    অথচ চোখে তাঁর একটি ধুসর পৃথিবীর গন্ধমাদন
    অস্তাচলের সূর্যকুসুমেই যেন তার স্বস্তির ঘরে ফেরা…
    __________________________________________________
    কৈফিয়তঃ
    ওহাইয়্যো তনয় মার্কিন কবি হ্যারল্ড হার্ট ক্রেন’কে বলা যেতে পারে কবিতা’র জুল ভার্ন এমনই তার বৈষয়িক ভাব ও শৈলী বৈদূর্য… মাত্র ৩২ বছরের বিমর্ষ ও বেদনা বিহ্বল এই কবি-আত্মা তার কবিতাশিল্পের মাধ্যমে যে ভবিষ্যতের চিত্রকল্প একেঁ গিয়েছেন তা সত্যিই অসামান্য ও অভূতপূর্ব… তাঁ কালোত্তীর্ণ কাব্য সংকলনের মধ্যে অন্যতম ” White Buildings”, The Bridge, “Voyages”, ​ উল্লেখযোগ্য… ​ ‘Essay of Four Decades’ প্রবন্ধে এলেন টেইট লিখেছেন, ‘ক্রেন ছিলেন এমনই এক কবি যাকে মনে হয় প্রত্যেক যুগের আধ্যাত্মিক চেতনার মুখপাত্র’।


    হার্ট ক্রেন’কে নিয়ে কোনোদিনই জল্পনা কল্পনার শেষ নেই – তার রচনার ভাবমূর্ছনা ও চিত্রাবলি ফ্রান্স প্রতীকবাদী কবি বোদলেয়ার ও র‍্যাঁবো’কে স্মরণ করিয়ে দেয়। তিনি মাঝে মাঝে বোধ-এর পরিবর্তে বিমূর্ত প্রতীকী শব্দকে ব্যবহার করেছেন। তাই একটা গুঞ্জন ছিল, ক্রেন ছিলেন সূক্ষ্মতা ও শৃঙ্খলাহীন একজন রূপকার। “নিসর্গে নোঙর” কবিতাটিতে ‘হার্ট ক্রেনের’ জীবন দর্শনের একটা সারমর্ম প্রতিভাত করার চেষ্টা করা হয়েছে, যাতে করে ধনতান্ত্রিক সাম্রাজ্যের ক্লেদ-ক্লান্তি, আত্মম্ভরিতার অবক্ষয় অবসাদগ্রস্থ এক কবি’র উৎসের কাছে পৌছানোর স্খলিত যাত্রার চিত্রটি একবারে অবলোকন করা যেতে পারে।
    _______________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য এখানে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
    [Copyright © 2022-2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved]

    13
    4 Comments
    • কবি হার্ট ক্রেনকে নিয়ে আপনার কবিতা অনেক ভালো লাগলো, আপনাকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাই প্রিয় কবি

    • অসাধারণ গভীর লেখনী

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 20 June 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar