Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • “রাত্রি এমন সুন্দর তবু নিজের মায়া ছাড়ি
    রাত্রি হইয়া আঁধার সনে নিল জন্মের আড়ি
    প্রাণমন সব উন্মুখ হয়ে চায় প্রভাতের আলো
    প্রভাত বঁধু বাসবে যেন নিজের ক’রে ভালো
    সোনারঙা আলোর প্রতি পরতে মমতা মায়া ভরা
    ভোর আকাশের তাকিয়ে থাকা হৃদয় অবশ করা
    আকাশ যদিও রুদ্রতপ্ত হয় দুপুরের রোদে
    তবুপ বাতাসে, কয় বুক ভ’রে…
    আমার বুকেতে ভোরের আলোয় শিশির ওঠে কেঁদে
    হীরে ভোরের সদ্য ফোটা নীলরঙা ফুলমালা
    শিশির সিক্ত হয়ে সেজে ওঠে সরলা পল্লীবালা
    কাঁচচুড়ির বাজনা বাজে ভোর পাখি ডাক হয়ে
    হলুদ রেনুর গয়নাতে তার সারা গা যায় বয়ে
    ছোট্ট মেয়ের আদুরে গলা ওঠে যেন গান গেয়ে
    ঝিরঝিরে বায় বহে ভোরের আকাশ শরীর বেয়ে
    এমন সরলা নিষ্পলা ভোর কঠিন রৌদ্র দাহে
    শিশির বাষ্পে বিদায় নেবে নীরব নিরুৎসাহে
    ভোরের বিদায় ছেলেবেলার সকল খেলা শেষ
    সূর্যের তেজ বেড়ে ওঠা যেন যৌবনের উন্মেষ”

    _______________________________________
    ⌠প্রভাত কৈশোর প্রীতি / শিশির বাবু⌡
    ৭ই জুন ১৯৯৫ বুধবার | ১৩ই জ্যৈষ্ঠ ১৪০২
    পুরাতন কসবা, যশোর
    ​
    “রাত্রির অন্ধকার ভেঙেচুরে কেউ কেউ
    নিঃশব্দে পথের ধুলোয় নেমে গেছে
    নূতন সূর্যের আলো পান করবে বলে
    কিসের তবে প্রতীক্ষা তোমার পথের কবি !
    গলায় তুলে নিতে নূতন সুরের গান
    তোমাকে কে আর আটকে রাখতে পারে
    সমস্ত দুঃস্বপ্নের ঘোর যে আজ
    শমনের ডাক শুনেছে…!
    ​
    আত্মঘাতী হাসিতে যখন সব কিছু ম্রিয়মান
    ধুলিসাৎ হয়ে যেতে বসেছে
    কেন আর তবে এত ‘রক্ত পিপাসা’
    বেলায় বেলায় অনেক প্রহর গত হলো
    এবার না হয় কিছু ভালোবাসা হোক
    সীমান্তের কাঁটাতারের প্রতি বেধে না হয়
    গোলাপ হেসে খেলে উঠুক…
    ​
    অভাবের তাড়নায় স্বভাব নষ্টের জ্ঞাতিগোষ্ঠী
    পথে নামলে বোধ করি সবই সবাই শায়েস্তা হয়
    এ আর অবাক কি, ‘এগিয়ে যাচ্ছে’র দেশে
    যদি নুন আনতে পান্তা ফুরোনো’র প্রবাদ
    একদিন ‘হাস্যোৎপাদক ইতিহাস’ হয়ে যায় !
    ​
    কিভাবে কোন গহীনের ভূমিধ্বসে
    মনের বয়স দিনে দিনে বেড়ে গেছে
    আর কোথাও তখনই প্রগতির যন্ত্রবোধি
    পৃথিবীর মেঠোপথগুলোরে আরও আরও
    প্রবল শানিত তরবারি ক’রে তুলেছে
    কেউ কেউ তবু ভীষণ শুখনো চোখে
    পথ ভেঙে সেই অগ্নিসূর্য স্নানে
    মাঝরাত্রি’র অন্ধকারেই রওয়ানা দিয়েছে
    সবার কাছেই থেমে যাওয়া মৃত্যু নয়
    অজানা পথের যাত্রা কেন এত প্রলম্বিত !
    কিসের এত সংশয়, কেন তাঁর কন্ঠে
    প্রলয় উল্লাস নয়, শুধু হাহাকার শোনা যায়…?
    ________________________________________
    ⌠নুতন ভোরের দিন / পারভেজ শিশির⌡
    ২৬শে অগাস্ট ২০২৩ | ১১ই ভাদ্র ১৪৩০
    উত্তরা, ঢাকা
    _______________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য এখানে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
    [Copyright © 2022-2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved]

    17
    10 Comments
    • শব্দের নিপুন বুনন।

    • অভাবনীয় সুন্দর কবিপ্রিয়

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 28 August 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • অভিনন্দন কবি।

    • @anwar-parvez-nur-shishir রাত্রির অন্ধকার ভেঙেচুরে কেউ কেউ
      নিঃশব্দে পথের ধুলোয় নেমে গেছে
      নূতন সূর্যের আলো পান করবে বলে
      কিসের তবে প্রতীক্ষা তোমার পথের কবি !
      গলায় তুলে নিতে নূতন সুরের গান
      তোমাকে কে আর আটকে রাখতে পারে
      সমস্ত দুঃস্বপ্নের ঘোর যে আজ
      শমনের ডাক শুনেছে…! আরো একবার আপনার লেখার জাদুতে অভিভূত হলাম !!

    • অভিনন্দন।

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar