Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • “সুন্দরতম জাগো”
    হেমন্ত মুখোপাধ্যায় শ্রদ্ধাঞ্জলি
    পারভেজ শিশির

    যে গান আমি বেঁধেছি তোমার সুরের মায়ায়
    চোখ রেখে ঐ রূপকথা চন্দ্রময়ী চোখের তারায়
    তোমার প্রেমে অমর আমি নিখিলে আত্মহারা
    “সুরের আকাশে তুমি যে গো শুকতারা”

    দিয়েছো আশ্রয় অক্ষম এই ভিখারিরে তুমি
    মায়ের স্নেহ অক্লান্ত জীবন ভরে অনন্ত জন্মভূমি
    কয়েছি কথা তোমারই মধুর বোলে
    জীবনে মরণে তোমার বুকেতে রবো
    “পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে
    তব মাগো বলো কবে শীতল হবো”

    কত ব্যথিত জীবন থাকে চোখের আড়ালে
    বন্ধু কি মেলে তবু করুণ দুহাত বাড়ালে?
    জীবন কোথাও ফুলে ফসলে ভরা কোথাও মরুময়
    তবুও জীবন বাঁচে অভিমানী মমতায়
    “কোনো এক গায়ের বঁধুর কথা তোমায় শোনাই
    শোনো রূপকথা নয় সে নয়…”

    আঁধার হতে আলোর পথে ফিরে আসে ধরণী
    মঙ্গল প্রেম সুধাজলে শত প্রাণে কাটে অশনি
    তুমি কি তবে দেখোনি আনন্দিত জীবন প্রতিচ্ছবি?
    “খিড়কী থেকে সিংহ দুয়ার এই তোমাদের পৃথিবী”

    দিবসরাত্রি কত জীবনে কত ব্যথা সঞ্চিত
    তুমি কি জেনেছো কত মায়ায় এ পরাণ বঞ্চিত
    কি যন্ত্রণা বাহিত হয় চৈত্র থেকে বৈশাখে
    “পৃথিবীর গান আকাশ কি মনে রাখে…!”

    করুণ চোখে চেয়ে থাকি তোমার মমতা আশা ক’রে
    আমি ভিখারী শূন্য হাত আমার অঞ্জলি দাও ভ’রে
    যদি দেবে তবে দাও আঁধার ভূবন আলোয় ভরায়ে
    “চরণ ধরিতে দিও গো আমারে নিওনা সরায়ে”

    কিভাবে আনন্দ সুখের নাগাল পাওয়া যায়…!
    কিভাবে উজ্জ্বল দিনে সন্ধ্যা পেরিয়ে আঁধার ঘনায়
    আমি জানিনে জীবনে সুখে বেঁচে থাকে কারা…!
    তবুও, “আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা”

    তুই কি জানিস কেন সে আমার কাছে আসেনা…!
    মরু সাহারার তিয়াস কেন অতলান্তিকে মেটে না?
    কেন তারে খুঁজে না পাই
    নীল অম্বরে নীল নিথুয়া গহিন পাথারে
    “ও নদীরে একটি কথাই শুধাই শুধু তোমারে”

    এক পৃথিবী প্রিয় বন্ধু তোমায় ভালোবেসে
    যেচেছিলে যা তারও অধিক দিয়েছি নিঃশেষে
    তুমি চলে গেলে আমার ঘর আঁধারে রইলো ছেয়ে
    “যাবার আগে কিছু বলে গেলেনা, নীরবে শুধু রইলে চেয়ে…”

    ব্যথা নিয়ে এই অনন্ত পথ পার হতে হবে জানি
    তোমার প্রেমের দান আমার পাথেয় বলে মানি
    তোমার চোখের তারা এখনো অদৃশ্য মায়া আঁকে
    “মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে…”

    প্রেমময় তুমি আমার ছায়া হয়ে থেকো সাথে
    সন্ধ্যা বিকেল দুপুর নিশিথ রাঙা অরুণ প্রভাতে
    বোশেখ থেকে চৈত্র তোমারে শুধু ভেবেছি
    “আমি দূর হতে তোমারেই দেখেছি,
    আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি…”

    একটি শিশিরের শব্দিতা প্রযোজনা © ২০২৪

    ★ বাংলা সাহিত্য ★ বাংলা সংগীত
    ★ আধুনিক বাংলা গান ★ জনপ্রিয় গান ★ অবিস্মরণীয় গান

    18
    10 Comments
"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar