Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • পায়ের নিচে কার্নিশ
    – পারভেজ শিশির

    “We only said goodbye with words I died a thousand times, you go back to her and I go back to black” – Amy Winehouse

    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ নিঃসঙ্গ মেঘান্ধ আকাশের হঠাৎ
    তড়িৎ চাবুকাঘাত তাঁকে অবলিভিয়্যন থেকে
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ আমার কাছে আসতে শুধু
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ রুখে রুখে দিতে চায়…
    ​ ​ ​ ​ ​ ​ ​ চিলেকোঠার দরজা খুললেই
    তাই কার্নিশই আমার প্রাপ্তি হতে থাকে…
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ছত্রে ছত্রে শরীর শিহরিয়া
    কালান্তিক স্করপিয়্যনের সাব-নোটেশ্যনে
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ এখনও তোমার চাহিদা চাহুনি কী অক্ষত…

    পালাক্রমে যুদ্ধ, অনির্ণেয় জরা, শিঁকেছেড়া দ্রব্যমূল্য
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ বিরান মেধার দেশে সততার মহামারী
    এ অন্ধত্ব এবার ক্ষমা’র সীমা পেরিয়ে
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ আরও আরও চুড়ান্ত বধির করেছে
    পান্ডুর লোক-লাজ আর ক্ষয়িষ্ণু সাজ-সজ্জা
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ পিপাসিত চোখে শত সহস্র ভ্রূণ চেয়ে থাকে
    আকাশের গনগনে সূর্যে যুগান্তরের ক্ষেদ
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ জনকের কুঞ্চিত কপালে জন্মভূমির মানচিত্র আঁকে
    এ পৃথিবী কী সহস্রাব্দীর কোনো বছরে
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ এতটুকুও কন্দর্পকান্তি ছিল…!

    আমি জানি, এ মরণ আমাকে ছোঁবে না
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ শুধু ধুয়ে দেবে বসরাই গোলাপজলে
    ল্যভ অ্যাজ য়্যু গো ফ্রম হিয়্যের ট্যু ইটারনিটি…
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ লা’ পিয়্যেতা… লা’ পিয়্যেতা…
    ​ ​ চোখের পরে চোখের শীতল চাওয়ায়
    ​ ​ ​ ​ ​ ​ আদিগন্তের ব্যথা প্রলেপিত হয়
    ​ কয়েকটা তীব্র বিজলি ফিরে ফিরে এসে
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ আবার কোথাও মুহূর্তেই পালিয়ে যায়…
    _____________________________________
    “এখন খাদের পাশে রাত্তিরে দাঁড়ালে
    চাঁদ ডাকে : আয় আয় আয়
    এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে
    চিতাকাঠ ডাকে : আয় আয়
    যেতে পারি
    যে-কোন দিকেই আমি চলে যেতে পারি
    কিন্তু, কেন যাবো?”
    _____________________
    [ যেতে পারি, কিন্তু কেন যাবো? / শক্তি চট্টোপাধ্যায় ]

    _____________________
    আবহমান বাংলা সাহিত্যে ‘সামগ্রিক স্থিতাবস্থা’ ভাঙার আওয়াজ তুলে, ইশতেহার প্রকাশের মাধ্যমে, শিল্প ও সাহিত্যের যে একমাত্র আন্দোলন হয়েছে, তার নাম হাংরি আন্দোলন (Movement of Hungry Generation), যাকে অনেকে বলেন হাংরিয়্যালিস্ট, ক্ষুধিত, ক্ষুৎকাতর, ক্ষুধার্ত আন্দোলন । আর্তি বা কাতরতা শব্দগুলো মতাদর্শটিকে সঠিক তুলে ধরতে পারবে না বলে, আন্দোলনকারীরা শেষাবধি হাংরি শব্দটি গ্রহণ করেন। মলয় রায়চৌধুরী হাংরি শব্দটি আহরণ করেছিলেন ইংরেজি ভাষার কবি জ্যেফ্রি চসারের “In Sowre Hungry Tyme” বাক্যটি থেকে… ১৯৬১ সালের নভেম্বরে পাটনা শহর থেকে একটি ইশতেহার প্রকাশের মাধ্যমে হাংরি আন্দোলনের সূত্রপাত করেছিলেন সমীর রায়চৌধুরী, মলয় রায়চৌধুরী, শক্তি চট্টোপাধ্যায় এবং হারাধন ধাড়া ওরফে দেবী রায়… আগ্রহী কবিসাহিত্যিক বন্ধুরা “হাংরি জেনারেশন কী” লিখে অন্তর্জালে খুঁজলে এর উপর অপ্রতুল প্রবন্ধ ও নিবন্ধ পাবেন পরবর্তী পাঠের জন্য…

    এই হাংরিয়্যালিস্টিক কবিতাটি’ও তেমনি ধারারই প্রতিনিধিত্ব ক’রবে ব’লে আমার বিশ্বাস… সকলের শুভ হোক…

    একটি শিশিরের শব্দিতা প্রযোজনা © ২০২৪

    @দ্রোহেরইশিতেহার @বাংলাসাহিত্য @বাংলাকবিতা @দ্রোহেরকবিতা
    @লালকবিতা @নতুনকবিতা @অগ্নিকাব্য @
    @যশোরের_কবি @বাংলাকাব্য @অসময়েরকবিতা
    @সবাই @followerseveryonehighlights
    @highlight @followers

    18
    9 Comments
"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar