Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • মুক্ত প্রাণের সংগীতে
    [অসমীয় সংগীতপ্রাণ ‘জীবন বরঠাকুর’ (জুবিন গার্গ) এর অবিস্মরণীয় প্রয়াণে বিশেষ উচ্চারণ]
    — পারভেজ শিশির
    ৩০ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

    শত কোটি কণ্ঠের একক মুখপাত্র
    ​ ​ ​ স্থলপদ্ম, নশ্বর এই দুনিয়ার খেলাঘরে,
    মেঘের দেশ হতে এসেছিলে মেঘালয়ে~
    ​ ​ ​ গানের সুরে ভাসিয়ে নভ পাতাল মর্ত্য
    ফিরে গেলে ফের অনিবার্য সরোবরে…

    সুরের দেউলে উজ্জ্বল প্রেম প্রদীপ
    ​ ​ ​ দুঃখ সরব ব্যথিত মোহিনী গানে,
    গানের কবি, হঠাৎ সুদূরে বিলীন~
    ​ ​ ​ কণ্ঠে নিঝর স্রোত অবিরত বহমান
    কিছু মৃত্যু তবে এভাবেও হার মানে!

    চোখে ভোরের আলোর মতো দীপ্তি
    ​ ​ ​ জেগেছিল সংগীতে পর্বত প্রেমসুধা,
    কাঞ্চনজঙ্ঘা, স্থির চোখে অমলিন~
    ​ ​ ​ প্রণয় প্রতিধ্বনি ছড়ানো চারপাশে
    অটল অক্ষয় সে সুরে মাতে বসুধা…

    মঞ্চের আলো সে ছড়ালো সংসারে
    ​ ​ ​ সবার হৃদয়ে বিনয়মুগ্ধ আপনজন,
    বাতাসের ঢেউয়ে তাঁর সুরের নূপুর~
    ​ ​ ​ বেজেছে আজ বাজবে আগামীকাল
    সুন্দরপ্রাণ, গীতিময় অনন্যসাধারণ…

    সুরে ছিল তাঁর প্রভাতের মতো মায়া
    ​ ​ ​ দুঃখিত বুকে তাঁর হাসিমুখ অবিচল,
    সুরময় গীতল কণ্ঠ বেয়ে আসে স্বর্গ~
    ​ ​ ​ সূর্যকণ্ঠ, মানব মনে দিয়েছ ছন্দসুর
    শতকোটি চোখে কেন ঝরে অশ্রুজল!

    শেখালে অভয় প্রেমের সহজ ভাষা
    ​ ​ ​ মমতায় পরিপূর্ণ ভুবন মোহন সুরে,
    প্রেমরঙ রসে কবিতা হয়েছে রচিত~
    ​ ​ ​ মনে মনে বেজেছে নবীন পূর্বরাগ
    প্রেমসুন্দর, জেগে থাকো মনমুকুরে…

    চোখে চোখে আজ ভেসেছে অশ্রুমেঘ
    ​ ​ ​ বিদায় জানাই ওগো, সুরের রাজকুমার,
    স্মরণে থাকো অনন্ত সংগীত আকাশে~
    ​ ​ ​ ভালোবেসে পেয়েছো অমর ভালোবাসা
    মুক্তি মিলেছে শেষে সরায়ে অন্ধকার…

    ‘জীবন’ নামে শোনাতে মহাজীবনের বার্তা
    ​ ​ ​ নেয়ার চেয়ে বেশি দিয়ে সাঙ্গ করেছো যাত্রা,
    অমৃত সুরের টানে, এসো ফিরে বারে বারে
    ​ ​ ​ প্রেম বেঁচে থাক প্রাণে শত জন্মের অভিসারে…

    একটি শিশিরের শব্দিতা প্রযোজনা © ২০২৫

    6
    2 Comments
    • অনিন্দ্য সুন্দর উপস্থাপন আপনার, অনেক শুভ কামনা রেখে গেলাম।

    • একজন গুণী শিল্পী, বিশেষত একজন সঙ্গীতজ্ঞের প্রতি শ্রদ্ধা নিবেদন করে লেখা একটি আবেগপূর্ণ বিদায় বার্তা বা শোকগাঁথা।

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar