Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠নীলিমার কৃষ্ণকূপ⌡
    তুমি নিজে’ও জানো
    আমি দূরে চলে যাইনি, সে আমি পারবো না…
    আমার ভাঙাড়ি জীবন’কে
    অন্যের সমান্তরালে শূন্য মাঠে ব’সে
    আকাশের স্ক্রিনে প্রজেক্‌ট ক’রে
    আমি যা দেখি
    সেটাই আমার শব্দিতায় আকঁতে চাই
    এবং প্রতিবারই আত্মসন্তুষ্টি ব্যতিরেকে…

    কোনো গল্পকার তাঁর খসড়ায়
    অযাচিত ইন্‌সিডেন্টে
    কিংবা পারম্পার্যের প্রবাহ রোবাস্ট রাখতে
    এত এত কাটাকাটি করেছে কিনা
    আমার সন্দেহ রয়েছে
    যতটা আমি করেছি এবং করছি
    তোমাকে একটা চিঠি লিখতে গিয়ে…!
    শুরুটা ঠিক হয়নি অথবা এখনও শেষ হলো না,
    এই ভেবে বার বারই সেন্ড করে’ও আন্‌ডু করে’ই যাচ্ছি…

    আমার চুক্তি দেয়া
    ঘুনপোকা বন্ধুদের থেকে
    তোমাকে এক্সক্লিউ্যড ক’রে
    আমি আমি কোনো ভুল করিনি
    প্রিয়তম ‘অতলান্তিক’…!
    আমি ভালোবেসে দেউলিয়া হওয়া মানুষ,
    তোমাকে একবার পেয়ে
    আমার আর হারানোর কোনো অভিপ্রায় নেই।
    আমি ভুল বুঝিনি এবং তুমিও…
    এটাই আমার দৃঢ় প্রতীতি…

    অপরাজিতা’কে কখনও কি লাল
    অথবা গোলাপী হতে দেখছো…!
    হয় সে সাদা নয়তো অবশ্যম্ভাবিভাবে নীল…
    অপরাজিতা’কে আমি লাল,
    গোলাপি, হলুদ, কমলা ইত্যাদি কখনো দেখিনি
    অপরাজিতাতো খুব স্বপ্নিল,
    তবে নীল না হওয়া সত্যেও
    একটি অপরাজিতা আমি দেখেছি,
    শান্ত লেকের জলের ক্ষুদ্রাতিক্ষুদ্র উর্মি
    গোধূলির রঙ লেপটে থাকা ঢেউতে মেঘালো শ্যামলী …!
    আকাশলীনার কবি ওটাকেই হয়তো
    বর্ণনা করতে গিয়ে লিখেছিলেন,
    “সেখানে গোপন জল ম্লান হ’য়ে হীরে হয় ফের,.”***

    আমি তোমার কোনো অভিযোগে
    লাল না হয়ে বরং আরো নীল হতে থাকি,
    তখন কেবল মনে হয়,
    সবাই যে বলে,
    “আমি সবাইকে পাই
    কিন্তু কেউ আমাকে পায় না”
    একথা শ্রেফ মিথ্যে…
    আসলে সবাই আমাকে পায়
    কিন্তু আমিই কাউকে পাইনে…
    এই অপ্রাপ্তি’র যে আক্ষেপ
    তার বোধ হয় কোনো শেষ নেই,
    যেন হাতের কাছে মেঘনা থাকতে’ও
    না মেটা এই পিপাসা,
    এর পোটেন্‌শিয়্যাল ফ্রম হিয়্যের টু ইটার্‌নিটি রে ভাই…

    অতলান্তিক প্রিয়তম,
    আমি যশোর থেকে গতকাল ঢাকায় এসেছি…
    ঢাকা থেকে হয়তো নিউ ইয়র্ক
    সেখান থেকে হয়তো গার্ডেন অব ইডেন
    অনবরত আকাশগঙ্গা এক্সপ্রেস চলমান
    কোথায় কোথায় চলে এই অর্গ্যানিক কংকাল !
    আমি আর হাপিত্যেশ এখন পৃথক স্যিনোন্যিম
    আলোকবর্ষের পথ এক নিমিষে
    পার হওয়ার চেষ্টা ক’রতে
    আর এই মাঝাধিক বয়সে
    আমাদের কে’ইবা বাঁধা দিতে আসছে বলো… চলো…
    _______________________________________________
    ⌠আঙুলগুলো ঝ’রে পড়ছে হাত থেকে ফুল,
    ঘরের পাশে লক্ষèীপ্যাঁচার ধাতব গলা,
    আমার এখন শঙ্খচিলের কান্নাভেজা দুপুরবেলা,
    শূন্য খা-খা একাকী মাঠ,
    ঘাসের ডগায় নীল ফড়িং-এর নিমগ্নতা…
    … … … … … … … … … … … … … … …
    আমার এখন নিজের মধ্যে নিজের কফিন,
    সমস্ত রাত করাতকলের কষ্টধ্বনি-
    এখন আমার সমস্তটাই পিরামিডের মগ্ন মমি…⌡
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠দুঃস্বপ্নের দালানকোঠা / রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ⌡

    *** পঙতি স্বীকারঃ ⌠গোধূলিসন্ধির নৃত্য / জীবনানন্দ দাশ⌡
    _______________________________________________
    সাম্প্রতিকতম – ⌠মনমোহিনী⌡, ⌠পিঁয়া গাঁথা⌡, ⌠দুপুর দর্পণ⌡ ও ⌠২১+ ​ অনুকল্প⌡
    __________________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
    [ Copyright © 2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    13
    8 Comments
"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar