Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • 📌 মেঘলা বিরহ
    .
    ফিরে এসো আর থেকো না অন্ধকারে
    অভিমান কেন করে আছো যারে খুব ভালোবেসেছিলে…!
    .
    শুভ্রকাঁচ বৃষ্টির শত-সহস্র ফোটা শব্দে
    তোমার কথা আজও একই নিয়মে মনে পড়ে
    রূপালী বিকেলে মেঘের পালকিতে চড়ে
    তোমার রঙধনু মুখে প্রেম লজ্জা ফিরে আসে…
    .
    হিসেব রাখিনি কতকাল কেটে গেছে
    করুণ মনে ভাবি যেন গতকালও পাশে ছিলে
    জানিনে কিভাবে তোমাকে পাওয়া যাবে
    সবই ঐচ্ছিক তবে অনিবার্য তোমায় পেতে হবে…
    .
    স্থিরজল দীঘির মৃদু কম্পিত ক্যানভাসে
    মাঝে মাঝে দুএকটি পাখি আলতো ঘরে ফেরে
    দিগন্তের উপরিসীমার সমস্ত আকাশ জুড়ে
    তোমাকেই শুধু খুঁজি, নিরন্তর খুঁজতে ইচ্ছে করে…
    .
    ব্যথার নীলঢেউ আছড়ে সাগর সৈকতে
    জানায় কেমন আছে এ হৃদয় প্রতি দিনশেষে
    আমার ব্যথায় পরিযায়ী মেঘও কাঁদে
    বিরহ কত ডোবায় কত ভাসায় সে’ও জানে…
    .
    রাতের কালোয় জোনাক যেমন জ্ব’লে
    ক্ষণিকের তরে হারিয়ে ফেলা সঙ্গীকে নেয় খুঁজে
    তেমনি তোমায় ফিরে পাবার আশ্বাসে
    ঠাই জেগে আছি, থাকবো প্রিয় অহর্নিশি একইভাবে…
    .
    চির-আরাধ্য যাকে না পাবার অভিমানে
    মনের সুগহীন তলে নিটোল ব্যথা জমে থাকে
    করুণ চোখে করি অনুরোধ করজোড়ে
    ফিরে এসো, যেওনা আর আমাকে একলা ফেলে…
    .
    ফিরে এসো আর থেকো না অন্ধকারে
    অভিমান কেন করে আছো যারে খুব ভালোবেসেছিলে…!

    ______________
    শুনেছি জীবন দামী,
    একবার আসে, তাকে ভালোবেসে যদি
    অমার্জনীয় অপরাধ হয় হোক,
    ইতিহাস দেবে অমরতা নিরবধি
    আয় মেয়ে গড়ি চারু আনন্দলোক।

    দেখবো দেখাবো পরস্পরকে খুলে
    যতো সুখ আর দুঃখের সব দাগ,
    আয় না পাষাণী একবার পথ ভুলে
    পরীক্ষা হোক কার কতো অনুরাগ…
    ____________
    “হৃদয়ের ঋণ”
    হেলাল হাফিজ

    10
    10 Comments
"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar