-

⌠ একটি গান – সহস্র মুগ্ধতা ⌡ – [ ৫ ]
লাইলী মজনু, রোমিও-জুলিয়েটের মতো ভারতীয় ইতিহাসের বিখ্যাত বিরহী রোম্যান্টিক যুগল হীর ও রাঞ্ঝা‘র নাম শোনেনি এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে। পাঞ্জাবের বিয়োগান্তক এই অমর গাঁথার দুই মূল চরিত্র হীর-রাঞ্ঝা কল্পনার কোনো চরিত্র নয়। বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদের ঝং শহরে আছে এই দুই প্রণয়বিহগের সমাধি। তবে লোকমুখে তাদের এই প্রেমগাঁথা পেয়েছে নানা রূপ। অনেকটা কারবালার বাস্তব ইতিহাসের ওপর ভিত্তি করে যেমন নানা উপকথা ও ফিকশনধর্মী সাহিত্য গড়ে উঠেছে, তেমনটিই ঘটেছে হীর-রাঞ্ঝার ক্ষেত্রেও। পাঞ্জাবের তিন অমর প্রেম কিংবদন্তী হলো মির্জা-সাহিবান, সোনি-মাহিয়াল ও হীর-রাঞ্ঝা। এদের মধ্যে পাঞ্জাবসহ পুরো উপমহাদেশে সবচেয়ে জনপ্রিয় গাঁথাটি হীর-রাঞ্ঝারই। এ জনপ্রিয়তার পিছে রয়েছে যার হাত, তিনি হলেন ওয়ারিস শাহ। পাঞ্জাবের এই লেখকের ১৭৬৬ সালে লেখা ‘হীর’ উপন্যাস থেকেই ‘হীর-রাঞ্ঝা’ বিক্ষিপ্ত উপকথা থেকে ঘনীভূত হয় হৃদয়গ্রাহী সাহিত্যে, কাগজের গুণে পায় এক সুস্থায়ী রূপ।
হীর-রাঞ্ঝার ঘটনা নিয়ে এখন অবধি প্রায় ১২টির মতো সিনেমা নির্মিত হয়েছে। মজার ব্যাপার হলো, প্রায় সবগুলোর নামই ‘হীর-রাঞ্ঝা’! সিনেমা হিট করতে এ দুটো নাম কত বেশি যথেষ্ট, তা-ই বোঝা যাচ্ছে এখান থেকে। এদের ভেতর সবথেকে জনপ্রিয়টি হলো ১৯৭০ সালের চেতন আনন্দ পরিচালিত ‘হীর রাঞ্ঝা‘, যাতে অভিনয় করেছিলেন রাজ কুমার ও প্রিয়া রাজবংশ।
আজকের ‘একটি গান – সহস্র মুগ্ধতা’য় যে গানটির ভাবানুবাদ করা হয়েছে সেটি ব্যবহৃত হয়েছে ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা “রাবন”-এ… গানটি সুফী সুর ও বানী প্রভাবিত যেটি রচনা করেছেন গুলজার এবং সুর করেছেন এ আর রহমান… প্লে-ব্যাকে কন্ঠ দিয়েছেন রেখা ভার্দোয়াজ, জাভেদ আলী এবং সহশিল্পী অনুরাধা শ্রীরাম… এই গানটির আরও একটি ভার্স্যন রয়েছে যেটি দক্ষিণ ভারতীয় অভিনেত্রী শ্রুতি হাসান ও এ আর রহমান-এর কন্ঠে গীত হয়েছে এবং এই গানটির কথায় ও মুল সিনেমার গানটির কথায় কিছু পার্থক্য রয়েছে যেখানে রাঞ্ঝা’র আসল নাম “ধীড়ো” উল্লেখ করা হয়েছে … এছাড়া আনপ্লাগড এই গানটির অন্তরাতেও গুলজার রচিত বানী অনুসৃত হয়নি তবে এই ভার্স্যনটিও অত্যন্ত মনোমুগ্ধকর… আমার দারুন মনের পাঠকদের জন্যে এই লেখাটির সাথে গানটির দুটি ভার্স্যনেরই লিংক দেয়া রইলো… এটি বলার অপেক্ষা রাখে না এই গানটি বেশিরভাগ বন্ধুই নিশ্চয়ই ইতোমধ্যেই শুনেছেন তারপরেও আমার দেয়া ভাবানুবাদটির সামনে রেখে গানটি উপভোগ করে অবশ্যই আপনার অনুভূতি জানাবেন…

গানের শিরোনামঃ রাঞ্ঝা রাঞ্ঝা
চলচ্চিত্রঃ রাবন
পরিচালনা ও চিত্রনাট্যঃ মনি রত্নম
শ্রেষ্ঠাংশেঃ ঐশ্বর্য রায় ও অভিষেক বচ্চন
মুক্তিপ্রাপ্তিঃ ২০১০ সাল
কন্ঠঃ রেখা ভার্দোয়াজ, জাভেদ আলী এবং সহশিল্পী অনুরাধা শ্রীরাম
গীতিকারঃ গুলজার
সুরকারঃ এ আর রহমান
[ মূল গীতবানীঃ গুলজার ]
রাঞ্ঝা রাঞ্ঝা কারদি ভে ম্যে আপে রাঞ্ঝা হ্যোয়ি
রাঞ্ঝা রাঞ্ঝা সাদ্দো নি ম্যেনু হীর না আখো ক্যোয়ি
ওও রাঞ্ঝা রাঞ্ঝা না কার হীরে জাগ বাদনামি হ্যোয়ী
পাত্তি পাত্তি ঝাড় জাভে পার খুশবু চুপ না হ্যোয়ে
বেগুনাহ্ পাকড়া গ্যায়া ইয়ারোঁ
ইশক মে জাকড়া গ্যায়া ইয়ারোঁ
আঁখ কে দোষ মে দিল ইয়ারোঁ
বেওয়াজা পাকড়া গেল ইয়ারোঁ
আঁখ সে হাট তি না, আরে হাট তি নাহি, হাট তি নাহি…
সোতে সোতে বোলতা হুঁ
কাভি বোলত বোলতে সোতা হুঁ
ক্যেয়া জানে ক্যেয়া হোতা হ্যায়
কাভি জ্বালতি আগ্ ডা ডোলতা হুঁ
এক বার তো আ কে দেখে ও ভি…
জ্বাল জা জ্বাল জা ইশক ম্যে জ্বাল জা
জ্বালে তো কুন্দন হ্যোয়ে
জ্বালতি রাখ লাগা লে মাথে
লাগি তো চন্দন হ্যোয়ে
ওয়াক্ত কাটতি ভি নাহি ওয়াক্ত রুখতা ভি নাহি
দিল হ্যায় সাজদে মে মাগার
ইশক ঝুকতা ভি নাহি
বিন তেরে রাতে আরে রাতে
ক্যিঁউ লামবি লাগতি হ্যায়
কাভি তেরা গুসসা কাভি তেরি বাতেঁ
ক্যিঁউ আচ্ছি লাগতি হ্যায়
ইয়ে জ্বালতে কোয়লে আরে
কোয়লে আব রাখা মুশকিল হ্যায়
চল চল জুনুন চলতে রাহে
তু কাহিঁ তেহর নাহিঁ
দিল আগর আ ভি গ্যয়া
ওহ তেরা শেহের নাহিঁ
বিন তেরে সাঁসে আরে সাঁসে
কাহিঁ খাতাম না হো যায়্যেঁ
সাব্যিঁ তেরি ইয়াদ্যেঁ সাব্যিঁ ইয়াদ্যেঁ
কাহিঁ ভাস্ম না হো যায়্যেঁ
সুলাগতে কোয়লে আরে
কোয়লে আব বুঝনা মুশকিল হ্যায়…
MTV আনপ্লাগড ভার্স্যনে যে বিশেষ অন্তরা শুনতে পাওয়া যায়…
“চান্দ্ ম্যে চান্দনি গুম
ইয়্যে জ্যেসে গীত ম্যে ধুন
গায়্যেব ম্যেরি কায়া
আব্ রাঞ্ঝে ক্যি ছায়া
ও ঢুনডে মুঝ্যে ঢুনডে
ত্যেরে বাতো ম্যে আঁখো ম্যে
ম্যেরা রাঞ্ঝা সামঝা জা
ম্যেরা মিল্ না ক্যিয়া মুশকিল”

[ ভাবানুবাদঃ আনোয়ার পারভেজ নূর শিশির ]
এত এতবার রাঞ্ঝাকে ডেকেছি যেন আমি নিজেই রাঞ্ঝা
আমাকে এখন রাঞ্ঝা ডাকো,
হীর বলে আর ডেকো না
দুনিয়াতে কলঙ্ক হবে হীর,
রাঞ্ঝার নাম এত জ’পো না
ফুলের পাপড়ি ঝরে গেলেও
বাতাসে সুবাস হারায় না
নির্দোষ হয়েও হ’লাম দোষী
পরাণ প্রিয়াকে আঁকড়ে ধ’রে
চোখের তৃষ্ণায় মন পিয়াসী
অকারনে শুধু কেঁদে মরে
সে শুধুই আমার চোখে ভাসে
ঘুমের মধ্যে কথা বলে !
কথা বলতে বলতে ঘুম আসে
আমার কি হয়েছে কে জানে !
কিভাবে আমি জ্বলছি আগুনে
সে কি একবার’ও এসে দেখবে না?
প্রেমে জ্বলে জ্বলে তুমি সোনা হয়ে যাবে
কপালে অঙ্গার রাখো চন্দন হয়ে যাবে !
তুমিহীন সময় কাটে না, থেমে’ও যায় না
হৃদয় ভেঙে চুরমার হলেও ভালোবাসা ফুরায় না
তোমাকে ছাড়া কেন রাত
এত সুদীর্ঘ মনে হয়
তোমার রাগ, কখনো তোমার কথা
দারুন মনে হয়
তবু মনে যে আগুন জ্বলে
তা নেভানো যায় না
মন প্রিয়তমকে খুঁজে বেড়ায়,
কোথাও থামে না
মনে হয় এই পেয়ে গেছি
কিন্তু আসলে পাই না
তোমাকে খুঁজে ফেরা জানি
এ জীবনও শেষ হবে না
যেটুকু স্মৃতি রেখে গিয়েছো
তা কখনও ম্লান হবে না
মনে যে আগুন জ্বলে
তা নেভানো যায় না…
MTV আনপ্লাগড ভার্স্যনের অন্তরাটির ভাবানুবাদ_____
কথার সাথে সুর মিশে যায়
চাঁদের সাথে উজ্জ্বল জ্যোৎস্না
তনু তেমন আমার থাকে না
সর্বাঙ্গে সে রাঞ্ঝার হয়ে যায়
তোমার নয়নে তোমার কথায়
আমি আমাকে খুঁজে বেড়াই
রাঞ্ঝা প্রীতম আমাকে যাও বলে
আমি কি আমাকে পাবো কোনো কালে !
এই গানখানি নিয়ে বেশি কিছু বলার কোনো অপেক্ষাই রাখেনা… আমার সুন্দর মনের পাঠক যারা ইতোমধ্যেই গানখানির অনুবাদ পড়েছেন তারা নিশ্চয়ই বুঝেছেন এটি একটি অনিন্দ্য সুন্দর বিরহ সংগীত। আমি অনুরোধ করবো আমার এই অনুবাদটি সামনে রেখে আপনারা “রাঞ্ঝা রাঞ্ঝা – রাবন” ও “রাঞ্ঝা রাঞ্ঝা – MTV আনপ্লাগড” গান দুটি শুনুন এবং অবশ্যই শোনার পর এখানে কমেন্ট করে আপনার অনুভূতি জানাতে ভুলবেন না… সকলের জীবনের সকল সময় শুভ হোক…
______________________________________
১) রোর মিডিয়ার হীর রাঞ্ঝা আর্টিক্যেল
২) Ranjha Ranjha Lyrics – Raavan @ indicine,com
৩) উইকিপিডিয়া ও অন্যান্য আন্তর্জালিক পৃষ্ঠা
* ফটো কৃতজ্ঞতাঃ
১) Heer and Ranjha @ peakpx,com
২) Raavan Movie Scene @ pxfuel,com
৩) A R Rahman & Shruti Hassan – MTV Unplugged @ scoopwhoop,com
___________________________________________________
সাম্প্রতিকতম – ⌠ একটি গান – সহস্র মুগ্ধতা ⌡ – [ ৪ ] ও ⌠শূন্যগর্ভা প্রলাপ⌡
_____________________________________________________
দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
[ Copyright © 2022 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]14 Comments-
-
গানটা তো বরাবরই ভালো লাগতো। কিন্তু ভাবানুবাদ টা এতো ভালো লাগলো যে যখনি গান টা আবার শুনলাম তখন আরো বেশি মিষ্টি লাগলো। আপনার কলমে জাদু আছে কবি। ভীষণ ভালো লেগেছে আমার। আরো লিখুন এরকম ভাবানুবাদ ,আরো পড়তে চাই কবি।
-
গানটি আসলেই যেন সার্বজনীন…! সত্যিই কি মোহিনী এর বানী এবং মন তোলপাড় করা সুর… আরও কত শত সহস্র গান রয়েছে যা বাংলায় অনুবাদ ক’রতে পারলে নিজেকে ধন্য মনে হতো কেননা এ ধরনের গানের সুর ও বানী আমাদেরকে তনুমনে শুদ্ধ করে তোলে … আমার সর্বশক্তিমান রব্ব যেন আমাকে সেই শক্তি দান করেন এই প্রার্থনা করি… এ ক্ষণিকের জগতে সবারই শুভ ও মঙ্গল হোক…
-
-
খুব প্রিয় একটা গান। অরিজিনাল ভার্সন আগে নিয়মিত শুনতাম। সুন্দর ভাবানুবাদের জন্য অভিবাদন জানবেন মঞ্চগুরু।
-
অনবদ্য উপস্থাপনা!
এমটিভি আনপ্লাগড ভার্সনটা শোনার পর শ্রুতি হাসানের প্রেমে আমারো রাঞ্চা হইতে খুব মন চাইতাসে!-
প্রীতিমুগ্ধতা, ভালোবাসা ও অজস্র শুভকামনা জানাই প্রিয়বন্ধু… কমল হাসান তনয়া শ্রুতি হাসান এর অপূর্ব মোহনীয় ছন্দিত অঙ্গভঙ্গিমা গানটির একটি অপরিহার্য অংশ ব’লে আমার মনে হয়… অ্যাবসোলিউটলি মার্ভেলাস অ্যাটিটিউড… এমটিভি আনপ্লাগড ভার্স্যনটি শোনার পর আমার যেমন অনুভূতি হয়েছিল, আপনারও তেমনই হয়েছে দেখে সত্যিই খুব দারুন রোম্যান্টিক লাগলো… ভালোবাসা রইলো প্রিয়বন্ধু…
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 01 February 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "
পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির
সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই
পারভেজ শিশির মঞ্চ
![]()
তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন
*
সূচীপত্র
- নাত-ই-রাসুল
সরোয়ার-ই-কায়্যেনাত
নবীজি লহ সালাম
হাবিব-ই-এলাহি
নূর-উল-মুলক
পূর্ণিমার আলো
নূর-ই-শাফিঈ
হাবিব-ই-রব্ব
বেহেশতি ফুল
সুপথ দিশারী
নূর-ই-এলাহি
পরম আপন
মরু বুলবুল
জীবন সাহারা
শুকতারা অমলিন
কাবার দুলাল
কন্যা কবি
ম্যেরি এলিজাবেথ ফ্র্যে
ম্যেরিনা স্বেতায়্যেভা
এ্যাড্রিয়্যান রিচ্ - সংগীত ভাবনা
একটি গান … সহস্র মুগ্ধতা [ ১ ]
একটি গান … সহস্র মুগ্ধতা [ ২ ]
একটি গান … সহস্র মুগ্ধতা [ ৩ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৪ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৫ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৬ ] * (ন্যেনে ভারুগিঁরে) - গল্প
- বিলম্বিত জবানবন্দী
কৃষ্ণকলি
বাদাম
সাপ্তাহিক সংকলণ
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৮-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১১-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ০৪-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২৮-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২১-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৪-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ০৭-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ৩১-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২৪-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৭-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১০-১২-২০২২
অনুবাদ কাব্য
মহামায়া প্রশস্তি
ফেরা
পদ্মাবতী - প্রথম স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - দ্বিতীয় স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - তৃতীয় স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - চতূর্থ স্তবক – দ্বিতীয় পট
কবিতা
'মা'
আব্বা
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি
পায়ের নিচে কার্নিশ
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্তেহার
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি
- English Poetry
- The Mother
Autoventure
Liquid Glass Dream
Reflection on White Board
The Homecoming
MEHSOOS
~THE MOONCHILD~
~THE DREAM FAIR~
~THE FATHER~
The Runway
~FINAL WISH~
~ THE BLACK CROWS ~
~ The Souls ~
________________________
প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]



ভাবানুবাদ, গান সবটাই দারুণ। আর আপনার লিংকের কল্যানে 8D Audio ব্যপারটার সাথে পরিচিত হলাম। যেটা বেশ ইন্টারেস্টিং লাগলো।