Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠অপরাজিতার কাছে⌡
    আবার মুহূর্তের জন্যে
    একটি বছর আগের বিকেলে
    ফেব্রুয়ারিতে ফিরতে খুব ইচ্ছে করছে…
    আমি আজ বসে আছি
    একটি বছর পরের ফেব্রুয়ারিতে
    তবু যেন মুহূর্তান্তে আমি
    অপরাজিতার সাথে হেটে বেড়াচ্ছি
    আমঝুপি’র জড়োয়া মৌ’ঘোমটা পরা
    লাজুক মৃত্তিকা বধুঁর বুকের উপর দিয়ে…
    মনে হচ্ছে যে এই তো অপরাজিতা
    আমার পাশে হেলে হাঁটছে…
    দুচোখ ওর সামনের শূন্যতায় ওঠানো…
    মাঝে মাঝে যেন
    প্রলাপের মত শোনাচ্ছে
    ওর শব্দ বাক্য নিঃশ্বাস…
    ‘তুমি আমার কাছে
    তোমার কবিতা ফেরত কেন চাও?’
    অপরাজিতা দুলে হাঁটছে আমার পাশে…
    ​
    ওর শরীরের যেন কেমন অপরিচিত,
    কিছুটা অপ্রত্যাশিত বাতাস
    এসে এসে লাগছে আমার গায়ে…
    দিনটা যেন ১০ ফেব্রুয়ারি ১৯৯৪ সাল,
    অপরাজিতা কোনো কারনে
    খুব আবেগজড়িত বুঝতে পেলাম
    অপরাজিতা আমার পাশে
    শরীরের লাজুক ছোঁয়া ​ নিয়ে হাঁটছে
    চারপাশের উঁচু গাছ,
    কালচে সবুজ পাতা,
    সাদাটে খয়েরি বাকল
    আমের ঝাঁপসা হলদে বৈল
    অপরাজিতা আর আমার দিকে
    একইভাবে তাকিয়ে আছে !
    আশেপাশে পরিচিত চোখের
    অপরিচিত চাহুনি,
    খানিকটা না বেশটাই বিব্রত আমরা,
    এসব ছাঁপিয়ে অপরাজিতা বাষ্পাচ্ছন্ন আবেগে
    আমার সাথে মিশে মিশে যাচ্ছে,
    অপরাজিতা নিঃশ্বাসে শব্দ তুলে
    আমার একেবারে পাশেই হাটছে,
    অবাক কিছু বলতে চাওয়া
    জল বুদ্ বুদ্ কথা নিয়ে…
    ​
    সময় ফুরিয়ে আসছে,
    সন্ধ্যের আর বেশি বাকি নেই,
    আমার কানে মনে মাথায়
    শির শির করছে বিদ্যুৎ ঢেউ,
    কি হবে আজকে ! সাগর উন্মাতাল…
    আমার গহীন উৎকন্ঠা নিয়ে জানতে চাওয়া
    ওর অনেক কাঙ্খিত অথচ শঙ্কিত
    বলতে চাওয়া’কে পঙ্গু করে দিচ্ছে…
    অপরাজিতা যেন সত্যিই
    সুপ্ত সিক্ত শিশিরের
    আয়না প্রতিবিম্ব নিয়ে আমার পাশে হাঁটছে,
    আজ যেন আমি অপরাজিতার চেহারা ভুলে যাচ্ছি,
    কিছুতেই মনে করতে পারছিনা…
    ​
    আমি সত্যিই ওকে
    আর ওর ফটোগ্রাফ দেখে’ও চিনে উঠতে পারছিনা, ​
    ওর আমার কাটানো
    শ্বেত মুহূর্তগুলোর চেহারা
    এত বেশি মনে গেঁথে গিয়েছে
    যে ওর আসল চেহারা
    আমার কাছে ধোঁয়াশা মনে হচ্ছে…
    অপরাজিতা আমাকে আপন করে
    আমার পাশে অনাদিকাল ধ’রে হাঁটছে…
    কি তুলতুলে ভালো লাগছিল বয়স্ক বিকেলটা
    যেন এখনই আমার শরীরে
    শিহরণ কাঁপুনি দিয়ে অনুভব ক’রলাম,
    অপরাজিতা কাঁপা চোখের দৃষ্টি
    শূন্যে ছড়িয়ে আরও একটু দূরে চেয়ে
    এই যেন এখনই বললো,
    ‘যদি বলি আমি তোমাকে ভালোবাসি !’
    অপরাজিতা মহাশূন্যের অনন্তে
    স্থান কালহীন সামান্যের দিকে তাকিয়ে
    আমার দশ দিগন্তে হাঁটছে ​…
    ​
    আমঝুপি ১১ ফেব্রুয়ারি ১৯৯৫ শনি
    _________________________
    সাম্প্রতিকতম – ⌠২১ শে প্রণতি⌡, ⌠সহসা সর্ব্বহারা⌡ ও ⌠একটি গান…সহস্র মুগ্ধতা – ৬⌡
    __________________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    [ Copyright © 2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    18
    11 Comments
"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar