Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠পিঁয়া গাঁথা⌡
    ঘুমহারা হয়ে যে পিঁয়া আজ গাহিয়া উঠিল রাতে
    ​ ​ ​ ​ ​ ​ ​ নির্জ্ঞান সবে নিদ্রা তাহার ছুটিল কোন্ আঘাতে !
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ অনেক ব্যথার রাগিনী তার সুর হয়ে আজ বাঁজে
    মনের অতলে রিক্ত আসন রচেছিল এক সাঁঝে
    ​ ​ ​ ​ ​ ​ ​ তৃতাল বনের সবুজ আঁচল জড়িয়ে নিজের গায়
    পথ খোঁজে হায় নিঃস্ব পিঁয়া একেলা বনের বায়
    ​
    একদিন ছিল যবে সে মনের কইতো সকল কথা
    ​ ​ ​ ​ ​ ​ ​ প্রাণপ্রিতমের বুক ভরিয়া রইতো হয়ে যা গাঁথা
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ কন্ঠে পিঁয়ার একদিন ছিল মিলনের মিঠে সুর
    বিরহ তপ্ত হইয়া উঠিল আজি সে হৃদয়পুর
    ​ ​ ​ ​ ​ ​ ​ পিঁয়া ভাবে কেন প্রিতম তাহাত হইলো এত পাষান
    যাকে বাঁধিয়া রাখিতো এ বুকে করিয়া অনির্বান !
    ​
    এই পৃথ্বীতল শোভ্য অধিক অবাক দরদ মায়ায়
    ​ ​ ​ ​ ​ ​ ​ ধুলির মাঝে হতভাগা আমি পড়িয়া রয়েছি হায়
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ পিঁয়া বলে প্রিতম – তুমি দেখেছো কমললতা !
    তার গা ছুঁয়ে ছিল নিঠুরতা আশীবিষ নিরবতা
    ​ ​ ​ ​ ​ ​ ​ এমন ব্যথা বিরহ মাঝে শেষ হবে সব কিছু
    জানিলে আগে নিতাম ল’য়ে আপন মৃত্যু পিছু
    ​
    এমন মায়ার কায়া ছেড়ে পরাণ চাই যে ছুটি
    ​ ​ ​ ​ ​ ​ ​ অবাক ধরার এ বালুধুলায় বন্ধু নেই যে দুটি
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ কি হবে গাহিয়া বন্ধুরে লয়ে এত সুর এত গান
    ভাবিয়া পিঁয়ার বুক ফাটিয়া হইল সব অবসান
    ​ ​ ​ ​ ​ ​ ​ নিঠুর গোলাপ কাঁটার বুকে নীরবে বুক পাতি
    বসিয়া ছিল পিঁয়া বেদনায় নীলাভ সারাটা রাতি
    ​
    প্রিতম লাগি প্রেমজ সুর কাঁটার বুকে রাঙি
    ​ ​ ​ ​ ​ ​ ​ ধন্য হইল দরদ তাহার মৃত্যুর সাথে সাঙি
    দূর হতে যেন প্রিয়তম তার কহিল রাত্রি চিরি
    ​ ​ ​ ​ ​ ​ ​ আমিই শুধু তোমার বুকেতে রক্ত ঝরাতে পারি
    _______________________________________________
    এ এমনই প্রেম…
    একটা উজ্জ্বল নীল মলাটের দিনলিপিতে দৈনিক বিসর্গ ও চন্দ্রবিন্দুর কোলাহলে এক জোড়া ক’রে বিরহী পৃষ্ঠা উৎসর্গিত হ’তো প্রেম উন্মাতাল কাব্যের জন্যে… এ প্রেম এতই কঁড়া, এত কাল অনর্থের পিছনে হাপিত্যেশ ছুটোছুটির যুগান্তর অবকাশের পরে’ও কোন সুন্দরী রূপোলী মৎস কখনও ভুলেও এর পৃষ্ঠা কাটতে আসেনি… আজও তেমনি প্রোজ্জ্বল রয়েছে ‘প্রমিত’ কৃষ্ণাক্ষর, মলিন ধোঁয়াটে হয়নি… “যশোর ১৬ মে ১৯৯৫ মঙ্গল দাগাঙ্কিত” কাব্যখানি দেখলাম ত্রিতাল মিত্রাক্ষরে অষ্টবিংশতি চরনে রচিত, মোটামুটিভাবে ২৮ বছর আগের ​ রক্তক্ষরণ… আজ কৃত্রিম বুদ্ধিমত্তার সালোক সংশ্লেষনের ইথার যুগে’ও যেন থেকে থেকে বিরহী পিঁয়ার হা-হুতাশ একই রকম বিদ্যুৎ-চৌম্বকীয় তরঙ্গে আঘাত ক’রে চলেছে… এমনই এ প্রেম…
    _______________________________________________
    সাম্প্রতিকতম – ⌠দুপুর দর্পণ⌡ ও ⌠২১+ ​ অনুকল্প⌡
    __________________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    [ Copyright © 2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    16
    5 Comments
    • null
      “একদিন ছিল যবে সে মনের কইতো সকল কথা
      ​ ​ ​ ​ ​ ​ ​ প্রাণপ্রিতমের বুক ভরিয়া রইতো হয়ে যা গাঁথা
      ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ কন্ঠে পিঁয়ার একদিন ছিল মিলনের মিঠে সুর
      বিরহ তপ্ত হইয়া উঠিল আজি সে হৃদয়পুর
      ​ ​ ​ ​ ​ ​ ​ পিঁয়া ভাবে কেন প্রিতম তাহার হইলো এত পাষাণ
      যাকে বাঁধিয়া রাখিতো এ বুকে করিয়া অনির্বান !”

    • প্রেম বিরহের পাতায় লেখা এক সুখের কাব্য!

    • গানে গানে জীবনকথা।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 01 March 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • জনপ্রিয়তার অভিনন্দন কবিপ্রিয়!

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar