Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • জীবনের যাবতীয় লেনদেন, লাভক্ষতি, সুখদুঃখ সব কিভাবে শুধুমাত্র একজন প্রিয় মানুষকে ঘিরে হতে পারে তার কোন সুস্পষ্ট ব্যাখ্যা আমার কাছে নেই, যেমন নেই মহাজাগতিক সীমানা প্রাচীরের অবস্থিতির কোন সুনির্দিষ্ট ধারণা… আমরা যত জানি আসলেই তার চেয়ে আরো অনেক বেশি জানিনে… এই ‘আফসোসের কাসিদা’টি মাঝে মাঝেই বের করে পড়ি, ভালো লাগে, শান্তি পাই, অনুতপ্ত হই… রহস্যময় এই মানব জীবন…!

    ছন্দ ও প্রকৃতিঃ বিরহ মিত্রাক্ষর
    অন্তানুপ্রাসঃ কাজী নজরুল ইসলাম ও জসিমউদ্দিন

    আজ যত পড়ি ওর রেখে যাওয়া বিদায় দিনের লিখা,
    ততই অশ্রু দুটো চোখে জ্বলে হয়ে বেদনার শিখা;
    কত কাছটাতে ছিল সে আমার হয়ে নয়নের তারা,
    তার প্রেমডোরে বাধা পড়েছিল পরাণ পাগল-পারা।।

    চোখে ছিল তার অপার আবেগ পড়তো তা কেঁদে ঝরে,
    আমার চোখের প্রেম চাহনিতে হাসতো সে লাজে মরে;
    যদিবা কখনো বুঝতো সে, আমি কষ্ট পেয়েছি কোনো,
    সাদা লতা হাতে কাঁটতো আঁচড়, রাঁঙা বঁধু হতো প্রিয়;
    হাতে তার সেই রক্ত আঁচড়ে আদর ভরিয়ে দিয়ে,
    ব্যথা তার সব করতাম জল কত ভালোবাসা নিয়ে;

    কভূ আমাদের অমন মধুর ভালোবাসাবাসি ক্ষণে,
    বলতো, প্রিয় কি রাখবে আমায় চিরটিকাল মনে!
    হয়তো তুমি আমার প্রেমের নীল কন্ঠ হয়ে,
    ভোরের শীতল শিশির বিন্দু বুকে নিয়ে যাবে বয়ে;
    তোমার সত্য প্রেমে যদিও বা প্রেমময় আমি সত্যি,
    তবুও আমি মানুষ বটে সময়ই আমার গতি;

    প্রেমের আগুনে জীবন প্রভাতে ‘ফাগুনে বাতাস’ বয়
    বাতাস পড়লে আগুনও প্রেমের ঠিক নিভূ নিভূ হয়;
    কেমনে কি করি, বিশ্বাস আজও বুকে বাসা বেধে আছে
    হারিয়ে যাওয়া পথ দিয়ে তুমি আসবে আমার কাছে;
    পুরানো দিনের কথা সবই আজ দ্বিগুন নুতন হয়ে,
    দোলায় প্রানের না বলা কথারে অফুট্‌ সুখ প্রণয়ে;

    নিয়তির সব ধনু ভাঁঙা তীর একে একে দিল ভাঁঙে,
    তবু সেই ভালো সে ব্যথা পেলো না, যে ছিল মন গাঁঙে;
    ভাবছে হয়তো প্রিয়া আজি আমি নুতন আলোয় রাঁঙি,
    ভুলেছি প্রিয়ারে ফেলেছি আঁধারে, ঘৃনিত ফিরিঙ্গি;

    যেতে পথে প্রিয় যা কিছু পুরনো ফেলে গেছো অবহেলে,
    কুড়ায়ে কুড়ায়ে নিয়েছি তা তুলে লাগবে যে বেলা গেলে;
    তোমার অবহেলার ‘এই আমি’ নুতন আছি আজো,
    দূরে আছো তবু আমার প্রানে শেষ সুর হয়ে বাঁজো;

    যে পথ দিয়ে চিরতরে চলে গিয়েছো আমায় ফেলে,
    সে পথেই এই প্রানখানি গেলো…কভূ যদি দেখা মেলে!

    ২৬ নভেম্‌বার ১৯৯৬ মঙ্গলবার
    পুরাতন কস্‌বা,
    শ. ম. র. সড়ক
    যশোর

    পোস্ট স্ক্রিপ্টঃ
    এই বিরহ গীতিকা’টির উপর কালের ধুলো পড়তে পড়তে চৈত্রের মাঠের মত চৌচির হয়ে পড়েছিল, আজ আমার জীবনের এক মহাক্রান্তি লগ্নে পুরনো দিনের বিশেষ করে ক্লাস টুয়েল্‌ভের কোনো ঘনিষ্ট বন্ধু’কে যেমন ভাবে মনে পড়তে পারে, তেমন করেই পুরনো কবিতার নোটবুকে এই অসম্ভব পুরনো অথচ চির নুতন এই লেখাখানি পেয়ে খুব প্রশান্ত হলো এই পোঁড়া মন !
    __________________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
    [ Copyright © 2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    16
    8 Comments
    • বিরহ যতই পুরোনো হোক না কেন কেন জানি তার অনুভব চিনে চিনে চিরনতুন হয়ে ওঠে।
      যেতে পথে প্রিয় যা কিছু পুরনো ফেলে গেছো অবহেলে,
      কুড়ায়ে কুড়ায়ে নিয়েছি তা তুলে লাগবে যে বেলা গেলে;
      তোমার অবহেলার ‘এই আমি’ নুতন আছি আজো,
      দূরে আছো তবু আমার প্রানে শেষ সুর হয়ে বাঁজো;

      যে পথ দিয়ে চিরতরে চলে গিয়েছো আমায় ফেলে,
      সে পথেই এই প্রানখানি গেলো…কভূ যদি দেখা মেলে!
      চির বিরহের অমর বাণী যেন বিরহ দিয়ে গেলো। শুভ হোক কবি।

    • লেখকের প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা রইলো।
      পড়তে পড়তে গল্পে হারিয়ে গেলাম।
      সুন্দর হয়েছে।

    • মন উদাস করা কাব্য।

    • সুন্দর বিরহগাথা! অন্তর ছুঁয়ে যায় অচিরেই!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 06 March 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • শুভকামনা কবি

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar