Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​⌠স্বৈরিণী সংহার⌡
    আমার চোখে এক্ষণে নির্বিকার অতনু দৃষ্টি
    নিদাঘ অগ্নিচুল্লি অন্তরে শেষ শোক
    সেকি শরীরী বিস্ময় না কি অমোঘ চতুর ভূমিধ্বস !
    ধুম জমাট আঁধার পেছনে ছেড়ে এসে
    বৈঠা ঠেলে এগিয়ে গেল অন্তরের কালশি
    সরে যেতে লাগলো চেনা ভাঙড়ি ঘাটের
    শালকচুরি আর কৈকেয়ী বনের গন্ধ
    দুয়েকটি গুল্মবাহারীর জাল ফাঁকে জ্বলজ্বলে শেয়ালী চোখ
    ঘনঘোর পীতমহুয়ার ভেতরে ঝিঁ ঝিঁ সাইরেন
    মনপবনী রাতের সুরময়ী শিস নিঃশ্বাস
    আর তরল আলপিন বৃষ্টির অশেষ ধারায়
    তোমার বুকে হঠাৎ ক্রমশ বাড়ন্ত হাহাকার জাগায়…
    ​
    এখানে নোঙর ক’রে রাখার মত
    কোনো সুরভি স্মৃতি যেন আর রইল না
    তবু কিসের এ বড়শি টান? কেন এমন পিছু চাওয়া?
    খুব পারদ নিঝুম চারপাশের বাতাস
    কেবল থেকে থেকে বৃষ্টির শব্দে বিচূর্ণিত
    রাতের এই নিকষ নির্জনতা
    এ রাতের সাথে সে রাতের কত কত বৈপরীত্য…
    ​
    কত কি মায়ার আসর পাতা ছিল
    তোমার বিজলি জ্বলজ্বলে ক্ষণিক বাসরে
    সে রাতেও কি ছিল এমন মনবিধুর শেহনাই সোহাগ !
    অনুক্ষণ ছিল কি আজকের এই এমন মৃদু বিদ্যুৎ দুলুনি?
    প্রাণময়ীকে জীবন ভ’রে পাবার তেমন সুখে
    কি জানি, হয়তো বুঝিনি সেদিনও
    কিছু স্নেহশীলা মেঘের রূপোলি বৃষ্টি ঝরে থাকবে…
    ​
    চোখের সামনের এই মাতঙ্গী নদী
    প্রতিবিম্ব পাল্টে কত রকমেই তো পাড় ডিঙিয়েছে
    কত ভাবেই সে তার তরঙ্গ দেখিয়ে বেড়ায়
    পাথালী বুকে আর যেন হারানোর ভয় নেই
    ভাঙার আশংকা নেই…
    তুমি ফিরে যাও এমন ঘন বর্ষার পেলব রাতে
    মনের মধ্যে শুকনো খড়নাড়া জ্বেলে ওম নাও
    আমাকে তুমি হারিয়েছো…
    ​
    ঝাঁপসা কৃষ্ণকপোতি আঁধারে ​
    এভাবেই তুমি বৈঠা ঠেলে এগিয়ে চ’লে যাও
    আর কোথাও কোনো হিজল পাতার বৃষ্টি ঝুমকো ঘাটে
    এই পাতকী অভিশাপ দিলাম
    কিছুতেই আর তোমার মনময়ূরের দেখা পাবে না…
    এই নাও দিলাম আরও উপরি কিছু কবোষ্ণ মেঘ
    তুমি হিম হবে, তোমার অশ্রুগুলো পাথর হোক
    বাঁধাল জঙ্গল পেরিয়ে তুমি যেন আর
    কিছুতেই আমার পদচিহ্ন খুঁজে না পাও…
    ________________________________________
    সাম্প্রতিকতম – ⌠দূর্বিনীত দাবানল⌡, ⌠নিপাতনে সিদ্ধ⌡, ⌠মায়াকোভস্কির মনোলগ⌡, ⌠সি’জদা⌡, ⌠তুমি অনন্ত তুমি বসন্ত⌡, ⌠বসন্ত বিষন্ন⌡, ⌠ফুলহার⌡, ⌠সন্ধ্যার অন্ধকারে⌡, ⌠বসুন্ধরার বুকে⌡ ও ⌠রক্তাক্ত রাশিফল⌡
    __________________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য এখানে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
    [ Copyright © 2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    15
    10 Comments
    • ☕য়ে অসাধারণ 🤔

    • শব্দের নিপুন বুননে লেখা দারুণ একটা কবিতা! যত পড়ি তত মুগ্ধ হই।

      • শুভেচ্ছা ও প্রীতিমুগ্ধতা রইলো প্রিয়… সুন্দর মন্তব্যের প্রাপ্তিতে আনন্দিত তবে কোনোদিন গভীর ক’রে কেউ পড়বে না এইসব হাবিজাবি লেখা…পড়েন কেউ কেউ, তাতেই সুখ সুখ…

    • রাতের এই নিকষ নির্জনতা
      এ রাতের সাথে সে রাতের কত কত বৈপরীত্য…… অসাধারণ।।।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 28 March 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • লেখনির অগুনিত কানন।অজস্র পুষ্পার্ঘ্য অর্পণ 💐

    • এক অদ্ভুত সুন্দর, মায়াবী কাব্য! প্রতিবারের মতো এবারও আটকে গেলাম অপার মুগ্ধতায়! জনপ্রিয়তার অভিনন্দন মঞ্চগুরু!

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar