-
প্রিকসমিক এ্যগ_
চন্দনচূর্ণ পুকুরের জল ছলকে
হাসি মাখিয়ে গালের টোলে
যে আতর উড়িয়ে হেটে যাও
তার কিছু নিয়ে ফোটে গোলাপ
বাদ বাকি সারাদিন থাকে ছেঁয়ে
এই চোখে মনে তোমার প্রলাপ
এত মধুর কেন অপেক্ষাও
কেন এত অল্পেই বেলা বয়ে যায়…!
টানেল ট্যু নৌহোয়্যার_
মনের গহীনে সে জাগে চির স্থির
জ্বলে সে হয়ে অনন্ত নয়নের নীর
নিত্য তাঁরে পেয়েছি শিশির জলে
সুদূরে বিলীন হয়েও হৃদয় অতলে
জনমের প্রেম তাঁর গাঁথে ফুল হার
কত তাঁর মায়া কত স্মৃতি উপহার
এই মায়াময় আকুতি মিনতি
আবদার আহ্লাদিত সগতোক্তি
মনের কোনো এক অদেখা কোণে
খুব ক’রে ছূঁয়ে ছুঁয়ে যায়…
ভার্স্যেস ডি এ্যমৌর_
কোন ধেয়ানে কারে স্মরণ করে
এই জপমালিকা, এই করুণ প্রাণ
শুধু থেকে থেকে তোমার আশায়
তুমি তুমি ব’লে হাহাকার করে ওঠে
কেন এখানে সেখানে তোমার ঘ্রাণ
কেউ কি বুঝবে…! সে নেই এখানে…
সে নেই অথচ তাঁর গন্ধ নিয়ে ফুল ফোটে
সে নেই অথচ এই উদ্বাস্তু মন
তাঁর সংসার, তাঁর চিরকালের আবাসন…
ইনকমপ্রিহেনস্যিভ সার্ফ্যেইস_
ভুল কারো জীবনে আনে ফুলের সুরভি’ও
ভুল নিতান্তই তবু ভুল হোক তা অতুলনীয়
যার কিছু নেই সে জানে কিছুর মূল্য কতখানি
হারানো মনের ঠিকানা খুঁজে শুধু হলো হয়রানি
শিউলি’র সুরভি আমি কখনও দেখিনি,
কিন্তু হৃদয়ে মেখেছি,
চোখেও যে তার প্রলেপ রয়েছে !
সুরভি নিস্তরঙ হলেও
বাতাসের গায়ে তার আদর রয়ে গেল…
_“আত্মপীড়িতের এই যেন আশ্রয়স্থল কবি।
শিশিরের সমীকরণ যেন অসংখ্য না মেলা সমীকরণের কাব্য”
_”এমন একটি প্রাণবরণী মন্তব্যের জন্যেই যেন অপেক্ষা ক’রেছিল এই কবিতা’র যন্ত্রণাগ্রস্থ শব্দেরা… কেউ আর কিভাবে বুঝবে কত যন্ত্রণায় আর কত আক্ষেপে ভৈরব নদের সেই কপোতাক্ষী জলহিল্লোল আজ কেন মাটিতে মিশে মিহিন হয়ে গিয়েছে…!”
_”সে ও হয়তো আত্মপীড়ন সইতে না পেরে আড়াল খুঁজে নিয়েছে। আত্মপীড়ণের যন্ত্রনা তো অসীম কবি। চঞ্চলা হরিণী সে ভার বইবে কি করে ?”
_”মানুষের চোখ নিয়ে আমার যে দর্শন তাতে শুধুমাত্র ভ্রমেরই সংকুলান হয়েছে, কিন্তু কষ্টের পাথরে যে আগুন জ্বলেছিল তাতেই আমি কবে কবে যেন তাকেই ভালোবেসেছি যে সত্যিই পরমভাবে আমাকে ভালোবেসেছিল… ভালোবেসে যে আমি দেউলিয়া হয়ে যেতে পেরেছি এতেই আমার এই জন্মের সার্থকতা হলো…”
নির্জনে নুপুরের ছন্দে সে আসে
মনে হয় সে যেন রয়েছে আশেপাশে
যেন সে আমার কত কালের পরিচিত
আমার অন্তর আত্মায় রক্ত কণায় নিহিত…
হাইপারটেক্সট অ্যাপিল_
আর না হয় একটা মুহুর্ত থাকো
প্রাণে সুখ উদ্বেল হোক আরো কথা
আমাদের মাঝে প্রণয়ের সাঁকো
মহাকাল পেরিয়ে বাড়ুক অস্থিরতা…
থাকো আরো কিছুক্ষণ পরাণ পিঞ্জরে
এসেছি নিয়ে বিস্ময় শত জনমের
মন দুয়ারী ফিরে তাকাও যেয়ো না সরে
আর ক’রো না সূচনা নূতন বিরহের…
প্র্যোলিফিক লিউমিন্যোসিটি_
সখী এই শীতে আর
সুদূরে যেয়ো না
প্রণয় ওম দিতে তাঁর
কেন এত ছলনা…!
অলকা সুবর্ণ রূপ মাধুরী
চন্দন কুয়াশা চাদরে
সখী রাঈ জাগো আদুরি
রাখো পরাণ আদরে…
আর্টিফিশ্যল রিয়্যেলিটি_
শীতসন্ধ্যায় চিরচেনা বাতাসে
তাঁর অচেনা পায়ের ধ্বনি শোনা যায়
অথচ সে কখনও এখানে আসেনি…
জঠর যন্ত্রণা হৃদয়ের বেশি ঢের
বসন্তে কিইবা পায় মৃত কোকিল
কাহিনী নয়, বাস্তব আরো বর্ণিল
বিষ খুঁজেছি, আশা নেই অমৃতের… [পার্শ্যল এ্যসেন্স]
[ অবলিভ্যিয়ন / সূর্যাস্তের পদাবলী হতে উৎসারিত ]
______________________________
“ক্যিউ কোয়্যি অ্যাসেহ্যি গুমশুদা হ্যো যাত্যে হ্যে ক্যে উসকো কোয়্যি সুরাঘ, কোয়্যি ওয়্যাজা নাহি মিলতে হ্যে… ম্যেহসুস রুহ ম্যে অ্যাসেহ্যি সামাতা হ্যে, কাভি ভ্যি তুমসে কোয়্যি শ্যিকওয়া নাহি থ্যি… জ্যিস জিস্যম ম্যে ও্য রুহ থা ও্য কাভি ভ্যি কাহি ভ্যি হাওয়া ক্যে সাথ ল্যেহরি নাহি থ্যি… … …স্যির্ফ ও্যর স্যির্ফ হার দ্যিশে ম্যে সান্নাটা হ্যি সান্নাটে থ্যি…”
“কেন কেউ এভাবেই মৌন হয়ে যায়, যেন তার কোনো অবসান নেই, নেই কোনো কারণও… আত্মায় এভাবে তোমার খেয়াল এসে পরশিত হয়, কোনো অভিযোগের অবকাশ থাকেনা… এই শরীরে যে আত্মা বয়ে নিয়ে বেড়িয়েছিল সমস্ত সময়, কখনও সে যেন সহসা অধীর হয়নি, শুধু চতুর্দিকে চোখ মেলেছি যত দূরে, নিঃস্তব্ধতাই নিঃস্তব্ধতা, অভাবিতপূর্ব বিলীনতা… … …”
_______________________________________________________
দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য এখানে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
N.B.: Some stanzas here have been masked to avoid copyright infringement
[Copyright © 2024 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved],13 Comments-
-
-
@ANWAR-PARVEZ-NUR-SHISHIR
এ তো কাব্য নয় যেন
সত্যি অনুভব নিত্যক্ষণ
অবিমিশ্রিত জীবনের মুহূর্ত কথন।
এ তো হৃদয় মথিত শব্দ অতল
নিশির শিশির হয়ে অশ্রু সজল।
শব্দ বরণে এতো শ্রদ্ধা জ্ঞাপন
প্রিয়কবি’র প্রতি লিখিত চরণ।
এ তো ছত্রে ছত্রে বাধা অধরা সময়
অপাঙতেয় বলে যার হয়েছিল ক্ষয়।
দীর্ঘ অপেক্ষার যন্ত্রনা যেমন শুধুই হৃদয় কে বিঁধতে থাকে তেমনি হটাৎ অপেক্ষার অবসান হলে সেই প্রতীক্ষার সময়টুকুর জন্যই মন ব্যাথিত থাকে। অপেক্ষা কি কখনো ফুরোয় ? সে যেন সময়ের স্রোতে বদলায় শুধু মানুষ হতে স্মৃতিতে-বিস্মৃতিতে।
দীর্ঘদিবস পর এতটুকু প্রশান্তির যেন বড্ড প্রয়োজন ছিল , তা কি কেউ জানে ?
এতো প্রতীক্ষায় কেউ কি ফিরে এলো ?
নাকি উষ্ণ চোখের বিভ্রম আর বধির কর্ণদ্বয়
তার পদধ্বনি শুনতে পায় নি। -
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 07 April 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
প্রিয় কবি ও মঞ্চগুরু,
বৈশাখের শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন প্রথমেই। ভালো আছেন নিশ্চয়ই? এই অশান্ত হৃদয়ে আপনার কবিতাগুলো শান্ত নদীর মত শীতলতা ছড়ায়। এই একগুচ্ছ কবিতা সম্বল করে একজীবন কাঁটিয়ে দেয়া যেতে পারে অনায়াসে। তবে আমার কাছে আরো বড় হীরার খনি ‘জলরঙের স্মরণ তিথি’ রয়েছে।এবারের বই মেলায় গিয়ে আপনার ‘জলরঙের স্মরণ তিথি’ সাথে করে নিয়ে এসেছি। একটি বার্তা রেখে এসেছিলাম ‘হাওলাদার প্রকাশনী’-তে, জানিনা পেয়েছেন কি না? যদিও আমি খুব মুখচোরা তবুও, মনে মনে চাইছিলাম খুব আপনার সাথে দেখা হোক। সে আশা এবার আর পূরণ হলোনা। তবে, বইয়ের পাতায়, কবিতায়, শব্দে আপনার সাথে আমার দেখা হয় রোজ। আমি মুগ্ধ হয়ে ভাবি আর কল্পনায় ডুবে যাই।
ভালো থাকুন সবসময় কবিপ্রিয়, আর এই পাঠক মনের নির্মল, শুভ্র ভালোবাসা নিন!
-
প্রিয় বন্ধু সজিব, আশা করছি, আপনি ভালো আছেন… আমি একুশে বইমেলা ২০২৪-এ প্রতিটি দিনই উপস্থিত থাকতে পারিনি, হয়তো তেমন একটি দিনেই আপনি গিয়েছিলেন… জানিনা, তুলটের কবি সাহিত্যিক বন্ধু আর কেউ মেলায় আমার বইটি খুলে দেখেছেন কিনা, কিন্তু এই যে বললেন আপনি আমার বইটি সংগ্রহ করে নিয়ে এসেছেন, আমার প্রাণ খুব উদ্বেল হয়ে উঠলো… যা একটু সবার উপর অভিমান করেছিলাম, সেটাও আর রইলো না… আপনি আমার কবিতার একজন মুগ্ধ পাঠকবন্ধুই শুধু নন, আমার সাহিত্যিক বন্ধুদের মধ্যে আপনি নিশ্চয়ই অন্যতম প্রিয়তম বন্ধু… যদি ঢাকায় থাকেন তবে নিশ্চয়ই কোনো একদিন দেখা হবে… অনেক অনেক আনন্দ নিয়ে সেদিন তাহলে অনেক কথা হবে… আপনি ভালো থাকুন… আপনার সর্বাঙ্গীন শুভ ও মঙ্গল হোক প্রিয়….
-
-
"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "
পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির
সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই
পারভেজ শিশির মঞ্চ
![]()
তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন
*
সূচীপত্র
- নাত-ই-রাসুল
সরোয়ার-ই-কায়্যেনাত
নবীজি লহ সালাম
হাবিব-ই-এলাহি
নূর-উল-মুলক
পূর্ণিমার আলো
নূর-ই-শাফিঈ
হাবিব-ই-রব্ব
বেহেশতি ফুল
সুপথ দিশারী
নূর-ই-এলাহি
পরম আপন
মরু বুলবুল
জীবন সাহারা
শুকতারা অমলিন
কাবার দুলাল
কন্যা কবি
ম্যেরি এলিজাবেথ ফ্র্যে
ম্যেরিনা স্বেতায়্যেভা
এ্যাড্রিয়্যান রিচ্ - সংগীত ভাবনা
একটি গান … সহস্র মুগ্ধতা [ ১ ]
একটি গান … সহস্র মুগ্ধতা [ ২ ]
একটি গান … সহস্র মুগ্ধতা [ ৩ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৪ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৫ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৬ ] * (ন্যেনে ভারুগিঁরে) - গল্প
- বিলম্বিত জবানবন্দী
কৃষ্ণকলি
বাদাম
সাপ্তাহিক সংকলণ
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৮-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১১-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ০৪-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২৮-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২১-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৪-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ০৭-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ৩১-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২৪-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৭-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১০-১২-২০২২
অনুবাদ কাব্য
মহামায়া প্রশস্তি
ফেরা
পদ্মাবতী - প্রথম স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - দ্বিতীয় স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - তৃতীয় স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - চতূর্থ স্তবক – দ্বিতীয় পট
কবিতা
'মা'
আব্বা
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি
পায়ের নিচে কার্নিশ
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্তেহার
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি
- English Poetry
- The Mother
Autoventure
Liquid Glass Dream
Reflection on White Board
The Homecoming
MEHSOOS
~THE MOONCHILD~
~THE DREAM FAIR~
~THE FATHER~
The Runway
~FINAL WISH~
~ THE BLACK CROWS ~
~ The Souls ~
________________________
প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]




মন্ত্র মুগ্ধ শব্দের গাঁথুনি, শব্দই অস্তিত্ব, শুভ কামনা কবি প্রিয়।