Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • “তারে দেখি প্রায়শই
    পদ্মপুকুরের জলে, অরঙ্গিন প্রতিবিম্বে
    এই শহরের প্রত্যেক মোড়ে
    আমার অপেক্ষায় যেন দাড়িয়ে আছে
    কত মহাকালের রাধিকা সই
    তার স্নানান্তের বসরাই গোলাব ঘ্রাণে
    যেন এই শহরের ঘাসও সুগন্ধ ছড়ায়
    সে খুব বোঝে এই প্রণয়ের মানে
    মাঝে মাঝেই অন্যের হতে গিয়ে
    সে তবু আমার হয়ে যায় সহসাই…

    ‘জানতে কি চেয়েছো কোনো ক্ষণে
    কিভাবে পাথর প্রহর তোমার স্মরণে কাটে!’
    সংসারের সমস্ত স্বরলিপি ফেলে
    সে আমার হাতে হাত রেখে
    সওয়ার হতে চায় শিমুল তুলোর ট্রেনে
    এই শহরের চেনা মসৃন ভোরে
    তার পায়ে পায়ে শিশিরের নুপুর বাজে
    আমাকে সে ডাকে আনন্দিত নিঃশ্বাসে
    যেন বুকভরা বাওড়ের ওপার থেকে
    ভেসে আসে, কোথায় প্রিয়, তুমি কই…!” [অংশবিশেষ]

    “মহুয়া মানসী”
    নিখোঁজ পাজর/ নির্বাচিত শব্দিতা

    [ একটি শিশিরের শব্দিতা প্রযোজনা ]

    @জলরঙের_স্মরণ_তিথি @পারভেজ_শিশির @যশোরের_কবি @২০২৪

    17
    12 Comments
    • দারুণ সুন্দর ও নান্দনিক

    • খুব ভালো লাগলো কবি

    • অসাধারন কাব্যিক

    • যতই পড়ছি তৃষ্ণা মিটছে না, বরং বাড়ছেই… 💙

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 13 May 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • মুগ্ধ…

    • আহ! কি স্নিগ্ধ সুন্দর!

    • শব্দগুলোও পাখা মেলে ওড়ে, তা আপনার লেখা পড়লে বোঝা যায়! অনিন্দ্য

    • @anwar-parvez-nur-shishir
      ইয়ে না থি হামারী কিসমত কি ভিসাল-ই-য়ার হোতা
      আগর অর জিতে রাহতে ইয়াহি ইন্তিজার হোতা

      • “ত্যেরে ওয়াদে পার জ্যিয়ে হাম তো ইয়্যে জাঁ ঝুঠ জানা
        ক্যে খুশি স্যে মার না যাত্যে আগার ইন্তেযার হ্যোতা”

        “উ্যস মাসজিদ ক্যি কাতার ম্যে শামিল হ্যোনা হাম ছোড়’হি দিয়া
        জ্যিস ভিরান ম্যে ম্যেরে জান-ই-জিগার ক্যি ইয়াদ্যেঁ ছোড়’হি দিয়া”

        “ইয়্যে কাহা ক্যি দোস্তি হ্যেয়, বানে হ্যেয় দোস্ত নাসিহা
        ক্যোয়ি চারা সাঁঝ হ্যোতা, ক্যোয়ি গ্যম গুজার হ্যোতা”

      • @anwar-parvez-nur-shishir মির্জা গালিবের এই লেখা শায়েরি আর গান দুটোই আমার ভীষণ কাছের। কতদিন এই গান শুনে কত ভাবনার সমুদ্রে হারিয়েছি। এছাড়াও যখনই “ফর্টি রুলস অফ লাভ ” বইটা পড়ি তখন
        ” রোনে সে অর ইশ্ক মে বেবাক হো গ্যায়ে
        ধোয়ে গ্যায়ে হাম এসে কে বাস পাক হো গ্যায়ে ” এই গানটা শুনি।
        আপনি কেমন আছেন ? কোথায় আছেন ? কত দিন কোন খবর পাই নি। ভালো আছেন তো ?

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar