Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠দুপুর দর্পণ⌡
    মাঝে মাঝে প্রার্থনা করি,
    দীর্ঘ হোক দুপুর বেলার নির্লিপ্ত শুয়ে থাকা,
    কর্মময় হোক যান্ত্রিক ব্যস্ততা,
    উপভোগ্য হোক অলসতা…
    ​
    মনের আশ মিটিয়ে দেখি,
    চিক্ চিক্ করা নারকেল পাতা,
    তিন চারটে কাকের সাঁই সাঁই উড়ে যাওয়া;
    রাস্তার ইলেক্ট্রিক ওয়্যারের উপর শালিক পাখি,
    ডাস্টবিনে নেড়ি কুকুরের নিয়মিত খোঁজাখুঁজি।
    ​
    রাস্তার পাশে রিকশাওয়ালার
    পরম তৃপ্তির চা-পান খাওয়া,
    পুকুরের ওয়াটার লেভেলে মাছের কঁপাৎ কঁপাৎ,
    পুকুর পাড়ে গাছের ডালে
    রুপসী মাছরাঁঙার অপেক্ষা,
    ফেরীওয়ালার বানিজ্য বিজ্ঞাপণ
    এবং চামড়ার ডুগডুগী…
    ​
    খোলা জানালা দিয়ে,
    সতর্ক চোখে বেড়ালের রান্নাঘরে ঢোকা;
    ফ্রাইং প্যানে মাছের ছ্যাঁত ছ্যাঁত ভাঁজি,
    বাগাড় দেওয়া ডালের আক্রোষ,
    স্ট্রৈইট পিচের রাস্তায়
    জল ছোঁপ্ ছোঁপ মরিচিকা, ট্রাক হর্ন,
    শেষ প্যাঁচ্ অবধি খোলা ট্যাপের ফোর্স,
    প্রেশার কুকারের হুইসেল;
    এ সমস্ত দৃশ্যের এ্যানিমেশ্যন চলে মনের মনিটরে !
    ​
    এমন রৌদ্রোজ্জ্বল যশোর আমি !
    মহাদেশীয় আবর্জনা আমার বুকে,
    সুউচ্চ ও পললবক্ষা,
    জিওলজিক্যাল স্মৃতি না হাতড়ে
    দুচোখ ভরে দুপুর দেখা !
    অনেক অনেক গুলো দুপুরের রঙীন চলচ্চিত্র
    ​
    সোনা দুপুর, চির লক্ষী দুপুর,
    পার্থিবতায় নির্মিলীণ ও নির্নিমেষ দুপুর
    স্বোচ্ছাষ আর নির্বারণ নৃত্যের দুপুর,
    প্রতিটি দুপুর-দৃশ্য
    সহস্র বিন্যাসে উপস্থাপিত,
    দারুন দুপুর, সুনিপুণ অথচ পূর্ব প্রস্তুতিহীন কুশীলব;
    মায়াবী মোহন দুপুর,
    প্রকৃতি মঞ্চের আলোকোজ্জ্বল সভা,
    স্ফটিক স্বচ্ছ দুপুর, মন তৃপ্ত, চোখ তৃপ্ততম !
    ​
    সবচেয়ে ব্যস্ত সময়েই
    তোমাকে আমি কত দেখেছি,
    আসল মুগ্ধতা আমার সোনালী দুপুর,
    স্টেইনলেস দুপুর
    মাঝে মাঝে খুব প্রার্থনা করি,
    হে জন্মশহর,
    শুধু দুপুরবেলাটা আমাকে দাও,
    সন্ধ্যা, বিকেল, রাত কিংবা সকাল চাই না
    তোমার কাছে বার বার ফিরে আসি,
    শুধু এই চিরচেনা দুপুর দেখবো বলে…
    ​
    ____________________________________
    সাম্প্রতিকতম – ⌠২১+ ​ অনুকল্প⌡, ⌠অপরাজিতার কাছে⌡, ⌠২১ শে প্রণতি⌡, ⌠সহসা সর্ব্বহারা⌡ ও ⌠একটি গান…সহস্র মুগ্ধতা – ৬⌡
    __________________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    [ Copyright © 2023 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    21
    15 Comments
"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar