Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • স্মরণপারের ক্ষণিকা
    পারভেজ শিশির

    এই নির্ঘুম বিষণ্ণ প্রহরের স্বরলিপিকা
    এত তার অপরূপ চোখের হাসি
    এত এত কাল ধরে যারে অকাতরে
    মিহিন ধুলো ক’রে দিয়েছে,
    সে আজও অক্লান্ত জেগে থাকে
    চোখের নিচে পারিজাত নদী নিয়ে,
    সে আমাকে উদ্বাস্তু ক’রে মেঘের সাথী করে দেয়
    আমি তারে বসে দেখি বাতাসে ছবি এঁকে
    আর এমনই আমি জেগে থাকি জেগে থাকি
    এমনতর জেগে থাকা…

    কিভাবে তার চোখ দুটো আজও
    যেন নিরন্তর অক্লান্ত দীপ জ্বেলে যায়
    সুমাত্রিক প্রচ্ছায়ায় মায়াবতী নদী তীরে
    একই রাগে বিচিত্র কৌতুহলে
    আর নিরুত্তাপ তার জ্যোৎস্না ভেজা শাড়ি
    আমারে বাসন্তী ঘুম এনে দেয়, খুব ঘুম…

    তোমার অপেক্ষায় আরও অপেক্ষায়
    যদি আমার পূর্ণ মহাকাল
    হ্যাঁ অনন্ত মহাকাল কেটে যেতে থাকে
    আমি অন্তরীক্ষের সীমান্তে সীমান্তে
    তোমার জন্যে একাগ্রচিত্তে অপেক্ষায় থাকবো প্রিয়তম…
    কোথায় কোন গ্রহে হীরক ঝ’রে পড়লো,
    কোথায় সোনার বৃষ্টিতে পথে প্রান্তরে কোলাহল,
    আমার ওতে কিছুই আর যাবে আসবে না…
    তোমার অপেক্ষায় আমার দেহকণা বিলীন বাষ্প হয়ে যাক,
    তবুও সুখ এই… ভালোবাসি ভালোবাসি…
    সে আমারে ভালোবাসায়…

    আচ্ছা, কোথায় পেয়েছিলে অমন দীক্ষা, কে শিখিয়েছে
    মহাকাল হতে একই তনুপ্রভায়
    পদ্ম সরোবর চোখে আমাকে দেখার…!
    তোমার চাহুনির অগাধ আঁতরে
    এই বারুদগন্ধি শরীর পোড়া ছাই
    নিকষিত আঁধারী দেবতা ম্লান মুখে
    চেয়েছে ফিরে ফিরে,
    অচিহ্নিত খুঁজে তোমার অবয়ব প্রতিবার
    এই ভাঙা চোখের মলিন ধুসর পথে
    থেকে থেকেই আতশ আলো ছড়িয়েছে…

    কী এমন প্রেম তোমারে এত সুদূরে
    নক্ষত্রের ঔজ্জ্বল্যে বিভাসিত ইন্দ্রাণী ক’রে দেয়
    “কোথায় তুমি হারিয়েছো ইথারদেহী মেয়ে…!”
    তোমার হাজার রঙধনু রেশমি চুড়ি
    তেমনই আজও শূন্য বৃত্তাকারে
    আমার অপেক্ষিত চোখ ছেয়ে আছে
    অথচ কি দারুণ রুনুঝুনু চুড়ির সুর কলতান, কিছু ‘শুনছো…!’
    তুমি শুধু আমার জন্যে এই বাতাসে
    এই পৃথিবীর সাঁঝ প্রদীপের আলোয় সবার অলক্ষ্যে রেখে গিয়েছো…

    একটি শিশিরের শব্দিতা প্রযোজনা © ২০২৪

    14
    11 Comments
    • অনেকদিন পর আপানর কবিতা পড়ছি মঞ্চগুরু! ভীষণ ভালো লাগলো এই নির্ঘুম রাতে সঙ্গী হিসেবে এমন চমৎকার কবিতা উপহার পেয়ে! ভালোবাসা নেবেন!

      • আমি একদিন ঠিকই ঢাকা শহর ছেড়ে অন্তরীক্ষে চলে যাবো, হয়তো কেবল কয়েকটা টেবিলে তখনও থেকে যাবে জলরঙের স্মরণ তিথি…! কিছু কিছু মুখ তখনও চোখে ভেসে থাকবে, ভেসে থাকুক, ভালো লাগুক…

    • বহুদিন বাদে দেখা পেলাম আপনার…সাথে উপহার হিসেবে এই চমৎকার পংক্তিমালা।

      • মাঝে মাঝে এসে কবিতা পড়ে যাই কিন্তু আমাকে কেউ দেখেনি… অন্য কোথাও আমি সরব থাকলেও এখানে আমাকে আসতেই হবে… একদিন এখানেই আমার নিজেকে চিনতে শিখেছিলাম… পৃথুলা, সজিব, আশফাক সাঈদ সহ আরও অনেক অনেক তুলট বন্ধুর কাউকেই কখনও দেখিনি কিন্তু তাদের মনের অনেক গল্পই শুনেছি এবং অল্প অল্প ভালোও বেসেছি… এই ভালোবাসা অক্ষয় হোক… অনন্ত শুভ হোক প্রিয়…

      • কী বলে আমার মুগদ্ধতা বোঝাবো আমার জানা নাই। য়াজ যেন আপনাকে নতুন করে পেলাম। কোন একদিন আমাদের একটা মিলন মেলা নিশ্চয়ই হবে।

    • অসাধারণ। বারবার পড়তে ইচ্ছে হয়।

    • কবি প্রিয় বরাবরের মতো আপনার লেখা অসাধারণ। আজ অন্য একটি অনুরধ জানাতে চাই। আমি শখের বসে লেখা লেখি করি। বহু বছর শহরের পথে পথে ঘুরে নিজস্ব একটি ভাষা সৃষ্টির চেষ্টা করেছি। ছন্দে আমি বরাবরি কাঁচা। যদি একটু সময় নিয়ে আমার লেখা গুলো পরে স্পষ্ট, স্বচ্ছ মতামত জানাতেন তবে বাধিত হব। আজীবনের স্বপ্ন একটি কবিতা লেখার। এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি। সাথে কিছু দুর্বল গদ্য রচনা করেছি। আপনার মতামত এই মূর্খ বালকের জন্য অনুপ্রেরনা হবে। নিখাদ সমালচনা চাই। জানতে চাই কেমন হয়েছে? ক্যানো হচ্ছে না? কি করতে হবে? কোন রকম স্নেহ দেখাবেন না। আপনি সাহিত্য জগতের লোক। আপনি নিশ্চয়ই অন্যদের মতো একটু উৎসাহদেবার জন্য সমালচনা করবেন না। আমার লেখা গুলো পরে দেখলে এবং তার সমালচনা করলে বাধিত হব। গদ্যের ক্ষেত্রে আমি দৃশ্যকল্প চিন্তা করে লিখি। অনেক ক্ষেত্রেই আমার গল্প সরল পথে চলে না। ছোট ছোট অনেক গুলো বিক্ষিপ্ত গল্প একটি একক গল্পে পরিনত হয় এবং তাদের মধ্যে একটি যোগসূত্র তৈরি করার চেষ্টা করি। যাই হোক আমার লেখা গুলো পরে দেখলে বাধিত হব। বানান ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

    • গুগলে Md Zaker Hayat Khan Scribd লিখে খুজলে আমার লেখা গুলো পাবেন। যদি পড়ে আপনার মতামত জানা কবি প্রিয় বাধিত থাকব।

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar