-

⌠ সৃষ্টি বিলাস ⌡
কবি কখনও আশ্রিত হয় না…
উদয়াস্ত কালান্তিক অপারগ হয়ে
তার পরে’ও ‘কবি আশ্রমের’ মত
একটি অবাধ্য স্বপ্নের
নাছোড় প্রতিভূ হয়েছি আমি
যার সুচারু বুননশিল্পী হবে
এই বাংলার শতরূপা প্রাণময় সত্ত্বা প্রমুখ…
সমাজের বাঁকা চোখের চাউনিতে
বেকার কিংবা রাধুনী খেতাবের আড়ালে
ব্যথিত হবে না যে সৃষ্টি স্বপ্নভঙ্গে
করুণ চোখে ঝ’রবে না আর
এক ফোঁটা উষ্ণ উপেক্ষিত অশ্রুজল…
ক্ষুৎপিপাসিত হতাশ জঠরে
একুশ বয়সের নির্জলা বাস্তবতায়
আর কোনো সুকান্ত লিখবে না
“কবিতা তোমায় আজ দিলাম ছুটি
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়”…
যুদ্ধোত্তর শশ্মান কয়লা’র ভাগাড়ে
কি ক’রে একবার নিজের পায়ে হাঁটা যায়
এই শঙ্কায়, অতি আত্মধিক্কারে নতজানু
আবুল হাসান আর লিখবে না
“ঝিনুক নীরবে সয়ে যাও
ভিতরে বিষের বালি, মুখ বুজে মুক্তা ফলাও”
আর হারিয়ে যাবে না
আমাদের মাহমুদা সিদ্দিকা
সংসারের একপেশে উত্তাল বন্যায়
রাক্ষসী সংসার আর কতকাল
শুধু রমনীর গুণেই সুখের হবে…!
যখন উপেক্ষিতার তক্মা এটে আছে গায়ে…
সুনীল সাইফুল্লাহ’দের আর
অশান্ত দূর্লঙ্ঘ অভিমানে
কোনোভাবে যেন বলতে না হয়
“আমি কেন আত্মহত্যা করলাম
তার কোনো জবাব আমি দেবো না”
আশরাফ আলী খান’দের যেন
আর ডাক মাশুলের অভাবে
মা’কে পাঠাতে চাওয়া চিঠি’ও
ছিড়ে ফেলতে না হয়…!
আর যেন কোনো ‘চন্দ্রাবতী’
জয়ানন্দের অনুগামী না হয়
চন্দ্রাবতী যেন চন্দ্রপ্রদীপ
হয়ে আলো ছড়াতে পারে
এই বাংলার অন্ধকার ক্ষুধিত কুটিরে…
যেভাবে যে অতিবাস্তবতায় প্রকৃতিকে দেখলে
অলীক মোহিনী প্রিয়তমের চোখ
পাখির নীড়ের মত প্রশান্তির মনে হয়
তেমনি কোনো স্বপ্নের দূরারোগ্য স্খলণে
অভাবের নাতিদীর্ঘ জীবন নিয়ে
আর কোনো জীবনানন্দ ট্রামের নিচে
দেবে না অসমাপ্ত ধানসিড়ির জীবনাঞ্জলি…
[ ক্রমশঃ প্রকাশ্য ]
উত্তরীয়ঃ
এটি একটি অসূচিত স্বতোৎসারিত আত্মপ্রস্তাবনা… এই করুণ কবি’র মিছিলে আরো অনেক অনেক নাম প্রযুক্ত হতে থাকবে নিজ নিজ জীবনযন্ত্রণার অনুচিত্র সহকারে… “সৃষ্টি বিলাস” নামের এমন একটি কবি আশ্রমের স্বপ্ন যে কোনোদিনও পূর্ণ হবে এ নিশ্চয়তা কেউ দিবে কিনা আমার জানা নেই তবে “চোখে আমার তৃষ্ণা, তৃষ্ণা আমার বক্ষ জুড়ে”… যে করুণ প্রানপ্রতিম তাঁর হৃদয়ক্ষরিত শেষ রুধির বিন্দু দিয়ে হ’লেও কথার ফুলের বসন্ত আনতে চায় কবিতার শুধু দুটি চরণ রচনা ক’রে, সে যদি আঘাত পায়, উপেক্ষিত হয়, শোষিত হয় তবে কিভাবে মনন উদ্যানে পরাগায়ন হ’তে পারে…! সুতরাং আমার এই নাছোড় অবাধ্য স্বপ্ন দেখা… কবি, তুমি একা নও, তোমার সাথে এই দারুন পৃথিবীর পড়ন্ত বিকেলে সাগর সৈকতের ভেজা বালিহাঁস রয়েছে… আর রয়েছে এক চোখ অতলান্তিক সমুদ্র চরাচর…!
______________________________________________________________
দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
[ Copyright © 2022 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]43 Comments-
-
-
-
আর যেন কোনো ‘চন্দ্রাবতী’
জয়ানন্দের অনুগামী না হয়
চন্দ্রাবতী যেন চন্দ্রপ্রদীপ
হয়ে আলো ছড়াতে পারে
এই বাংলার অন্ধকার ক্ষুধিত কুটিরে… এ অংশটা বড় বেশী মন ছুঁয়ে গেলো। -
-
সুপ্রিয় কবি সাহিত্যিক বন্ধু,
আমার সাম্প্রতিকতম কবিতা – ⌠জলরঙের গান⌡ পড়ার আহ্বান ও আমন্ত্রণ জানাচ্ছি… যদি ভালো লেগে থাকে তবে আপনার অনুভূতি প্রকাশ করুন কেননা কেউ জানে না হয়তো আপনার দারুন সুন্দর কোনো মন্তব্য এবং প্রতিমন্তব্য থেকেই হয়তো কোনো কবিবন্ধু’র নতুন কোনো কবিতা’র জন্ম হচ্ছে প্রতিনিয়ত…!
সকলের জন্যই রইলো শুভকামনা ও ভালোবাসা… শুভ হোক… -
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 29 November 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
“‘মেঘের ট্রেন’ কিছু না ব’লে চলে যায়
কত কথা তাঁর বুকে নীরবে শুকায়
চলে যায় স্মৃতি ফেলে শোনেনা বারণ
চোখের জলের তবে এত ছিল রঙ…!”
⌠ জলরঙের গান ⌡ পাঠের আমন্ত্রণ রইলো আমার সুন্দর মনের কবি সাহিত্যিক বন্ধুদের’কে… সবারই শুভ ও মঙ্গল হোক…
-
-
-
-
-
-
-
-
-
-
“‘মেঘের ট্রেন’ কিছু না ব’লে চলে যায়
কত কথা তাঁর বুকে নীরবে শুকায়
চলে যায় স্মৃতি ফেলে শোনেনা বারণ
চোখের জলের তবে এত ছিল রঙ…!”
⌠ জলরঙের গান ⌡ পাঠের আমন্ত্রণ রইলো আমার সুন্দর মনের কবি সাহিত্যিক বন্ধুদের’কে… সবারই শুভ ও মঙ্গল হোক… -
আমার পূর্বের এবং সাম্প্রতিক ৫টি কবিতার সংকলিত পৃষ্ঠা⌠ ফ্ল্যাশব্যাক অনুরণন ⌡ অনুসরনের আমন্ত্রণ রইলো আমার সুন্দর মনের কবি সাহিত্যিক বন্ধুদের’কে…
সবারই শুভ ও মঙ্গল হোক…
-
-
-
“কোথায় কোনো এক ধুলো মলিন হঠাৎ রাস্তায়
ফুটপাথের দেয়ালে হেলে থাকে অচিন পাখি,
উচ্ছসিত ডাগর তন্বী তরুণী নয় সে কিছুমাত্র
অথচ তাকে দেখেই আমার বসন্ত দেখা হয়…”
⌠ বসন্ত আনন্দ ⌡ পাঠের আমন্ত্রণ রইলো আমার নিরন্তর ভালোবাসার কবি সাহিত্যিক বন্ধুদের’কে… সবারই শুভ ও মঙ্গল হোক… -
আর কোনো সুকান্ত লিখবে না
“কবিতা তোমায় আজ দিলাম ছুটি
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়”…সত্যি হোক সতত।-
@shiuli, প্রিয়কবি শিউলি চক্রবর্তী, আপনার মন্তব্য পেলে আমার খুব ভালো লাগে… জানিনে হয়তো বিশেষ কোনো দিনের আনন্দ অথবা ব্যথার ক্ষণে অল্প কারো কারো একটা মন্তব্যে, হয়তো একটা শব্দে’ই আমি তাকে প্রাণান্ত ভালোবেসেছি… আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক প্রীতিমুগ্ধতা…
-
@anwar-parvez-nur-shishir আমার মন্তব্যে আপনার ভালোলাগা তো আমার সোভাগ্য কবি। যখন থেকে আপনার লেখা গুলো পড়া শুরু করেছি তখন থেকে যেন নতুন ভাবে চিনেছি সবকিছু। আপনার প্রত্যেকটা লেখায় আমার কাছে অমূল্য গুপ্তধনের মতো অনেক কিছুর খোরাক । আপনার মতো কখনো তো লিখতে পারবো না জানি কিন্তু আপনার লেখা গুলো পরে আরো ভালো কিছু ,নতুন কিছু লিখতে ইচ্ছে হয়। আমার আন্তরিক শুভ কামনা ও শ্রদ্বা নেবেন কবি। আপনার আরো লেখা পড়তে চাই। আর যদি আপনার বই এর অনলাইন সংস্করণ আসে আমাকে একটু জানাবেন। আবদার করার করার অধিকার নেই জানি তাই অনুরোধ রইলো।
-
@shiuli, মন্ত্রমুগ্ধ হয়ে আপনার মন্তব্যখানি পড়লাম… একটা প্রতিমন্তব্য’ও লিখেছিলাম কিন্তু সেটা পোস্ট ক’রতে গিয়ে হারিয়ে ফেলেছি… তাই আবার লিখছি, জানিনে আগের বলা কথাগুলো আবার লিখতে পারবো কিনা…!
আচ্ছা আপনি জানেন, কবিতা লেখার সুবাদে, আমি কোনো সুপরিচিত ও জনপ্রিয় সাহিত্যিক না হওয়া সত্বেও, অনেকেরই অকুন্ঠ ভালোবাসা পেয়েছি… কিন্তু তারপরে’ও আমার কেন যেন মনে হয়েছে, আমার লেখার মধ্যে দিয়ে সবাই আমাকে পেয়েছে কিন্তু আমি যেন কাউকেই পাইনি… ঠিক এইখানে আমার নির্জনতা যে কি ভয়ানক সেটা আমি বুঝিয়ে ব’লতে পারবো না… তবে হাতে গোনা যায় এমন কয়েকজন রয়েছে, “যাদেরকে” আমি পেয়েছি ব’লে মনে হয়, তাদের মধ্যে নিশ্চয়ই আপনি অন্যতম…
একটা সময় আমি অক্লান্ত লিখেছি একটা বিদেশি কবিতা’র সাইট Poetry,com-এ, সাইটটি পরে শাট ডাউন হয়ে গেলে আমার অনেক মুগ্ধ পাঠকবন্ধু’কে এর পরে আর খুঁজে পাইনি … ফেইসবুকসহ বেশ কয়েকটি সোশ্যাল সাইটে আমার পদচারণা ছিল অনেক… ইয়োরোপিয়্যান এবং অ্যামেরিক্যান অনেক কবিদের সাথে আমার ভাবের বিনিময় হয়েছে, একে অন্যের কবিতায় মুগ্ধ হয়েছি, মানুষকে নতুন নতুন ভাবে ভালোবাসতে শিখেছি, আঘাত ও ভালোবাসা দুই’ই পেয়েছি…
আমার লেখা পড়ে আপনার অনুভূতি আমি প্রাণ দিয়ে উপলব্ধি করেছি… আমি কবিতা নিয়ে কোনোদিন সিরিয়াস কিছু ভাবিনি ব’লে আমার কোনো একক বই কখনই প্রকাশিত হয়নি… আমার ইচ্ছে হয়, আমার বই বের হলে আপনাকে অবশ্যই আমি নিজের হাতে একটা একটা করে কপি উপহার দেবো… অনুরোধ নয় বরং আপনার আবদার’ই আমার কাছে খুব ভালো লাগে… আপনার জন্যে শুভাশীর্বাদ ও অনন্ত প্রীতিমুগ্ধতা এবং অনিঃশেষ ভালোবাসা রইলো প্রিয়…
-
@anwar-parvez-nur-shishir আপনি আমার মতো সামান্য একজন ব্যাক্তি কে এতটা গুরুত্বের সাথে নেন সেটা ভাবতেই পারিনি। আপনি যে অনেক অভিজ্ঞ তা আপনার লেখা পড়েই বুঝেছি। আপনার শব্দের গভীরতা আমাকে বরাবরই মুগ্ধ করে। আমারো তো আপনাকে আবদার করতেই ভালো লাগে। আপনি সবসময় ই এমন থাকুন সৃষ্টিকর্তার কাছে সেই প্রার্থনায় করি। আমার শ্রদ্ধা ও ভালোবাসা আপনার জন্য সবসময় থাকবে।
-
-
"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "
পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির
সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই
পারভেজ শিশির মঞ্চ
![]()
তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন
*
সূচীপত্র
- নাত-ই-রাসুল
সরোয়ার-ই-কায়্যেনাত
নবীজি লহ সালাম
হাবিব-ই-এলাহি
নূর-উল-মুলক
পূর্ণিমার আলো
নূর-ই-শাফিঈ
হাবিব-ই-রব্ব
বেহেশতি ফুল
সুপথ দিশারী
নূর-ই-এলাহি
পরম আপন
মরু বুলবুল
জীবন সাহারা
শুকতারা অমলিন
কাবার দুলাল
কন্যা কবি
ম্যেরি এলিজাবেথ ফ্র্যে
ম্যেরিনা স্বেতায়্যেভা
এ্যাড্রিয়্যান রিচ্ - সংগীত ভাবনা
একটি গান … সহস্র মুগ্ধতা [ ১ ]
একটি গান … সহস্র মুগ্ধতা [ ২ ]
একটি গান … সহস্র মুগ্ধতা [ ৩ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৪ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৫ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৬ ] * (ন্যেনে ভারুগিঁরে) - গল্প
- বিলম্বিত জবানবন্দী
কৃষ্ণকলি
বাদাম
সাপ্তাহিক সংকলণ
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৮-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১১-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ০৪-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২৮-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২১-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৪-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ০৭-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ৩১-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২৪-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৭-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১০-১২-২০২২
অনুবাদ কাব্য
মহামায়া প্রশস্তি
ফেরা
পদ্মাবতী - প্রথম স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - দ্বিতীয় স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - তৃতীয় স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - চতূর্থ স্তবক – দ্বিতীয় পট
কবিতা
'মা'
আব্বা
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি
পায়ের নিচে কার্নিশ
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্তেহার
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি
- English Poetry
- The Mother
Autoventure
Liquid Glass Dream
Reflection on White Board
The Homecoming
MEHSOOS
~THE MOONCHILD~
~THE DREAM FAIR~
~THE FATHER~
The Runway
~FINAL WISH~
~ THE BLACK CROWS ~
~ The Souls ~
________________________
প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]



শুভকামনা