-

⌠ দিগন্তিকা ⌡
পৃথিবীর যত সৌন্দর্য
সব হয়ে যায় ম্লান
কাঁজল দীঘির নিটোল জলে
তোমার অবাক স্নান,
টাঁপুর টুঁপুর জলমুক্তো
তোমার চিবুক বেয়ে
পড়ে আমার হৃদয় পদ্মে
ওগো সোনার মেয়ে…
চিরপ্রিয় যখন তুমি
আমার বুকে এসে,
একটু খোঁজো শান্তির নীড়
আমায় ভালবেসে
আমার প্রাণে তোমার
মৃদুমন্দ আঁচল ছোঁয়ায়
হাজার বসন্ত-বাগের
প্রণয়-পুষ্প ঝরায়…
দশ দিগন্ত তোমায় দিলাম অতলান্তিক প্রেম,
ক্যানভাস জুড়ে তুমি উজ্জ্বল আমি নিষ্প্রাণ ফ্রেম…
যেখানে তোমার মমতা
আর যতটুকু ভালোবাসা
ভোর হয়ে ওঠে হীরে চমকিত
সচ্ছ শিশির-ভাসা
এত ক্ষুদ্র অতি নিঃস্ব আমি
সামান্য ঘাঁসফুল
তুমি অথৈ স্নানের নীল-সমুদ্র
অবারিত অকূল…
মেনেছি জীবনে আমি
সামান্য মানুষ অতি
সাদরে নিয়েছি মেনে
জীবনের সব ক্ষতি,
দিশিহারা শ্রান্ত পথিক
অনন্ত পথ বাকী
প্রাণেশ্বরী তোমায় ফিরে
পাওয়ার আশায় থাকি…
চেয়েছি শুধু তোমাকেই প্রিয়
নিবিড় আলিঙ্গনে
শত পরাজয়ে শত যন্ত্রণা
ব্যথা ভরা জীবনে,
কবে কিভাবে তোমায় পাবো
প্রিয়তম নেই জানা
বুঝিনি কখন আড়াল হয়েছো
নেই কোন ঠিকানা…
অথচ শতবর্ষ ধরে শত অভিন্ন ছলনায়
প্রেমাঞ্জলি দিয়ে চলেছি তোমার দুটি পা’য়…
তোমায় যা বলা হলো না
রইল সযত্নে তোলা
শুধুমাত্র সুকঠিনই নয় …
নিরঞ্জন শ্রেয়সী স্মৃতিময়…
অপার অসম্ভবতায় পর্যবসিত
প্রিয় আমৃত্যু তোমায় ভোলা
তুমিহীন ত্রিভূবন মরুময় …
নীলার্দ্র অসম্পূর্ণ হৃদয়…
____________________________________
“আমাকে তুমি প্রতীক্ষা করতে বোলো
আমি ঠায় দাঁড়িয়ে থাকবো অনড় বিশ্বাসে,
দাঁড়িয়ে থাকতে-থাকতে
আমার পায়ে শিকড় গজাবে…
আমার প্রতীক্ষা তবু ফুরোবে না…”
[ প্রতীক্ষা / রফিক আজাদ ]
________________________________________
পুর্বের সাম্প্রতিকতম –⌠ ফেরারি ⌡
______________________________________________________________
দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
[ Copyright © 2022 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]28 Comments-
-
-
-
-
-
-
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 03 December 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
আমার সাম্প্রতিকতম নাত-ই-রাসুল ⌠ হাবিব-ই-রব্ব ⌡ এবং ভাবানুবাদ কবিতা ⌠ শাশ্বতী ⌡ পাঠের আমন্ত্রণ রইলো আমার নিরন্তর ভালোবাসার দারুন সুন্দর মনের কবি সাহিত্যিক বন্ধুদের’কে… সবারই শুভ ও মঙ্গল হোক…
-
@ANWAR-PARVEZ-NUR-SHISHIR সমুদ্র আমার বরাবরই প্রিয়। দিগন্তিকা কবিতাটি খুব ভালো লাগলো। সমুদ্র নিয়ে কিছু কবিতা পড়তে চাই কবি।
-
@shiuli, সমুদ্র তোমার বরাবরই প্রিয় জেনে খুব দারুন লাগলো… নিশ্চয়ই তোমাকে সমুদ্রের কবিতা শোনাবো… বিশ বছরাধিক অন্তর্জালিক এবং আর বছর দশেক কাগজে-কলমের জীবনে একমাত্র তুমি’ই আমার কাছে এমন আবদার ক’রলে… আজকে যেন কয়েক কোটি বছর পরে এসে নিজেকে একটু একটু কবি ভাবতে ইচ্ছে ক’রলো… !
-
-
"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "
পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির
সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই
পারভেজ শিশির মঞ্চ
![]()
তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন
*
সূচীপত্র
- নাত-ই-রাসুল
সরোয়ার-ই-কায়্যেনাত
নবীজি লহ সালাম
হাবিব-ই-এলাহি
নূর-উল-মুলক
পূর্ণিমার আলো
নূর-ই-শাফিঈ
হাবিব-ই-রব্ব
বেহেশতি ফুল
সুপথ দিশারী
নূর-ই-এলাহি
পরম আপন
মরু বুলবুল
জীবন সাহারা
শুকতারা অমলিন
কাবার দুলাল
কন্যা কবি
ম্যেরি এলিজাবেথ ফ্র্যে
ম্যেরিনা স্বেতায়্যেভা
এ্যাড্রিয়্যান রিচ্ - সংগীত ভাবনা
একটি গান … সহস্র মুগ্ধতা [ ১ ]
একটি গান … সহস্র মুগ্ধতা [ ২ ]
একটি গান … সহস্র মুগ্ধতা [ ৩ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৪ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৫ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৬ ] * (ন্যেনে ভারুগিঁরে) - গল্প
- বিলম্বিত জবানবন্দী
কৃষ্ণকলি
বাদাম
সাপ্তাহিক সংকলণ
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৮-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১১-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ০৪-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২৮-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২১-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৪-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ০৭-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ৩১-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২৪-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৭-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১০-১২-২০২২
অনুবাদ কাব্য
মহামায়া প্রশস্তি
ফেরা
পদ্মাবতী - প্রথম স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - দ্বিতীয় স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - তৃতীয় স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - চতূর্থ স্তবক – দ্বিতীয় পট
কবিতা
'মা'
আব্বা
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি
পায়ের নিচে কার্নিশ
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্তেহার
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি
- English Poetry
- The Mother
Autoventure
Liquid Glass Dream
Reflection on White Board
The Homecoming
MEHSOOS
~THE MOONCHILD~
~THE DREAM FAIR~
~THE FATHER~
The Runway
~FINAL WISH~
~ THE BLACK CROWS ~
~ The Souls ~
________________________
প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]



খুব সুন্দর।