Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • null
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠সর্বাঙ্গিনী⌡
    আমি না একদিন বলেছি !
    ​ ​ ​ ​ ​ তুমি মানেই আমি আর আমি মানেই তুমি…
    একদিনের ভুল আর বাকি দিনগুলোতে
    ​ ​ ​ ​ ​ এর প্রায়শ্চিত্তই মোটামুটিভাবে ‘জীবন’

    যেদিন উচ্চ মাধ্যমিকে বাংলা সাহিত্যের ক্লাসে
    ​ ​ ​ ​ ​ স্যার কংক্রিট সিলিংএর
    ​ ​ ​ ​ ​ অনন্ত শূন্যে তাকিয়ে
    এমন জীয়ন অর্গালিকা’র দিকে ইঙ্গিত ক’রেছিলেন,
    ​ ​ ​ ​ ​ সেদিনই বুঝেছিলেম
    এ জগত বড্ড কঠিন হ’তে চলেছে…!

    সর্বাঙ্গিনী’কে বলেছিলাম !
    ​ ​ ​ ​ ​ একটু কম কাছে আসতে যেন ওকে
    ভালো ক’রে দেখতে পারি
    ​ ​ ​ ​ ​ অথচ কি এক অর্বাচীন লোভে আমিই
    ও’র অলিন্দে বসবাস ক’রতে শুরু করেছি…
    অজানিত কোনো গন্তব্যের একমুঠো আশায়
    ​ ​ ​ ​ ​ অদৃশ্যমান মুহূর্তে অকপট ম্লান মুখ
    জানালার শার্শিতে অচেনা একক প্রতিসরন
    ​ ​ ​ ​ ​ ভাবে বুঝি হলো অপেক্ষা শেষের ভোর

    জানবে না কেউ কোথায় দৃশ্যগুলো অচিরে হারায় …

    মহাকালের তুলনায় সাবএ্যটোমিক
    ​ ​ ​ ​ ​ একটিমাত্র মানব জনমের বহুবর্ণিল বিচিত্রতায়
    আমার হস্ত পদ স্কন্ধ মস্তিষ্কে কেবলই ক’য়ে চলে
    ​ ​ ​ ​ ​ “আহিস্তা আহিস্তা” …
    ​ ​ ​ ​ ​ ​ ​ অথচ এ জীবন বড্ড ক্ষণিকের প্রিয়…
    কবে আর কাকে ভালোবাসতে পাবো
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ তার কোনো ঠিক নেই,
    যে আছে, যে রয়েছে, যে আমাকে ভালোবাসে
    ​ ​ ​ ​ ​ ​ ​ তাকে প্রাণে ভালো ক’রে পেতে’ই সুখ সুখ হয়…
    আমার সর্বাঙ্গিনী আমার কাছে ‘মহাকাল’
    সে যেমন রয়েছে দেহের নিখিলে
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ তেমনই দোঁহের নীহারিকায়
    ​ ​ ​ ​ ​ ​ ​ তাকে আমার পেতে’ও হয় না,
    ​ ​ ​ ​ ​ ​ ​ হয় না হারাতে’ও…
    ‘ও’তেই আমার প্রোথিত জন্ম এবং সুগ্রন্থিত যাত্রা…
    ______________________________________________________________
    সাম্প্রতিকতম – ⌠আত্মপরিচয়⌡, ⌠মরু বুলবুল⌡⌠নৈর্ব্যক্তিক নির্বাসন⌡
    ______________________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    [ Copyright © 2022 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    17
    11 Comments
    • অসাধারণ “একদিনের ভুল আর বাকি দিনগুলোতে
      ​ ​ ​ ​ ​ এর প্রায়শ্চিত্তই মোটামুটিভাবে ‘জীবন’”

    • বিশুদ্ধ এক ভালবাসার কবিতা! মন ভরে বেশ কয়েকবার পড়লাম মঞ্চগুরু! আরো কয়েকবার পড়ব নিশ্চয়ই!

    • প্রিয় কবি অনেক ভাল কাব্য বর্ণনা করেছেন!

    • “আমার সর্বাঙ্গিনী আমার কাছে ‘মহাকাল’
      সে যেমন রয়েছে দেহের নিখিলে
      ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ তেমনই দোঁহের নীহারিকায়
      ​ ​ ​ ​ ​ ​ ​ তাকে আমার পেতে’ও হয় না,
      ​ ​ ​ ​ ​ ​ ​ হয় না হারাতে’ও…
      ‘ও’তেই আমার প্রোথিত জন্ম এবং সুগ্রন্থিত যাত্রা…”

      “সর্বাঙ্গিনী” শিরোনামটি সত্যিই খুব দারুন সুন্দর/ শুভ কামনা রইল প্রিয় কবি/

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 11 January 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • অসাধারণ আত্ম বহিঃপ্রকাশ

      • অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো প্রিয়কবি সুহাস… আপনাকে এখন খুব বেশি পাইনে লেখক মঞ্চে… আপনি মঞ্চে থাকলে আমার খুব ভালো লাগে… আপনার জন্যে শুভকামনা ও অশেষ ভালোবাসা রইলো প্রিয়…

    • দুজনে মিলে এক মন

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar