-
কালকূট
[ উৎসর্গ – মৌমিতা দেবনাথ :
একটি মৃত্যু যেভাবে কোটি প্রাণে দ্রোহের অগ্নিমশাল জ্বালে ]
২রা ভাদ্র ১৪৩১
১৭ অগাস্ট ২০২৪ শনিবার
খুব মনে পড়ছে গঙ্গার তীরে দাঁড়িয়ে
বুক ভরে তাজা নিঃশ্বাস নেয়া বিকেলগুলো
বার বার মনে হচ্ছে আমি কোথাও যাইনি
এত সুন্দর পৃথিবী ছেড়ে আমি কোথায় যাবো…!
ঘড়ির কাঁটায় ধীরে ভোর হয়ে আসছে
ভোরের আকাশে এখনও আলো হাসেনি
হয়তো একটু পরেই পাখি ডাকতে শুরু করবে
– কিন্তু নিঃশ্বাস নিতে এমন কষ্ট হচ্ছে কেন?
কত জরাগ্রস্থ মানুষের জীবনোন্মুখ চেহারা
একটু শান্তির স্পর্শ খুঁজে পেতে চেয়ে হয়রান
জানালা দিয়ে দেখা যায় যতদূর যতদূর
হাজার মানুষ যেন মরণ ঘুমে নিহত
একটু আলোর জন্যে চোখ দুটো তৃষ্ণার্ত খুব
এই হাত নারকীয়তায় আষ্টেপৃষ্টে বাঁধা পড়ে আছে
সমস্ত শক্তি দিয়ে তবুও উঠে দাড়াতে হবে
– কিন্তু আঙ্গুলগুলো নাড়াতে পারছিনা কেন?
কত হাসি আনন্দে ভরে ছিল সংসার
স্বপ্নের রঙগুলো যেন মেঘে মেখে ছিল
এখনও যে আরো কাজ বাকি থেকে গিয়েছে
স্বপ্নগুলো সত্য সুন্দর মঙ্গলময় হওয়ার কথা ছিল
জীবানুনাশক তরলের ঘ্রাণময় মেঝে
আর সাদা পোশাকের পাশবিক মুখগুলো
এত অচেনা অস্পৃশ্য লাগেনি কখনও কোনোদিন
– কিন্তু চোখে সব কিছু এমন লাল দেখাচ্ছে কেন?
সবাই শিক্ষিত মানুষ হয়ে উঠতে চেয়ে
অজান্তে পার ক’রে ফেলে বহু বছর
অবলীলায় সুস্থ দেহে সুস্থ মনের অবকাশে
জান্তব ইচ্ছেরা ভয়ানক পায়চারী করতে থাকে
কোথাও থেকে যেন খুব অট্টহাসি শোনা যাচ্ছে
বিদ্রুপ প্রতিহিংসা আক্রোশ মেশানো
একটা ফুল ছিড়লেই কি বসন্ত থমকে যায়…!
– কিন্তু সারা শরীরে এত কামড়ের দাগ কেন?
আনন্দধারা বয়ে যাওয়া ভিজে বরষায়
সত্যিই কত জীবনের অব্যক্ত ইতিহাস
তারা কি কখনও সুখের খোঁজ পেয়েছে!
সুখে থাকার চেষ্টা থামেনা বরং আরও বাড়ে
দিনরাত সারাক্ষণ কেবল ঘৃণিত যুদ্ধ প্রতিযুদ্ধ
জন্ম থেকে মৃত্যু অব্দি চিৎকার আর্তনিনাদ
গড়ার চেয়ে অনবরত ভেঙেচুরে সবই তছনছ
– গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছে না কেন?
আলোকিত হয়ে কেউ কেউ আলো ছড়াতে চায়
নিরন্তর চেষ্টায় কত অযুত জীবনের উত্তরণ
ছুঁয়ে ছুঁয়ে যায় তরুণ প্রাণের অবাধ্য স্বপ্নগুলো
মানুষের পাশেই মানুষের অনির্ণেয় বসবাস
অথচ বিপন্ন প্রতিবেশে মানবতার এত এত ক্ষয়
ক্রমেই মানুষের জন্যে মানুষের হাত গুটিয়ে আসছে
যান্ত্রিক জীবনে এত প্রযুক্তি আর হতাশার বালুচর
– কিন্তু ভোরের আলো বাড়লেও দৃষ্টি ধুসর হয়ে আসছে কেন?
ক্ষণস্থায়ী পৃথিবীর বুকে এত প্রেম মমতার জন্ম
জানা নেই তার কতখানি মূল্য, কি তার প্রতিদান
সনদপ্রাপ্ত পেশাজীবীর কর্তব্যই বা কতদূর
সম্ভবত সবাই মানুষ হয়ে উঠতে পারে না, যেন তা নিয়মবিরুদ্ধ
যারা মানুষ হতে চেয়েছে, তাদের কত রঙ বেরঙের বাঁধা
কিছু করুণ প্রাণ জীবনের শেষ দিনটিতেও
মানুষের জন্যে দেহে মনে উৎসর্গিত হতে চেয়েছে
– কিন্তু প্রাণে এত আক্ষেপ থেকে যাচ্ছে কেন?
একটি শিশিরের শব্দিতা প্রযোজনা © ২০২৪
★ WeWantJusticeRightNow
★ JusticeDelayedJusticeDenied
★ justiceformoumita
★ JusticeForVictims
★ justiceforRGKar
★ justiceForHumanity
★ JusticeForAll
@followers @highlight
@everyone25 Comments-
-
-
-
-
-
-
আমি তীব্র চিৎকারে বলতে চাই নারী তুমি রক্ত জবার ফুল। তোমারও অধিকার আছে গান গাইবার, বাইরে যেমন খুশি তেমন ঘুরতে যাবার স্বাধীনতা উপভোগ করার। আমি তীব্র চিৎকারে বলতে চাই নারী তুমি রক্ত জবার ফুল। তোমারও অধিকার আছে রাতের আকাশের ওই তারাদের ছুয়ে দেখার। জোনাক জ্বলা আলোয় মিশে যাবার। শালীনতা, সে এক অদ্ভুত প্রশ্ন? বল কে বেশি শালীন যখন তুমি মনের ভেতর একটি পশু পুষে রেখেছো যে ক্রমাগত লোলুপ দৃষ্টিতে তোমাকে চেটে খায়। আমি তীব্র চিৎকারে বলতে চাই নারী তুমি রক্ত জবার ফুল। তুমিই প্রকৃত, তুমিই প্রেম, তুমি ভবিষ্যৎ। তোমারও আছে ভালবাসার অধিকার।
-
এই তীব্র চিৎকারে আরও অর্বুদ কন্ঠ এসে প্রযুক্ত হতে থাকবে এটাই উদাত্ত প্রত্যাশা…
“নারী তুমি বিদ্রোহী হও
অনেক মমতা করেছো, প্রেম দিয়েছো
পুরুষত্বের শপথ ক’রে বলছি শোনোজন্মজন্মান্তরের ঋণ তবু শোধ হয়নি
ক্ষমা করো, ক্ষমা করো…
তোমার জয়টিকার ঔজ্জ্বল্যে
যাদের চোখ ঝলসে যায়
দিনের সূর্যে রাতের চন্দ্রে যে অভিশাপগ্রস্থএ ধরিত্রীতে তারা চিরনির্মুল হোক
মুখোশ ছেড়ার লড়াই সার্বজনীন হোকঅসুরবিনাশিনী হয়ে তুমি এসো
নারী এবার তুমি বিদ্রোহী হয়ে ওঠো…”
-
-
শ্রদ্ধা নিবেন। অনেকবার লিখতে চেয়েছি কিন্তু জানেন একসাথে এত কিছু মস্তিষ্কে ঝাপিয়ে পরছে আমি আর তার তাল সামলাতে পারছিনা। কতশত নারী যে প্রতিনিয়ত নানা পাশবিকতার মধ্য দিয়ে যাচ্ছে তার কোন হিসাব নাই! আমি মানসিকভাবে বিপর্যস্ত।
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 21 August 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "
পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির
সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই
পারভেজ শিশির মঞ্চ
![]()
তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন
*
সূচীপত্র
- নাত-ই-রাসুল
সরোয়ার-ই-কায়্যেনাত
নবীজি লহ সালাম
হাবিব-ই-এলাহি
নূর-উল-মুলক
পূর্ণিমার আলো
নূর-ই-শাফিঈ
হাবিব-ই-রব্ব
বেহেশতি ফুল
সুপথ দিশারী
নূর-ই-এলাহি
পরম আপন
মরু বুলবুল
জীবন সাহারা
শুকতারা অমলিন
কাবার দুলাল
কন্যা কবি
ম্যেরি এলিজাবেথ ফ্র্যে
ম্যেরিনা স্বেতায়্যেভা
এ্যাড্রিয়্যান রিচ্ - সংগীত ভাবনা
একটি গান … সহস্র মুগ্ধতা [ ১ ]
একটি গান … সহস্র মুগ্ধতা [ ২ ]
একটি গান … সহস্র মুগ্ধতা [ ৩ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৪ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৫ ]
একটি গান ... সহস্র মুগ্ধতা [ ৬ ] * (ন্যেনে ভারুগিঁরে) - গল্প
- বিলম্বিত জবানবন্দী
কৃষ্ণকলি
বাদাম
সাপ্তাহিক সংকলণ
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৮-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১১-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ০৪-০২-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২৮-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২১-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৪-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ০৭-০১-২০২৩
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ৩১-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ২৪-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১৭-১২-২০২২
ফ্ল্যাশব্যাক অব দ্য উইক - ১০-১২-২০২২
অনুবাদ কাব্য
মহামায়া প্রশস্তি
ফেরা
পদ্মাবতী - প্রথম স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - দ্বিতীয় স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - তৃতীয় স্তবক – দ্বিতীয় পট
পদ্মাবতী - চতূর্থ স্তবক – দ্বিতীয় পট
কবিতা
'মা'
আব্বা
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি
পায়ের নিচে কার্নিশ
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্তেহার
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি
- English Poetry
- The Mother
Autoventure
Liquid Glass Dream
Reflection on White Board
The Homecoming
MEHSOOS
~THE MOONCHILD~
~THE DREAM FAIR~
~THE FATHER~
The Runway
~FINAL WISH~
~ THE BLACK CROWS ~
~ The Souls ~
________________________
প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]



বাকরুদ্ধ