Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • 📌 আনন্দময়ীর ধারাপাত
    ◌
    প্রহর শেষের আনন্দময়ী
    তুমি ভালো থেকো,
    সন্ধ্যা তারার আলোয়
    তুমি আমার মুখ দেখো…
    যা কিছু সুখ যাতনা
    তোমাকে আমি দিলাম
    ভেবো তার সম ভাগীদার
    এই আমিও ছিলাম…
    ◌
    উজ্জ্বল এক মোহিনী ভোরের
    স্বপ্ন দেখি রাতে
    যাপিত জীবন যতই কাটুক
    প্রেম আর সংঘাতে…
    জীয়ন তোমার প্রদেয় পাওনা
    আঁচল ভরে দিক,
    আমি ছিলাম এমনই
    থাকবো পৃথিবীর চারিদিক
    আমাকে ঘিরে থাকুক
    তোমার আঁচল সারাক্ষণ
    পথের ধারের ঘাস গালিচা
    নিশ্চুপ মায়াবন…
    ◌
    এমন একটা মহাকাল
    থাক রাগে অনুরাগে
    প্রিয়ার অবয়ব উদিত
    হোক সূর্যের আগে…
    এমনি করেই বেঁচে থাক
    অভিমানের সুখ
    জীয়নের দিনরাত্রি না হয়
    দ্বন্দ্ব দ্বিধায় কাটুক,
    ঠিক আছে অথবা ঠিক নেই,
    অসুখ এমনি এ
    চলে যাবো বা যাবো না,
    জানিয়ে বা না জানিয়ে…
    ______________________________
    “উথাল পাথাল করে সব কিছু ছুঁয়ে যাই
    কোনো কিছু ছোঁয় না আমাকে,
    তোলপাড় নিজে তুলে নিদারুণ খেলাচ্ছলে
    দিয়ে যাই বিজয় তোমাকে…”
    [ অহংকার / যে জলে আগুন জ্বলে – হেলাল হাফিজ]
    ___________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    [ Copyright © 2022 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    17
    23 Comments
    • কষ্টের কথাগুলি। অনেক সুন্দর লাগলো। অভিনন্দন।

    • অপূর্ব। অনেক আবেগময়তা, মুগ্ধতা ছুঁয়ে আছে কবিতার পাতায়। অভিনন্দন।

      • খুব আনন্দিত হয়েছি কবি আপনার এমন মন উদ্বেল করা মন্তব্য পেয়ে… আমি কোনোদিনও ‘কবি’ হয়ে উঠতে পারবো কিনা সত্যিই জানিনে প্রিয়… তবে আমি সত্য এবং সুন্দরের ধেয়ানী হয়ে উঠতে চাই এবং আপনাদের প্রাত্যহিক নিরন্তর ভালোবাসার কারণে সেই ইচ্ছেপূরণ হয়ে চলেছে… অশেষ শ্রদ্ধা, প্রীতিমুগ্ধতা ও শুভকামনা কবি…

    • মায়ার বাঁধন এমনই রতন যায় না তারে ঘেরা
      তোমার ঐ মায়াবী চোখে দেখি নয়ন তারা —– শুভেচ্ছা হে কবি

      • মুগ্ধতা জানাই প্রিয়কবি… মুগ্ধ আপনার অপূর্ব সুন্দর চরণে… সত্যিই ভাবি, আমার এত সুন্দর সুন্দর মনের কবিবন্ধুদের আমি আরও আরও আগে কেন পাইনি, তাহলে আরও কত ভালোবাসা পেতাম, ভালোবাসা দিতাম…! অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা জানাই এবং অবশ্যই আপনার আরো সুন্দর কবিতা উপহার চাই…

    • অনবদ্য কবিপ্রিয়! মন ছুঁয়ে গেল!

      • অনেক অনেক শুভেচ্ছা প্রিয়… অনেকেরই কবিতা পড়ি, কত নতুন নতুন অনুভবের পাঠ নিই এই তুলটের পাঠশালায়, সেটা কয়েক মাস আগেও সত্যি আমার স্বপ্নেরও বাইরে ছিল… এখানে এসে যে আমি এত মানুষের ভালোবাসা পাবো তা কখনো ভাবিনি… কয়েকজন কবিবন্ধু’কে খুব মিস করছি যারা খুব নিয়মিত ছিল এখানে… তারা সবাই ভালো থাকুক, এই শুভকামনা জানাই… আপনাকে অশেষ ধন্যবাদ, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই…

    • বরাবরই অসাধারণ

      • অনেক শুভকামনা ও কৃতজ্ঞতা এভাবে প্রাণিত করে চলার জন্যে প্রিয়কবি… তুলটে আসার প্রথম দিনগুলো থেকে এখনও পর্যন্ত আমার লেখায় যাদের প্রাত্যহিক ভালোবাসা যুক্ত হয়ে চলেছে, কবিবন্ধু আপনি তাদের অন্যতম… অনেক সময়ই মনে হচ্ছে, এখানে যেভাবে আমার কবিবন্ধুদের সাথে প্রায় প্রতিদিনই অনুভবের আদান প্রদান হচ্ছে এমন আমার রিয়্যেল-লাইফ বন্ধুদের সাথেও হয়না, হচ্ছে না… ! শুভেচ্ছা ও প্রীতিমুগ্ধতা…

    • মানুষ ছন্দ ও তাল মিলিয়ে হাজার হাজার ছড়া বা কবিতা লিখতে পারে। ভরে ফেলতে পারে ডায়রি। কিন্তু এখানে কবি ছন্দের মিলের সাথে সাথে শব্দের মুন্সিয়ানার খেলা ও কবিতার গল্পটা ঠিক দক্ষতার সাথে তুলে এনেছেন। ধন্যবাদ কবিপ্রিয়। পড়ে সুখ অনুভূত হলো।

      • সুপ্রিয় বন্ধুপ্রতিম, আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা… আপনি আমাকে অনেক ভালোবাসেন বলে এমন ক’রে বলছেন… আমি কোনোদিন সত্যিই ‘কবি’ হতে পারবো কিনা জানিনে, আমি শুধু সুন্দর ও সত্যের ধেয়ানী হ’তে চাই, যেমন ক’রে জন কিট্‌স বলেছিলেন,
        “Beauty is truth, truth beauty,—that is all
        Ye know on earth, and all ye need to know”
        [ Ode on a Grecian Urn / John Keats ]
        আপনাকে অশেষ শুভেচ্ছা ও প্রীতিমুগ্ধতা জানাই প্রিয়…

    • অনেক শুভ কামনা বস

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 27 October 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • শুভেচ্ছা রইলো

    • অভিনন্দন ও শুভকামনা।

    • শুভেচ্ছা ও ভালোবাসা রইলো কবি…

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar