Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • 📌⌠ ১৯৯৬ ⌡
    কালদেবীর বীর-পুত্রী ওগো
    শুনছো কি শেষের সুর কোনো?
    ​
    আছি অনুদিন
    কান পেতে ক্ষীণ,
    মহাপ্রয়াণের ঘন্টা ধ্বনি শুনবো, প্রিয়…
    ​
    দেখেছি বসে বসে
    নক্ষত্রেরা পড়েছে খসে
    ভাবনা’রা একাকী জড়ো হয়েছে
    নিশব্দী শুভ্র মেঘের রুপোলী কিনার ধ’রে…
    ​
    বুকে ক’রে অজানিত আশা
    অনুক্ষণ একই স্রোতে ভাসা;
    পৃথিবীর ধুলিকনা, মনে হয় চিরচেনা
    ভুল করে তাই এ মাটিতে বাঁধি বাসা…
    ​
    ভালোবাসা যতটুকু ওপার হতে চুরি করা,
    মহামায়া আর দরদে ভরা,
    প্রিয় জেনে সবটুকু ঢেলেছি তোমা্র অন্তরে
    র’য়ো সুখে তাই নিয়ে সাথে,
    কালের সাথী হয়ো – ওগো, প্রিয়তিপরা…
    ​
    সুখের দিনের ফুলমালা ভেসে যায় নদী কুলে
    সব কুল ভুলে নিয়েছি গো তুলে
    হাতে নীল ব্যথা মাখা তুলি
    আঁকবো দুঃখ স্মৃতি
    ব্যথার অসীম দোলায় দুলি
    বেদনার বসন্ত ভ’রে যাবে ফুলে ফুলে…
    ​
    আভাস ক্ষণে ক্ষণে
    মনের অচলায়তনে
    দিয়ে যায় আসন্ন স্বপ্নস্খলনের সতর্কবার্তা
    ঝরা পাতা, থরে থরে
    সাজানো অন্তরালে
    সীমারেখা টানে ইষৎ দীর্ঘ পথ যাত্রা…
    ​
    ওগো বঁধু, দু’দিনের সাথী সহচরী
    বলো কিভাবে কি করি
    মহাকাল যে মানবে না এই কালহীন ভালোবাসা…
    এ যে অমৃত সর্ব্বনাশা…
    ​
    জগৎ বিধাতা… তোমার এ নিখিল, অপার রহস্য মায়া
    নিজের হাতটি কেবল
    করে’না কোনো চাতুরি ছল
    ছেড়ে যায় না পরিচিত কোনো ক্রমশ অস্পষ্ট ​হাতের মতন…
    ~
    উত্তরীয়ঃ
    আজ বহু বছর পর এই ধুসর হয়ে যাওয়া লেখা টা বের করে পড়ছিলাম, মনে হলো কেউ না কেউ নিশ্চয়ই পড়বে, একজন তো পড়বেই … ১২ সেপ্টেম্বর ১৯৯৬ শুক্রবার, তারিখ ও বার, ‘শিশির-অপরাজিতা পত্রাবলী’ নোটবুকে আজ ছাব্বিশ বছর পরেও তেমনি সবুজ কালিতে জ্বল জ্বল করছে। খুব কাছের মনমোহিনী কেউ, খুব আপন কেউ, কাছে থেকেও নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, এই কাব্য তেমন কোনো সময়কে অনেক মমতায় আজো আমার হয়ে বুকে করে রেখেছে। শুধু কথা একটিই, এ মর্ম-বেদনা এই আপাতঃদৃষ্ট যৌবনাবেগ বার বার নতুন নতুন রূপে মনের মানুষকে ভাবিত করে, তাড়িত করে…করে চলেছে, দূরে কোথাও, সুদূরে, নানা দেশে, নানা কালে, নানা পাত্রে…
    ___________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    [ Copyright © 2022 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    14
    25 Comments
"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar