Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • অনন্ত তোমার খোঁজে
    — পারভেজ শিশির
    ১১ আগস্ট ২০২৬ মঙ্গলবার

    কীভাবে অমানিশায় প্রদীপের মতো জ্বলেছি,
    কেউ দেখুক না দেখুক, তুমি তো দেখেছো চাঁদ
    আমার ব্যথা কীভাবে জ্যোৎস্নার সাথে মিশেছে,
    কীভাবে কত নিঃশব্দ দীর্ঘশ্বাসে
    কত প্রহরে পাল্টেছে ঋতু, জলচূর্ণ হয়েছে মেঘ,
    শোধরানো হয়নি আর কিছুতেই কোনো প্রমাদ
    বিরহের তাপে গ’লে গ’লে সে মেঘ হুতাশে,
    কেমন সজল নেমেছে বুকের শার্শি বেয়ে…!

    শূন্য অন্তকরণে তাঁর অপেক্ষায়
    কীভাবে দাঁড়িয়ে থেকেছি অজস্র রাত,
    কেউ দেখুক না দেখুক, তুমি তো দেখেছো চাঁদ
    কীভাবে অবলীলায় শিশির ঝরেছে চোখে…!
    কত দীর্ঘযাত্রার ইতিহাস পথের ধুলোয়
    কীভাবে সময়ের কাঁটা গেছে থেমে,
    তাঁর প্রেমে একটা আঙুলের ইশারায়
    ছেড়ে এসেছি জীবনের যাবতীয় দেনা পাওনা,
    আপন পর সমস্তই যা বাঁধা ছিল বিনিসুতোয়…

    কত অপেক্ষায় সকাল হয়েছে সন্ধ্যে
    কীভাবে কখন রাত্রি হয়েছে ভোর,
    তাঁর প্রণয় আগুনে পুড়েছে আমার পালক
    আসে যায় না আর কোনো ভালো মন্দে,
    কেনই বা তাঁর রূপ লাবণ্যে, অন্ধ হয়েছে চোখ,
    কত কত প্রশ্নেরই তো জানা হলো না উত্তর!
    কেউ দেখুক না দেখুক, তুমি তো দেখেছো চাঁদ
    কীভাবে কোথায় কোথায় নিথুয়া অন্ধকারে, ​
    জোনাকির মতো জ্বলেছি যে তাঁর খোঁজে
    পথের ধুলোয় ব’সে বিষণ্ণ কোনো গানে,
    কত অভিমান কীভাবে বুকের গভীরে বেজে গেছে !

    একটি শিশিরের শব্দিতা প্রযোজনা © ২০২৬

    5
    11 Comments
    • কবিতাটা পড়ে খুব মায়া লাগলো, মনে হলো প্রতিটি শব্দ যেন বুকের ভেতর গিয়ে লাগছে। একা একা অন্ধকারে জোনাকির মতো জ্বলে ওঠার অনুভূতিটা আপনি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। আপনার লেখার গভীরতা সত্যিই অনেক প্রশংসা পাওয়ার মতো।

      • মন্তব্যে প্রাণিত ও উদ্বেলিত হলাম… বাংলা সাহিত্যের প্রণোদনায় এই বোধি বিশ্লেষণী মন্তব্যে আমাদের চর্চা আরও শানিত হোক… সবারই শুভ ও কল্যাণ হোক…

    • অনেকদিন পর আবার অদ্ভুত মুগ্ধতায় মনটা ভরে উঠলো তুলট সাঁই, ভোরের বিষণ্ণ আলোয় আপনার কবিতাটি অপার্থিব এক অনুভূতি ছড়িয়ে দিয়ে গেল আমার সমস্ত মনজুড়ে! অশেষ ভালোবাসা নেবেন!

      • মাঝেই মাঝেই খুব ইচ্ছে করে তুলটে আগের দিনগুলোর মতোই আবারও সশব্দী হয়ে উঠি… কোনো দ্বিধা বা দ্বন্দ্ব নেই, সত্যি বলতে তুলটে থাকতেই আমার সাহিত্যপ্রাণ বন্ধুদের ভালোবাসা পেয়েছি সবচেয়ে বেশি। দারুণ একটা সময় কাটিয়েছি এখানে। ভালোবাসার টানে আবারও ফিরে আসলাম। অজস্র ভালোবাসা রইল প্রিয়বন্ধু

    • বহুদিন পরে আপনাকে মঞ্চে দেখলাম। আশা করি ভালো আছেন। আপনার উপস্থিতি সবসময়েই ইনস্পায়ারিং।

    • আনোয়ার পারভেজ নূর শিশির, আপনার লেখা এই পঙ্‌ক্তিগুলোতে বিষণ্ণতা আর একাকীত্বের যে গভীর ছায়া ফুটে উঠেছে, তা এক কথায় অপূর্ব। প্রতিটি শব্দ যেন মনের ভেতর থেকে খুব যত্ন করে তুলে এনেছেন, এমন সুন্দর ও আবেগময় লেখা নিয়মিত চর্চা করলে আপনি অনেক দূর এগিয়ে যাবেন।

    • অনেকদিন পর তুলটমঞ্চে আপনাকে পেয়ে আনন্দ হচ্ছে। ভালো ছিলেন তো?

      • সত্যিই আবার ফিরে এসে খুব ভালো লাগছে। একটা সময় প্রতিদিনই কিছু না কিছু লিখেছি তুলট পাতায়, তবে বইমেলা ২০২৬ এর ব্যস্ততা, দুটো বইয়ের প্রকাশনা এবং বইমেলা ২০২৭ এর জন্যে দুটো বইয়ের পাণ্ডুলিপি সম্পাদনার কাজে ব্যপৃত থাকার কারণে তুলটে আসতে পারিনি। তবে এখন থেকে নিয়মিতভাবে যুক্ত থাকার ইচ্ছে রইল… সবারই শুভ ও কল্যাণ হোক

      • নতুন বইয়ের জন্য অনেক শুভ কামনা তুলট সাঁই!

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar