Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • 📌⌠ নাক্ষত্রিক মিলন ⌡
    কেন তুমি আর
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ প্রতিদিন আসো না
    ভেবেছ কি তুমি
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ হয়ে গেছ অচেনা?
    পথ চেয়ে চেয়ে
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ দেখো আমার কি হাল
    দৃষ্টিসীমা রুদ্ধ ক’রে
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ আছে জনারণ্য দেয়াল…
    ​
    প্রেম আজ এক
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ পলাতক শহরের জল্পনা
    তুমি নেই তবু
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ মিনতির আক্ষেপ মেটে না
    অসহ জীবনে
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ‘যায় দিন ভালো’র বিস্মরণ
    তোমার সাথে ​
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ হতে থাকে অবিরত সহমরণ…
    ​
    বিরাট বিস্ময়ে জাগি
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ প্রিয় তোমার অপেক্ষায়
    নিঃসীম আঁধারে
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ঝিঁঝিঁ পোকা ডেকে যায়
    বাতাসের ঢেউয়ে
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ রজনীগন্ধা ভেসে আসে
    দেহমন অস্থির হয়
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ অরূপ অজানা সর্বনাশে…
    ​
    কখনো কখনো
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ আশপাশ কালো ক’রে
    মদির মেঘের
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ রূপোলি বৃষ্টি ঝরে
    তখনই প্রিয়
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ তোমাকে প্রাণে পাই
    ফিরে ফিরে আসি
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ স্মরণের জানালায়…
    ​
    তোমাকে ডাকি
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ডেকে যাই সারাক্ষণ
    রাত্রি আঁধারে
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ সহসা এ বোকা মন
    বোঝে না তাঁর
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ফেরার আশা নেই
    মিনতি তবু বেঁচে
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ থাকে প্রবল আক্ষেপেই…
    ​
    মাঝে মাঝেই
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ হঠাৎ মনের দরজায়
    তোমার আঙ্গুলের
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ করাঘাত শোনা যায়
    মনের আগেই
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ চোখ চলে যায় প্রিয়
    দেখতে তোমার
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ চাহনি অতুলনীয়…
    ​
    “আমায় তুমি কেন
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ শুধু শুধু ডাকো?
    তুমি তো আমার
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ হৃদয় জুড়েই থাকো
    এই পৃথিবীর
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ সীমানা ছাড়িয়ে আবার
    মিলন হবেই
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ দেখবে তোমার আমার…”
    _________________________
    “আমার মনের পিয়াল তমালে
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ হেরি তারে স্নেহ-মেঘ-শ্যাম,
    অশনি-আলোকে হেরি তারে
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ থির-বিজুলি-উজল অভিরাম…
    আমার আপনার চেয়ে আপন যে জন
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ খুঁজি তারে আমি আপনায়,
    আমি শুনি যেন তার চরণের ধ্বনি
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ আমারি তিয়াসী বাসনায়…”
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ [ আপন পিয়াসী / কাজী নজরুল ইসলাম ]
    _______________________________________________________
    “নিখোঁজ পাঁজর” ই-কাব্যগ্রন্থের আরো একটি কবিতা “কোথায় তুমি, হিরণ্ময়ী?” পড়ুন ভালো লাগলে অবশ্যই আপনার অনুভূতি জানাতে এবং বন্ধুদের সাথে শেয়ার ক’রতে ভুলবেন না… শুভ হোক সবারই…
    _______________________________________________________
    দ্রষ্টব্যঃ কপিরাইটের জন্য তুলটে প্রকাশিত প্রতিটি সাহিত্যকর্মই আংশিক আকারে প্রদর্শিত
    [ Copyright © 2022 | Anwar Parvez Nur Shishir – All Rights Strictly Reserved ]

    17
    32 Comments
    • এই পৃথিবীর
      ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ সীমানা ছাড়িয়ে আবার
      মিলন হবেই
      ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ দেখবে তোমার আমার…” ভালোবাসার সাজানো স্বর্গ । অনেক সুন্দর ভালোবাসায় মোড়ানো আপনার আপনজন । ধন্যবাদ ❗

    • ভাল লাগল কবিতাটি। কপিরাইটের কথা বললেন, তাহলে গল্পগুলোর কি হবে। কপি রাইট হলে তো কিছুই করার থাকবে না। এ বিষয়ে তুলট কি ভাবছে সেটিও জানা দরকার। এ ব্যাপারে আপনার পরামর্শ আশা করছি।

      • আমি তুলটের নির্দেশনা সম্পর্কে যেটা জেনেছি তুলটের ফেইসবুক পেইজ থেকে সেটা হবহু এরকম –
        “তুলট সাইটটি কপিরাইট আইনের আওতাভুক্ত বিধায় তুলট সাইটের একদম নিচে অল রাইটস রিজার্ভড লেখা আছে।
        তবে, আপনার লেখার কপিরাইট আপনারই থাকে। আপনি তুলটে প্রকাশ করা মানে তুলটকে পারমিশন দিচ্ছেন কেবলমাত্র তুলটা সাইটে আপনার লেখাটি প্রকাশ করার এবং সাইটের মধ্যে যেকোনো পাতায় শেয়ার করার। লেখাটির মুল মালিক আপনি-ই থাকেন।
        এছাড়া, ইন্টারনেটে অন্য যেকোনো সাইটের মতই এখানকার ব্যবস্থা। আপনি কোন সোশ্যাল মিডিয়ায় অথবা অন্য কোনো অনলাইন ম্যাগাজিনে লেখা পাবলিশ করেন, তখন যে কেউ সেটা কপি করে অন্য কোথাও পেস্ট করে দিতে পারে। সম্পূর্ণ সেই দ্বিতীয় মানুষটির ব্যাপার।
        এমনকি আপনি যদি ইমেইজ আকারেও প্রকাশ করে থাকেন, যেখান থেকে লেখা কপি-পেস্ট করা সহজ হয় না, তারপরেও কিন্তু কেউ চাইলে, সেই ইমেইজ দেখে দেখে হাতে টাইপ করে লেখাটি অন্য কোথাও ছেপে ফেলতে পারে।
        ফলে এই ক্ষেত্রে আপনার বা আমাদের আসলে কিছু করার নেই।” – তথ্যসূত্র তুলট ব্লগজিন
        আমার নিজের সাহিত্যকর্মের জন্য আমার ভাবনাটি এরকম –
        “অন্তর্জালে লেখালেখি করার সুবাদে এটাই অভিজ্ঞতা হয়েছে যে অনেকের লেখাই অনেকে নিজের নামে প্রচারের অপচেষ্টা ক’রে, কখনো বা কবিতার সম্পূর্ণ থিম চুরি হ’য়ে যায় (যেটাকে Idea Theft’ও বলা হয়ে থাকে), অনেক সময় তাদের প্রকাশিত বইয়ে’ও অন্যের কবিতাকে নিজের কবিতায় আংশিক বা হুবহু ছাঁপে যেটা এ্যথিক্যাল কপিরাইট বিরুদ্ধ… আমার প্রকাশিত কবিতাগুলো তুলটে এজন্য আংশিক আকারে দেয়া রয়েছে, কোনো কবিতা বা অন্যান্য সাহিত্য, অরিজিনালের অর্ধেক অথবা তিন-চতুর্থাংশ… কবিতাগুলোর সম্পূর্ণ অবয়ব শুধু আমার প্রকাশিতব্য কবিতাগ্রন্থেই স্থান পাবে এবং সেখানেই আমার পাঠকগণ কবিতাগুলো সম্পূর্ণরূপে পাবে… ”
        আপনাকে ধন্যবাদ প্রশ্নটি উত্থাপনের জন্যে প্রিয়বন্ধুপ্রতিম…

      • ধন্যবাদ তুলটের বিষয়টি তুলে ধরার জন্য। আপনার মূল্যবান পরামর্শের পর তুলটের ওয়াল থেকে আমার বেশিরভাগ লেখা ডিলিট করে দিলাম। জানিনা মুল লেখা কোথাও থেকে গেল কিনা। বিষয়টি জানাবেন। ভাল থাকবেন।

      • আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে, আপনার সব লেখা ডিলিট না ক’রে বরং আংশিক আকারে প্রকাশ্যে দৃশ্যমান রাখাই সমুচিত কেননা আপনার যে নিজস্ব
        সাহিত্য-ধারা রয়েছে সেটা আপনার মুগ্ধ পাঠককে আপনার লেখার উৎসের কাছে নিয়ে যেতে একরকম প্রীতিবাধ্য ক’রবে… আমি যেমন আশা করি, ঠিক আপনি’ও নিশ্চয়ই আশা ক’রবেন আপনার একটা পাঠক কমিউনিটি বেড়ে উঠুক এবং নিজের পাঠকগণের সাথে একটা দারুন সম্পর্ক’ও বজায় থাকুক… আপনার সিদ্ধান্ত জানার ইচ্ছে প্রকাশ করছি প্রিয় বন্ধুপ্রতিম…

      • খুব ভাল কথা বলেছেন। কিন্তু গল্পের অর্ধেকটা রেখে দিলে সেটি অসম্পূর্ণ থেকে যায়। অনেক সময় শেষের ছত্রটাই মূল গল্পটিকে অন্য মাত্রায় নিয়ে যায়। সেখানে কিভাবে পাঠক টানতে পারে বলুন। ভাল পরামর্শ থাকলে বলুন। আমার লেখাগুলো পান্ডুলিপি আকারে আছে। এখানো প্রকাশ করা হয়নি। তাহলে কি করা যায় ভাবুনতো?

    • চমৎকার লিখেছেন ভাইয়া

    • অনেক সুন্দর

    • সুন্দর প্রকাশ

    • “নাক্ষত্রিক মিলন” কবিতাটি ভালো লেগে থাকলে আমার সাম্প্রতিকতম হাংরিয়্যালিস্ট কবিতা “রাহুমুক্তির ইশ্‌তেহার” পড়ুন, ভালো লাগলে আপনার অনুভূতি জানাতে ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না… শুভ হোক সবারই…

    • অসাধারণ লিখেছেন ।

    • সেরা!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 14 November 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • সুন্দর লেখা

    • আমি মুগ্ধ হয়ে গেলাম প্রিয় কবি

    • অভিনন্দন।

    • শুভেচ্ছা রইলো।

    • অসাধারণ একটি কবিতা। প্রিয় কবি কবিতায় যেনো মুগ্ধ।
      ভালো লাগলো খুব। এগিয়ে যান। শুভকামনা রইলো।

"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar