Profile Photo

আনোয়ার পারভেজ নূর শিশিরOffline

  • Anwar-Parvez-Nur-Shishir
  • ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠জীবন জনান্তিকে⌡
    কার প্রাণে কত ভাষা আছে  ​
    ​ ​ ​ ​ দেখেছে কি এই পৃথিবীর জলপদ্ম?
    “আমার ভাষায় কি আমার জীবন
    আমার মনের সব রঙ জেগে আছে?”
    কোথায় কিভাবে কার চোখে 
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ কতটুকু মেঘ জমেছিল 
    কে দেবে হিসেব কি সব জনারণ্যে
    ​ ​ ​ ​ অভিমানের উত্তাপে মনের আকৃতি
    বর্তুল থেকে আয়তকার হয়েছিল?

    আত্ম-অতিক্রমী জীবন নিয়ে 
    ​…Read More

    13
    7 Comments
    • শুভকামনা কবি প্রিয়, আরেকবার শব্দ বিন্যাসের মায়ায় মুগ্ধ হলাম।

    • @anwar-parvez-nur-shishir
      কোথায় কিভাবে কার চোখে
      ​ ​ ​কতটুকু মেঘ জমেছিল
      কে দেবে হিসেব কি সব জনারণ্যে
      ​ ​ ​ ​ অভিমানের উত্তাপে মনের আকৃতি
      বর্তুল থেকে আয়তকার হয়েছিল?

      যার কথা শুনে কেউ একদিন
      কমলা রঙের মেঘের বিকেলে
      ​ ​ ​ ​ ​ ​ ​ ভালোবাসি বলে স্মিতমুখে চেয়েছিল
      ​ ​ ​ সেসব কথা না হয় থাক পড়ে পথে
      আবারও চলমান হোক রোদছায়া
      ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​…Read More

    • বার বার মুগ্ধ শব্দ&বাক্যের মিলন-মালায়

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 18 September 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • বরাবরের মতই অসাধারণ…

  • সামনে কোনো একদিন এই যাত্রা লুপ্ত হবে
    সমুদ্রের ঢেউ প্রশান্ত হতে অতলান্তিক ঘুরে
    পেরিয়ে যাবে হয়তো কারো কারো আঙ্গিনা
    যেমন আনন্দ বয়েছিল নববঁধুর সিথি বেয়ে
    শুভ্র মেঘের বিকেলে ততটা মলিন ঠিকানা

    8
    14 Comments
  • ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠শারদ উত্তরীয়⌡
    চির অন্তরতম হে, কাঙ্খিত অবয়বে ​
    দৃশ্যমান হয়ে ওঠো আমার চোখের আগে
    অপেক্ষিত প্রহরে তৃষিত নয়ন নীরে
    সহস্র শরতের পারিজাত প্রণয়পুষ্প জাগে…

    মায়ের মুখে শুনেছিলেম,
    কোনো এক শারদ যামিনীতে
    আমি এই নীল গ্রহে
    মায়াবী বাতাসবাহী প্রজাপতির ডানায়
    ভ’র করে এসেছিলেম…
    ফি বছর আশ্বিন এসে পড়লেই
    যেন পুরোটা…Read More

    19
    10 Comments
  • ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ দিন যত ছোট হতে শুরু করে
    এবং পুলকিত রাত শীতল হতে থাকে,
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ততই যেন চারিদিকে এক অদ্ভূত
    ​ ​ ​ ​ মনোরম আবেশে ভ’রে যায়
    বর্ষার প্রাণবন্ত এই সেদিনের সবুজগুলি
    ​ ​ ​ ​ ধীরে ধীরে লাল, কমলা এবং হলুদের
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ অবাক প্রতিবেশে রূপান্তরিত হয়
    শরৎ এসে গেছে, শিশুর সারল্যে
    সারা বিশ্বে যেন তার মোহি…Read More

    11
    17 Comments
  • ⌠৩৭ নম্বর জলরঙ⌡
    আসার পথের লাইটপোস্টের
    ​ ​ ​ ​ ​ সবগুলো বাল্‌ব ভেঙ্গে, অন্ধকারে,
    এই মুহূর্তে আমি, ওর নিষিদ্ধ প্রীতম, বসে আছি,
    ​ ​ ​ ​ ​ রেল-লাইনের স্লিপারে,
    দু’পা ইংরেজি উলটো ওয়াই…

    জেট-ব্ল্যাক রাত্রি,
    দু’ধারে অ্যাফ্রিক্যান নিগার বাবলা গাছ,
    ​ ​ ​ ​ ​ ​ হাতে এক তালু সিদ্ধি, সাথে বাদামী-চিনি
    মনে মনে যতই ফকির হই না কেন !
    ​ ​ ​ ​ ​…Read More

    10
    2 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 02 September 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • @anwar-parvez-nur-shishir ভীষণ অন্যরকম লাগল ! একা এক রেললাইনে সঙ্গী রাত আর গাছগাছালির শব্দিতা ! অদ্ভুত এক শুন্যতা !
      কুমারী বাঁশী মুহূর্মুহূ কাঁদছে যন্ত্রণায়, নির্বিঘ্নে ,
      আর সে কান্না আরেকটা কান্নার সাথে সমতানে উঠলো হঠাৎ!
      ইস্পাত-তীক্ষ্ণ কান্না…
      ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ এ কোন্‌ বেঘরের আর্তনাদ !

      …একটা ভীষণ ধ…Read More

  • ৩৭ কাব্যত্রয়ী সর্বপ্রথম একসাথে – ১ ঘন্টা অথবা ১ যুগের পাঠ

    ⌠৩৭ নম্বর এপিটাফ⌡
    নিথর পান্ডুর কতগুলো মুখোশ,
    ​ ​ ​ ​ ​ ​ ভাঙ্গা আয়নার মত চেয়ে থাকে
    ​ ​ ​ ​ ​ ​ ধুলোর কার্পেটে বেদানার
    ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ থকথকে আঠালো রক্ত
    কয়েক মুহুর্ত আগের অনিবার্য আর্ত চিৎকারে…
    ​ ​ ​ ​ ​ ​ ঘন পেট্রোলের ধোঁয়া নিরেট নিস্তব্ধ
    ​ ​ ​ ​ ​ ​ অযত্নে আঁচ…Read More

    6
    2 Comments
  • “রাত্রি এমন সুন্দর তবু নিজের মায়া ছাড়ি
    রাত্রি হইয়া আঁধার সনে নিল জন্মের আড়ি
    প্রাণমন সব উন্মুখ হয়ে চায় প্রভাতের আলো
    প্রভাত বঁধু বাসবে যেন নিজের ক’রে ভালো
    সোনারঙা আলোর প্রতি পরতে মমতা মায়া ভরা
    ভোর আকাশের তাকিয়ে থাকা হৃদয় অবশ করা
    আকাশ যদিও রুদ্রতপ্ত হয় দুপুরের রোদে
    তবুপ বাতাসে, কয় বুক ভ’রে…
    আমার বুকেতে ভোরের আলোয় শিশির ওঠে কেঁদে
    হীরে ভোরের সদ্য ফো…
    Read More

    17
    10 Comments
    • শব্দের নিপুন বুনন।

    • অভাবনীয় সুন্দর কবিপ্রিয়

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 28 August 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • অভিনন্দন কবি।

    • @anwar-parvez-nur-shishir রাত্রির অন্ধকার ভেঙেচুরে কেউ কেউ
      নিঃশব্দে পথের ধুলোয় নেমে গেছে
      নূতন সূর্যের আলো পান করবে বলে
      কিসের তবে প্রতীক্ষা তোমার পথের কবি !
      গলায় তুলে নিতে নূতন সুরের গান
      তোমাকে কে আর আটকে রাখতে পারে
      সমস্ত দুঃস্বপ্নের ঘোর যে আজ
      শমনের ডাক শুনেছে…! আরো একবার আপনার লেখার জাদুতে অভিভূত হলাম !!

    • অভিনন্দন।

  • একদিন ঠিক যাবো ছাড়িয়ে সীমানা
    ​ ​ ​ ​ ​ ​ ​ প্রাণে যেন কোন্‌ সুদূরের মেঘ এসে
    ডাকে তার সাথে সাথে যেতে ভেসে ​
    ​ ​ ​ ​ ​ ​ ​ যেতে মানা নেই, জানা নেই ঠিকানা

    ঘাসের ডগায় দেখেছি শিশির কনিকা
    ​ ​ ​ ​ ​ ​ ​ রূপালি আলোয় ঝিলিমিলি রঙ বরণী
    দু’চোখের তারায় চিরচেনা প্রিয় ধরণী
    ​ ​ ​ ​ ​ ​ ​ স্মৃতির আখরে লিখিত জীবন ক্ষণিকা

    ভুলে যাব কত মায়াবী প্রিয়…Read More

    16
    8 Comments
    • এই যেন এই সেদিনের মধু শৈশব
      ​ ​ ​ ​ ​ ​ ​ শিহরন আনে কত অজস্র আনন্দ
      কোথায় হারালো নিষ্পাপ সব ছন্দ
      ​ ​ ​ ​ ​ ​ ​ দেয়ার চেয়ে নেয় বেশি কাল-বৈভব’ শেষটায় এসে মনে লেগে গেলো বিষাদের ছায়া। ​ দেয়ার চেয়ে নেয় বেশি কাল-বৈভব-এর নামই হয়তো নিয়তি।

    • প্রকল্পিত প্রথম একক কাব্যগ্রন্থ | একুশে গ্রন্থমেলা ২০২৪ We are waiting

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 22 August 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • অপুর্ব।

    • একদিন ঠিক যাবো ছাড়িয়ে সীমানা
      ​ ​ ​ ​ ​ ​ ​ প্রাণে যেন কোন্‌ সুদূরের মেঘ এসে
      ডাকে তার সাথে সাথে যেতে ভেসে ​
      ​ যেতে মানা নেই, জানা নেই ঠিকানা……..একদিন ঠিক হারিয়ে যাবো !

      • @shiuli, আপনাকে মঞ্চে আমি আরও দেখতে চাই, কিন্তু কেন যেন তা হয়ে উঠছে না…! আপনার কবিতা নিশ্চয়ই শিগ্রি আবার পাবো…! আসুন তো আমরা আবার মঞ্চ’কে মুখরিত ক’রে ফেলতে পারি কিনা…!!

  • ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠সমুদ্রের গান⌡
    দেখতে কী চাও তুমি সমুদ্রের ভেজা বালিহাঁস?
    কেমন সে কোথা থেকে এসে এসে
    ডেকে ডেকে চলে যায়…!

    নাক্ষত্রিক সমুদ্রের ভেজা বালিহাঁস
    ​ ​ ​ তুমি আমার নিসর্গের আবাসে
    স্বতঃপ্রবাহিত হয়ে এসো কল্লোলিত জলোচ্ছাসে
    মরুভূমির তপ্ত বুকে জলজ গোলাপ হয়ে
    ​ ​ ​ যেন অনাদিকালের আনন্দ প্রকা…Read More

    16
    4 Comments
    • তুমি একা নও
      ​ ​ ​ তোমার সাথে এই দারুন পৃথিবীর
      পড়ন্ত বিকেলে সাগর সৈকতের
      ​ ​ ​ ভেজা বালিহাঁস রয়েছে
      রয়েছে আমরণ কারো প্রিয়তম পায়ের আওয়াজ ​
      আর এক চোখ অতলান্তিক সমুদ্র চরাচর…

      • আবারো আপনার কবিতায় মাদকতার স্বাদ পেলাম।

      • শুভেচ্ছা প্রিয় কবি ও লেখক… তুলটে ইদানিং সময়ে যে ক’জন কবি সাহিত্যিক নিয়মিতভাবে লিখছেন তাদের মধ্যে আপনি অন্যতম… আপনাকে বিশেষভাবে ধন্যবাদ ও শুভাশীর্বাদ জানাই আমাদের’কে আপনার কবিতা ও গল্প নিয়মিতভাবে উপহার দেয়ার জন্যে… শুভ ও মঙ্গল হোক প্রিয়…

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 15 August 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • একটি গান… সহস্র মুগ্ধতা [ ৭ ]
    কিছু কিছু গান যুগের অস্থিরতা, যন্ত্রণা ও জীবনানুষঙ্গ’কে অনন্য মাত্রায় শিল্পিত ক’রে কালোত্তীর্ণ হয়ে বাঁধভাঙা জলস্রোতের মত প্রবাহিত হতে থাকে। আজকে যে গানটির মুগ্ধতা নিয়ে কথা বলতে চেয়েছি সেটি এমনই যে এর বানী ও সুরের সুদীর্ঘ প্রভাবে হৃদয় আচ্ছন্ন হয়ে থাকে। এই গানটি শুনলে মনে হবে যেন এক রূপকথার রাজকুমারের গ…Read More

    13
    3 Comments
    • null

      একটি গান… সহস্র মুগ্ধতা [ ৭ ] এ সবাইকে জানাই বিপ্লবী শুভেচ্ছা ও স্বাগত… যদি এই আয়োজন আমার সুন্দরতম মনের কবি সাহিত্যিক বন্ধু এতটুকুও ভালো লেগে থাকে তবেই এই লেখার সার্থকতা… সবারই শুভ ও মঙ্গল হোক…

    • চে, তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়-
      আমি এখনও প্রস্তুত হতে পারি নি, আমার অনবরত
      দেরি হয়ে যাচ্ছে
      আমি এখনও সুড়ঙ্গের মধ্যে আধো-আলো ছায়ার দিকে রয়ে গেছি,
      আমার দেরি হয়ে যাচ্ছে চে,
      তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়!

      • @shiuli, সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতাটি এখানে সংযুক্ত ক’রে খুব খুব দারুন আনন্দ দিলেন আমাকে… আপনার প্রতি আমার প্রীতিমুগ্ধতা সব সময়ের…অনন্ত শুভ হোক প্রিয়…

  • কোথায় তুমি, হিরণ্ময়ী…!
    প্রেম রইলো প্রাণে প্রিয় জিমিপাখি…
    আসলেই কী বিরহের উত্তাপ
    শুধু এক জন্মের খোঁজে স্তিমিত হ’তে পারে…!
    ‘সাধনা’ ‘আরাধনা’ ‘ভজনা’ ‘উপাসনা’ ‘বন্দনা’ ‘অর্চনা’…
    প্রিয়ালব্ধির যত সম্পাদন হ’তে পারে,
    অর্বুদমাত্রিকতায় তাঁকে যে পেতেই হবে…
    এর আর কী ব্যত্যয় রয়েছে…!!
    জানা নেই… জানিনে প্রিয়…
    আমার প্রিয়া’ই যে পরম সত্য ও সুন্দর…
    ◌…Read More

    16
    7 Comments
    • অসাধারণ

    • @anwar-parvez-nur-shishir সে আসে আপনহারা প্রাণের কিনারে
      ​নিকষ আঁধারে পরাণে পেয়েছি যারে…
      সে নেই…! অথচ আছে একমাত্র সে’ই
      তার বিরহী নোনা জলের গহীনে
      বার বার এত এত মরণে’ও
      তাঁকে শুধু একটিবার ফিরে পেতে চেয়ে
      শুধু শুধু নিভতে নিভতে জ্বলতে থেকে…Read More

    • মনে দাগ কেটে যাওইয়া কবিতা।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 07 August 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • আমার প্রিয়া’ই যে পরম সত্য ও সুন্দর…

      মাটিতে রোদের উষ্ণ আলো পড়ে থাকে
      ​ ​ ​ সে নেই..! সে আছে হৃদয় দিয়েছি যাকে
      সে আছে…! সর্বদা হৃদয়ের কাছে কাছে। আবারো কবিতার মাদকতায় উন্মাতাল করলেন।

  • ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ ⌠ভালোবাসার সমীকরণ⌡
    কিভাবে ভালো থাকা যায় ! অর্থে অনর্থে
    অকল্যাণের বিষপাপড়ি ছোঁয়া জীবনে
    কত কুসুম কতভাবে অসময়ে ঝ’রে যায়
    আমি তো দেখিনি তেমন কোনো সকাল
    ক্ষুধার ক্ষুরে ফালা ফালা লাল জঠরে
    হেসেছে কোনো ফুল পৃথিবীর বাগানে ! ​
    এই যে, আপনাকে বলছি, শুনছেন?
    প্রগতির ধুলোয় তাঁর গাল ঢেকে গেছে
    তাঁর কপালে পড়েছে বিষন্ন মেঘের ভাঁজ
    একটু ধী…Read More

    15
    4 Comments
    • অনেকদিন পর তুলটে এসে প্রথমেই আপনার এই অসাধারন লেখাটি পড়লাম। মনটা খানিকটা খারাপ হয়ে গেল। 😥

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 05 August 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • চমৎকার কবি বন্ধু শুভকামনা নিরন্তর।

  • Load More Posts
"চোখের জলের তবে এত ছিল রঙ
এত ছিল প্রেম...! তার এত প্রকরণ "

পারভেজ শাহনূর

আনোয়ার পারভেজ নূর শিশির

সেই স্পর্শ, সেই উষ্ণতার উৎস অনুসন্ধানের সমাপ্তি কোথায় জানা নেই... জানা নেই

পারভেজ শিশির মঞ্চ
  তুলট পাঠকবন্ধুর প্রেম
মুক্তমঞ্চ
*
সংগীত আয়োজন



*

সূচীপত্র

কবিতা
'মা'
আব্বা 
ঘুঁড়ি
হাত
তিল
স্পর্শ
পাঁজর
২০২২
ফেরারি
পরিচয়
শাশ্বতী
স্বপ্নপথ
স্থানান্তর
তেলাপোকা
ভবিতব্য
আত্মগর্ভা
সইনামা
দিগন্তিকা
চুড়ান্তিকা
অবগাহন
অতুলনীয়
বাংলাদেশ
সৃষ্টি বিলাস
আশা পরশ
জীবন জল
চৈত্রের গল্প
প্রলাপনামা
কাব্য ভাষ্য
মায়াকাঞ্চণ 
অন্তর্লীণ
প্রাত্যহিকী
কাব্য দীক্ষা
অনিশ্চিহ্ন
চন্দ্রগ্রহণ
কালান্তিক
ইথার নির্বাণ
কথোপকথন
জীবনদ্রোহী
শূন্য বিভক্তি 
অন্তিম স্পর্শ
মেঘলা বিরহ
সন্ধি বিচ্ছেদ
চির প্রার্থনীয়া
বিদায় স্বরলিপি
নগরে অরণ্য
কুয়াশা মোহন
'প্রণয় আরতি'
প্রণয় আরতি
বসন্ত আনন্দ
সহসা সম্বিত
প্রার্থনা-গীতি
হৃদয়-হৃতিকা
প্রত্যন্ত প্রতীক্ষা
সায়াহ্নের গান
মানসী মহুয়া
তিনটি প্রশ্ন
রেডিও সংবাদ
জীবন্ময়ের পাঠ
প্রণয় ক্ষণিকা
শূন্যগর্ভা প্রলাপ
আগুন জোনাকি
নির্ঘুম আততায়ী
মুহূর্তের দুর্ভাবনা
নির্বাণ উপপাদ্য
স্বাধীনতার দন্ড
জলরঙের গান
রূপোলি রঙ্গিনী
নিরন্তর নৈবদ্য
রজনীগন্ধা ব্যথা
প্রেমপুরের চিঠি
বিপ্রতীপ অরণ্যে
পরবাসে নিজ গৃহ
প্রিয়ম পিঞ্জিরা
বিমূর্ত বিস্ময়
নিশ্চিহ্ন নিখোঁজ
৩৭ নং এপিটাফ
প্রিয় কল্যানীয়াসু
জগত সমান্তরাল
অত্যাগসহন বন্ধু
বেখবর বায়সনামা
আমার কিছু নেই
আসামী গ্রেফতার
নৈর্ব্যক্তিক নির্বাসন
নিখোঁজ আলোকচিত্র
পরিযায়ী প্রতিশোধ
দ্বান্দ্বিক ক্যানভাস
সুদূরতমার উষ্ণতা
প্রতিধ্বনি নিরুত্তর
অনামিকা অরণ্যে
জীয়ন বিভীষিকা
সনির্বন্ধ নিবেদন
মহাশূন্যের শব্দিতা
মহাকাশের ডায়েরি 
পায়ের নিচে কার্নিশ 
অহর্নিশি ভালোবাসি
২০২৩ – শুভাশীর্বাদ
বহু কথায় প্রকাশ
দ্বারা দিয়া কর্তৃক
সর্বনাশের সিম্ফোনি
রিভার্সিব্যল রিয়্যাক্‌শ্যন
দূরত্ব ২৭৪ কিলোমিটার
স্বাধীনতার স্বগতোক্তি
অন্ধের আরশি দর্শন
ইয়্যেসেনিনের বেহালা
রাহুমুক্তির ইশ্‌তেহার 
কোথায় তুমি, হিরণ্ময়ী?
একদিন মিলনোৎসব হবে
কবি’র প্রেম/প্রেমের কবি

________________________

প্রকাশিত কাব্য সংকলন
"কাব্য শতদল"
শিমুল শুভ্র সম্পাদিত
প্রকাশকালঃ একুশে গ্রন্থমেলা ২০১৭
প্রকাশকঃ দাঁড়িকমা প্রকাশনী
ISBN: 978-984-92828-1-5
________________________
Contact: [email protected]

Skip to toolbar